সাদাকা

মসজিদে উপার্জিত হারাম সম্পদ দান করে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৪৪৭) : আমি না জেনে হারাম কাজে লিপ্ত হয়েছিলাম। সেখান থেকে কিছু টাকা উপার্জিত হয়েছে। বর্তমানে আমি আমার ভুল বুঝতে পেরেছি। জানতে চাচ্ছি, তওবার পাশাপাশি আমি যদি উক্ত টাকা মসজিদে দান করে দেই তাহলে গুনাহ থেকে মুক্ত হতে পারব কি?

বছর অতিক্রান্ত হওয়ার আগে যাকাতের নিয়ত করব নাকি সদকার

প্রশ্ন (৬৩৩০) : আমার এখনো যাকাত বর্ষ অতিক্রান্ত হয়নি। আমার এক গরিব আত্মীয়ের টাকার খুব প্রয়োজন দেখা দিয়েছে। সে যাকাত গ্রহণের উপযুক্ত। আমি তাকে কিছু টাকা দিতে চাচ্ছি। প্রশ্ন হল, টাকা দেওয়ার ক্ষেত্রে যাকাতের নিয়ত করব, নাকি সদকার?

মরণোত্তর কিডনী দান করা যাবে কি

প্রশ্ন (৬২২৩) : জনৈক ব্যক্তি অসিয়ত করেছে যে, তার মৃত্যুর পর তার কিডনী তার এক ভাতিজাকে দিয়ে দিতে। কারণ তার একটি কিডনী নষ্ট। জানতে চাচ্ছি, তার মৃত্যুর পর এই অসিয়ত কার্যকর করা যাবে কি?

করোনার কারণে কুরবানি না করে টাকা সদকা করা যাবে কি

প্রশ্ন (৪৮৯৮) : বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ বলছে, কুরবানি না করে সে টাকা মানুষের মাঝে সদকা করে দিলে বেশি সওয়াব হবে। এমতাবস্থায় এমন করা যাবে কি?

সুদের টাকা মাদরাসার ছাত্রকে দান করা যাবে কি

প্রশ্ন (৪৭৩০) : আমার কাছে কিছু সুদের টাকা আছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। আমাদের এলাকায় আমার পরিচিত এক মাদরাসার ছাত্র আছে। আমি কি সে টাকা তাকে দিতে পারব?

ছোট বাচ্চার সাদাকাতুল ফিতর কোত্থেকে আদায় করা হবে

প্রশ্ন (৪৫২০) : আমার ভাই তার ছোট বাচ্চার জন্য টাকা জমাতে জমাতে তার বাচ্চা এখন নেসাবের মালিক হয়ে গিয়েছে। এখন তার সাদাকাতুল ফিতর কোত্থেকে আদায় করা হবে? তার বাচ্চার সম্পদ থেকে নাকি নিজ সম্পদ থেকে?

চিকিৎসা খরচ নির্বাহের জন্য সদকাতুল ফিতর দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৩২) : জনৈক অসুস্থ ব্যক্তি তার চিকিৎসার খরচ নির্বাহ করতে পারছে না। আমি কি তার চিকিৎসার খরচ নির্বাহের জন্য সদকাতুল ফিতর দিতে পারব?

কুরবানী ও জানের সদকার নিয়ত একত্রে করা যাবে কি

প্রশ্ন (৪০৯৪) : আমার মামা কিছুদিন আগে এক দুর্ঘটনার শিকার হন। তখন মামী নিয়ত করেন যে, এক ছাগলের মাংস গরিবদেরকে দান করার নিয়ত করেন। পাশাপাশি আমার মামার উপর কুরবানীও আবশ্যক। জানতে চাচ্ছি, তিনি একটি ছাগলে কুরবানী ও জানের সদকার নিয়ত একত্রে করতে পারবেন কি?

সদকা কি আল্লাহর ক্রোধকে দমন করে

প্রশ্ন (৩৮৫০) : একজন বক্তা দানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, দান-সদকা আল্লাহর ক্রোধকে দমন করে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?