বিকাশ একাউন্টের ইন্টারেস্ট কী করবে

প্রশ্ন (৭৩৬৩) : বিকাশ একাউন্টে বিভিন্ন সময়ে ইন্টারেস্ট দেওয়া হয়। উদাহরণত তারা মোবাইলে এসএমএস দেয় যে, আপনি বিকাশের ৬.৯৪ টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এক্ষেত্রে আমাদের করণীয় কী?

হারাম টাকা থেকে প্রেসক্রিপশন ফি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৩৬১) : সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তি যদি কোনো চিকিৎসকের কাছ থেকে ফি পরিশোধ করে প্রেসক্রিপশন নেয় তাহলে উক্ত ফি এর টাকা ব্যবহার করা কি উক্ত চিকিৎসকের জন্য হালাল হবে? যদি না হয় তাহলে করণীয় কী?

পরিবারের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে না চাইলে করণীয় কী

প্রশ্ন (৭১৭০) : আমার জন্য আমার পরিবার একটি ছেলে দেখেছে। সে সুদী ব্যাংকে জব করে। আমি চাচ্ছি না, এমন কারও সাথে আমার বিবাহ হোক, যার ইনকাম হালাল নয়। এখন আমি কী করতে পারি?

সুদী ব্যাংকে চাকরিজীবী থেকে প্রাইভেট পড়ানোর বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮৫৫) : আমার ছেলে একটি ছেলেকে প্রাইভেট পড়ায়। ছেলেটির পিতা সুদী ব্যাংকের ম্যানেজার। তার আর কোন ইনকাম নেই। এখন আমার ছেলে কি তার ছেলেকে পড়িয়ে তার কাছ থেকে বেতন নিতে পারবে?

ব্যাংক থেকে সুদের উপর হোমলোন নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৩২) : আমি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নিতে চাই। কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হলে তাদেরকে সুদ দিতে হবে। তাই এখন আমি কি তাদের থেকে হোমলোন নিতে পারব?

গরিব ব্যক্তি ব্যাংক কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৬১৭০) : আমি গরিব ও দরিদ্র এক ব্যক্তি। যাকাত গ্রহণের উপযুক্ত। আমার প্রশ্ন হল, সুদী ব্যাংকগুলো মেধাবীদেরকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে তা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৬১৪৮) : মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে মোবাইল কোম্পানীগুলো ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে এবং পরবর্তীতে এর বিপরীতে অতিরিক্ত টাকা কেটে নিয়ে যায়। জানতে চাচ্ছি, ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করলে কি সুদী কাজে লিপ্ত হওয়া হবে?

ট্যাক্স কমাতে সুদী ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৫৬) : ব্যাংক থেকে সুদী ঋণ নিয়ে ব্যবসা করলে সরকারি ট্যাক্স কম আসে। অন্যথায় বেশি আসে। জানতে চাচ্ছি, সরকারি ট্যাক্স কমাতে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া যাবে কি?

সুদী ব্যাংকের কাছে এটিএম-এর জন্য ঘর ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৭০০) : আমার একটি মালিকানাধীন দোকান রয়েছে। একটি সুদী ব্যাংক চাচ্ছে সে দোকানটি ভাড়া নিতে। তারা সেখানে তাদের এটিএম মেশিন স্থাপন করবে। জানতে চাচ্ছি, এটি ভাড়া দেওয়া আমার জন্য বৈধ হবে কি?

সুদখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৭২) : আমার এক আত্মীয় সুদের সাথে জড়িত। তিনি আমাকে বারবার তার বাড়িতে দাওয়াত খেতে যেতে বলছেন। জানতে চাচ্ছি, তার বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে কি?

সুদের কিস্তি দিতে বাধ্য হলে কী করবে

প্রশ্ন (৫০২০) : আমি অপারগ হয়ে ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছিলাম। বর্তমানে সুদের ভিত্তিতে সেই ঋণের কিস্তি পরিশোধ করছি। আমি জানি সুদ খারাপ। কিন্তু এখন বাধ্য হয়েই সেগুলো পরিশোধ করতে হচ্ছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?