সাদাকা

যাকাত ফান্ডের জন্য টাকা দান করার পর সেই টাকা অন্য কারো জন্য বন্টণ করা কি জায়েয আছে?

প্রশ্ন (১২০৬৪) : আমি একটি এতিমখানা মাদরাসার দায়িত্বে আছি। কিছুদিন আগে এক ব্যক্তি মাদরাসার অফিসের বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে ফোন করে বলে দেন যে, তা আমি যাকাত ফান্ডের জন্য পাঠিয়েছি। এর কিছুদিন পর তিনি আবার অফিসে ফোন করে বলেন যে, আমি পুরো টাকা যাকাত ফান্ডের জন্য দেই নি; বরং এর থেকে এত (একটি নির্দিষ্ট পরিমাণ) টাকা অমুক দ্বীনী প্রতিষ্ঠানের সাধারণ ফান্ডের জন্য আর এত টাকা অমুক হুজুরকে হাদিয়া আর অবশিষ্ট টাকা মাদরাসার যাকাত ফান্ডের জন্য দিয়েছি। হুজুরের কাছে জানতে চাচ্ছি, দফতরের বিকাশ নাম্বারে যাকাতের জন্য টাকা পাঠানোর পর পূনরায় টাকাগুলো বণ্টন করা সহিহ হবে কি না?

টাকা আলাদা করে রাখলে কি দান করা আবশ্যক হয়ে যায়

প্রশ্ন (১১৯৪৯) : কিছুদিন আগে এক গরিব ব্যক্তিকে দান করার জন্য কিছু টাকা আলাদা করে রাখি। জানতে চাচ্ছি, টাকা আলাদা করে রাখলেই কি দান করা আবশ্যক হয়ে যায়?

সদকায়ে ফিতর রমযান মাসে আদায় করলে সহিহ হবে।

প্রশ্ন (১১৬৮৮) : রমযান মাসে যেহেতু দান-সদকার সওয়াব অধিক বেশি তাই আমরা আমাদের পরিবারের সদস্যদের যাকাত-ফিতরা সবসময় রমযান মাসেই আদায় করে থাকি। কিন্তু সেদিন এক আলেমের নিকট শুনেছি যে, রাসূল (সা.) ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমরা বিগত বছরগুলোতে আমাদের পরিবারের যে সমস্ত সদকায়ে ফিতর রমযান মাসে অগ্রিম আদায় করেছি তা কি ঠিক হয়েছে?

মসজিদের নির্মাণ কাজে যাকাতের টাকা দান করার বিধান

প্রশ্ন (১১৪৯৬) : আমাদের এলাকায় প্রায় তিন বছর যাবৎ একটি মসজিদের নির্মাণ কাজ চলমান। এলাকার এক ধনী লোক প্রতি বছর প্রায় সত্তর হাজার টাকা যাকাত দিয়ে থাকে। এ বছর সে তার যাকাতের অর্ধেক টাকা মসজিদের নির্মাণ কাজে দিতে চায়। এখন আমি জানতে চাচ্ছি, তার যাকাতের টাকা মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা সঠিক হবে কি?

৩০ হাজার টাকাই সদকা করতে হবে

প্রশ্ন (১১২৯৭) : আমি একবার কসম করেছিলাম যে, কখনো টিভি দেখব না। দেখলে ৩০ হাজার টাকা সদকা করব। কিন্তু কিছুদিন আগে বন্ধুদের পাল্লায় পড়ে দেখা হয়ে যায়। বর্তমানে আমি আর্থিক সমস্যায় ভুগছি। জানতে চাচ্ছি, দুই বেলা ১০ জন গরিবকে খাইয়ে দিলে কাফফারা আদায় হবে কি?

মোবাইল সদকা করে দিলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (১১০৬২) : আমি কিছুদিন আগে বাসে একটি মোবাইল খুঁজে পাই। মালিককে অনেক খোঁজার পরও না পেয়ে উক্ত মোবাইল এক গরিব ব্যক্তিকে দিয়ে দেই। সে তা বিক্রি করে তার প্রয়োজনীয় কাজে খাটিয়ে ফেলে। কিছুদিন আগে মোবাইলের মালিকের সাথে দেখা হয় এবং সে প্রমাণ দেখায়। এখন সে আমার কাছে তার জরিমানা দাবি করছে। জানতে চাচ্ছি, আমার করণীয় কী?

পাওয়া জিনিস রেখে দিয়ে মূল্য সদকা করা যাবে কি

প্রশ্ন (১১০২৮) : আমি রাস্তায় একটি জিনিস কুড়িয়ে পেয়েছি। মালিককে অনেক খোঁজার পরও পাইনি। জিনিসটি আমার কাছে ভালো লাগায় তার মূল্য সদকা করে তা আমার কাছে রেখে দিয়েছি। জানতে চাচ্ছি, এটা আমার জন্য বৈধ হবে কি?

ক্রেতার পণ্য সদকা করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৪৭) : আমার একটি মুদি দোকান আছে। মাঝে মাঝে কিছু ক্রেতা তার পণ্য ফেলে রেখে যায়। সেক্ষেত্রে আমি তা সংরক্ষণ করে রাখি। পরবর্তীতে তারা আসলে ফেরত দেই। একবার এক ক্রেতা তার কিছু পণ্য রেখে যায়। দীর্ঘদিন নিতে না আসায় আমি তা গরিবকে সদকা করে দেই। কিছুদিন আগে সে এসে তার পণ্য চাচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কী?

গরিবকে দান করার নিয়তে সুদ নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৩১) : আমি জানি সুদ হারাম। কিন্তু আমি যদি গরিবকে দান করার নিয়তে ব্যাংকে টাকা রাখি এবং যে সুদ দিবে তা যদি গরিবকে দান করে দেই তাহলে এই উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখা যাবে কি?

মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখলে সদকা করতে হয় কি

প্রশ্ন (১০৬২৫) : আমাদের এলাকায় প্রচলিত, কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখে তাহলে তার জন্য সদকা করে দিতে হয়। জানতে চাচ্ছি, শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

বেতনের অর্ধেক টাকা দান করার নিয়ত পালন না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৬০৩) : আমি নতুন চাকরি পাওয়ার পর নিয়ত করেছিলাম যে, প্রথম বেতনে যে টাকা পাব তার অর্ধেক মসজিদে দান করব। কিন্তু বিভিন্ন কারণে আর দান করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হবে?

মনে সদকার নিয়ত থাকলে হবে কি

প্রশ্ন (১০৩৫০) : আমি যদি কোনো রিকসাওয়ালাকে তার ন্যায্য ভাড়া দেওয়ার পর সদকার নিয়তে কিছু টাকা দেই আর মুখে বলি, আমি আপনাকে হাদিয়া দিচ্ছি। তাহলে সদকা আদায় হবে কি?

পাগলা মসজিদে দান করা যাবে কি

প্রশ্ন (১০১৭৭) : কিশোরগঞ্জের পাগলা মসজিদে অনেক মানুষ দান খয়রাত করে। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে দান করতে কোনো সমস্যা আছে কি?

প্রতিদিন যাকাতের নিয়তে দান করা যাবে কি

প্রশ্ন (৯৮১৪) : আমার দোকানে প্রতিদিন অনেক ফকির আসে। আমি তাদেরকে যাকাতের নিয়তে দশ বিশ টাকা করে দান করি এবং সেটা হিসাব করে রাখি। বছর শেষে ঐ পরিমাণ টাকা যাকাত থেকে বাদ দেই। জানতে চাচ্ছি, এভাবে যাকাত আদায় হবে কি?