ঋণগ্রহীতা গার্মেন্টস-এ চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৫১৬) : আমি একটি গার্মেন্টস-এ চাকরিরত। এই গার্মেন্টস ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে থাকে। প্রশ্ন হল, আমার জন্য এই গার্মেন্টস-এ চাকরি করা বৈধ হবে কি?

সুদভিত্তিক ঋণ নিয়ে বাড়ি বানানো যাবে কি

প্রশ্ন (৩৫০৬) : আমি ইসলাম সম্পর্কে তেমন একটা ধারনা রাখতাম না। আলহামদুলিল্লাহ, এখন ইসলাম সম্পর্কে বুঝ এসেছে। আমি শুনেছি ইসলামে সুদ হারাম। বুঝ আসার আগে আমি ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ নিয়ে একটি বাড়ি বানিয়েছিলাম। প্রশ্ন হল, সুদভিত্তিক ঋণের মাধ্যমে তৈরিকৃত বাড়িটি কি হারাম হবে?

সুদ ভিত্তিক ঋণ নিয়ে তওবা করলে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৩৫০৫) : আমি জানি যে সুদ হারাম। কিন্তু একটি গাড়ির প্রয়োজন দেখা দেওয়ায় আমি ব্যাংক থেকে সুদের উপর ঋণ নেই। এখন আমার জানার বিষয় হল, আমি যদি খাঁটি মনে তওবা করি তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কি?

ফ্লেক্সিলোডের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৩৯) : ফ্লেক্সিলোডের দোকানগুলোতে ৩০ টাকার কম রিজার্চ করলে ১ টাকা বেশি নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ১ টাকা বেশি নেওয়া কি সুদ হবে?

ইন্টারনেট কার্ডের মূল্য কম বেশি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৩২৪) : মোবাইল রিজার্চের দোকানে বর্তমানে বিভিন্ন মূল্যের ইন্টারনেট কার্ড পাওয়া যায়। দোকানদেরকে দেখা যায় তারা কার্ডের গায়ের মূল্যের চেয়ে কম বেশি করে কার্ড বিক্রি করে থাকেন। প্রশ্ন হল, এটি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

বাকি লেনদেনে নগদ লেনদেনের চেয়ে বেশি টাকা রাখা কি সুদ

প্রশ্ন (৩৩০১) : আমি আমার এক বন্ধুর কাছে একটি ঘড়ি এভাবে বিক্রি করেছি যে, তুমি এটা নগদ নিলে দুইশ টাকা। আর বাকিতে নিলে আড়াইশ টাকা। সে বাকিতে নিয়েছে। আমার আরেক বন্ধু বলল, এভাবে বিক্রি করা নাকি সুদ হয়েছে। বিষয়টি জানতে চাচ্ছি।

ঋণের টাকা কি বর্তমানমূল্যে পরিশোধ করতে হবে

প্রশ্ন (৩১৩৩) : আমার নাম আব্দুল করীম। আমি এক ব্যক্তি থেকে ২০ বছর আগে ৩০ হাজার টাকা নিয়েছিলাম। সে ৩০ হাজার টাকা দিয়ে সে সময় এক কাঠা জমি কিনেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সে টাকা পরিশোধ করতে পারিনি। বর্তমানে সে জমিটির মূল্য কয়েক লাখ টাকা। এখন আমি ঐ ব্যক্তিকে টাকা পরিশোধ করতে গেলে সে বলে, তাকে বর্তমান মূল্য ধরে ঋণ পরিশোধ করতে হবে। প্রশ্ন হল, টাকার ঋণ কি বর্তমান মূল্যে পরিশোধ করতে হয়?

শরিয়তের দৃষ্টিতে একাউন্টিং পড়া বৈধ কি

প্রশ্ন (২৮৩৭) : আমি ঢাকা ভার্সিটিতে একাউন্টিং নিয়ে পড়াশুনা করি। সেখানে অনেক সুদের অংক রয়েছে। আমার প্রশ্ন হল, ইসলামের দৃষ্টিতে একাউন্টিং পড়া কতটুকু বৈধ?

ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৮২৪) : বর্তমানে বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকে। কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা সুবিধাজনক। কাজেই অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। প্রশ্ন হল, ক্রেডিট ব্যবহার করার শরয়ি দৃষ্টিভঙ্গি কী?

প্রদত্ত টাকা থেকে কম রিচার্জ করলে কি তা সুদ হবে

প্রশ্ন (২৭০০) : অনেক মোবাইল লোডের দোকানদারদের দেখি, তাদেরকে ২০ টাকা দিলে তারা ১৯ টাকা মোবাইল রিচার্জ করে দেয়। আমার জানার বিষয় হল, যেহেতু তারা টাকার বিনিময়ে টাকা লেনদেনের সময় কমবেশি করছে, তাহলে কি এটা সুদের অন্তর্ভুক্ত হবে?

ব্যাংক কর্মকর্তাদের থেকে ঋণের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৭৪) : একটি সরকারি ব্যাংকের আবাসিক কলোনীতে আমার একটি মুদি দোকান রয়েছে। কলোনীর ব্যাংকাররা আমার কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে থাকে। মাস শেষে বেতন পেলে তারা সেই ঋণ পরিশোধ করে থাকে। আমি জানি ব্যাংকে সুদী কারবার হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হল, তাদের কাছ থেকে পণ্যের মূল্য গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৬) : আমি দেশের বাহিরে থাকি। আমাদের দেশে ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ২০০০ ডলারের বেশি উত্তোলন করা যায় না। কখনো আমার ২০০০ ডলারের বেশি প্রয়োজন পড়লে আমার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি। এর বিনিময়ে আমি তাকে পারিশ্রমিক হিসেবে কিছু দিয়ে থাকি। প্রশ্ন হল, এ ধরনের লেনদেন বৈধ কি?

বাকিতে বিক্রির পর সময়মত টাকা না দিলে বেশি টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬২৩) : আমি এক ব্যক্তির কাছে বাকিতে একটি মেশিন বিক্রি করেছি। শর্ত ছিল সে তিন মাসে তিন কিস্তিতে তা পরিশোধ করবে। কিন্তু আজ চার মাস হয়ে গেল, সে এখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি। এখন কি আমি তার কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা নিতে পারব?

কোন হালাল খাদ্য দিয়ে প্রাণীর প্রতিকৃতি তৈরি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৫০০) : কোন কোন এলাকায় প্রচলন রয়েছে যে, বিভিন্ন অনুষ্ঠানের সময় ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য হালাল খাদ্য দিয়েই ছোট ছোট মাছ, কুমির, হরিণ ইত্যাদির প্রতিকৃতি তৈরি করে তা বিক্রি করা হয়। এগুলো বিক্রি করা জায়েয আছে কি?

সুদী ব্যাংকের চাকরিকারীর সন্তানকে পড়িয়ে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৭৭) : আমি দেশের উল্লেখযোগ্য একটি সুদী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সন্তানকে প্রাইভেট পড়াই। আমি যতটুকু জানি, এ ছাড়া তার পৃথক কোন ইনকাম নেই। আমি কি তার সন্তানকে প্রাইভেট পড়িয়ে তার থেকে বেতন নিতে পারব?

লাভের টাকা নির্দিষ্ট করলে কি ব্যবসা বৈধ হবে

প্রশ্ন (২২৪৭) : আমি আমার খালাত ভাইকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দিয়েছি। সে ব্যবসা করে আট বছর পর আমাকে ২ লক্ষ টাকা দিবে। জানতে চাই, আমাদের এই চুক্তি কি বৈধ হবে?