কুরআন

কুরআন তেলাওয়াত করতে গিয়ে মসজিদে ঘুমানো যাবে কি

প্রশ্ন (১৩৮৭) : আমি কুরআন তেলাওয়াত করার জন্য অধিকাংশ সময় মসজিদে গিয়ে থাকি। কখনো কখনো এমন হয় যে, কুরআন তেলাওয়াত করতে করতে ঝিমুনি এসে যায়। তাই মসজিদেই শুয়ে পড়ি। এমতাবস্থায় আমার জন্য মসজিদে ঘুমানো কি দোষনীয়?

ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে বিনিময় দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৮৪) : আমার নানী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার খালা চাচ্ছেন তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করাতে। আমাদের এলাকার নিয়ম হিসেবে যাদেরকে দিয়ে কুরআন খতম করাবেন তাদেরকে কিছু টাকাও দিতে চাচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে, এভাবে ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে টাকা দেওয়া যাবে কি?

প্লাস্টিকের আবরণ বিশিষ্ট কুরআন শরিফ অজু ছাড়া ধরা যাবে কি

প্রশ্ন (১৩১৬) : বাজারে কিছু কুরআন শরিফ দেখা যায় যেগুলোর পৃষ্ঠাগুলো প্লাস্টিকের আবরণ দিয়ে মোড়ানো থাকে। আমি জানতে চাচ্ছি, এগুলো কি অজু ছাড়া ধরা যাবে?

কুরআনের আয়াত ও বিভিন্ন দোয়া পড়ে জ্বিনের চিকিৎসা করা যাবে কি

প্রশ্ন (১২০৪) : আমি একজন কবিরাজ। আমার কাছে অনেক মানুষ জ্বিনের রুগী নিয়ে আসে। আমি কুরআনের আয়াত এবং কিছু বিশেষ দোয়া দিয়ে তাদেরকে ঝাড়ফুঁক করে থাকি। আমার জন্য কি এ কাজটি করা বৈধ?

লা ইলাহা ইল্লাহ আনতা সুবহানাকা – এই দোয়াটি কি কুরআনের দোয়া

প্রশ্ন (১১৩৭) : আমরা অনেক সময় বিপদে পড়লে নিম্নোক্ত দোয়া পড়ি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি কি কুরআন শরিফে আছে?

ঘর-বাড়িতে ফুল বা কোরআন-হাদিসের অর্থ কাপড়ে তুলে গ্লাসে বাঁধাই করে রাখা জায়েয আছে কি

প্রশ্ন (৯৪৩) : কোনো কোনো মহিলা কোরআনের আয়াত বা হাদিসের অর্থ অথবা কাপড়ে ফুল তুলে গ্লাসে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখে। এতে কোনো সমস্যা হবে কি?

এক মসজিদে দান করা কুরআন মাজিদ কি অন্য মসজিদে দেওয়া যাবে

প্রশ্ন (৯৩২) : আমাদের মসজিদে অনেক কুরআন মাজিদ রয়েছে। এই কুরআন মাজিদগুলো বিভিন্ন মানুষ সদকায়ে জারিয়া হিসেবে মসজিদে দান করেছিল। কিন্তু বর্তমানে অনেক কুরআন মাজিদ বিদ্যমান থাকার কারণে এগুলোর প্রয়োজন না থাকায় অনেকদিন আগে থেকেই সেগুলো তাকে উঠিয়ে রাখা হয়েছে। একদিন আমাদের পাশের এক নতুন মসজিদের সেক্রেটারি বললেন, আপনাদের মসজিদে যেহেতু অতিরিক্ত কুরআন শরিফ আছে সেহেতু আমাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিয়ে দেন। তাহলে মানুষ পড়বে এবং যারা এগুলো দান করেছে তারাও সওয়াব পাবে। মুফতি সাহেবের কাছে জানতে চাই, আমরা কি তাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিতে পারব?

কুরআনা শরিফ পড়িয়ে হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৮৭৯) : আমাদের এলাকার মক্তবে একজন হুজুর বিনা বেতনে বাচ্চাদেরকে কুরআন শরিফ পড়ায়। অনেক সময় বাচ্চাদের অভিভাবকরা ঐ হুজুরকে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। তার জন্য কি কুরআন শরিফ পড়িয়ে এ সব হাদিয়া গ্রহণ করা জায়েয?

কুরআন হাদিস থেকে উশরের প্রমাণ কী

প্রশ্ন (৮৫৩) : আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?

কুরআন কি সূরা ফাতেহা থেকে শুরু না সূরা বাকারা থেকে

প্রশ্ন (৮৪৭) : কুরআনের শুরু কোন জায়গায় থেকে? কেউ বলেন, সূরা বাকারা থেকে মূলত কুরআন শুরু হয়েছে। আবার কেউ বলেন, সুরা ফাতেহা থেকেই কুরআন শুরু হয়েছে। এই দুই মতের মধ্যে কোনটি সঠিক? বা এছাড়া এ ব্যাপারে আরো কোন মত আছে কিনা?

ছেঁড়া কুরআন মাজিদ কী করবে

প্রশ্ন (৮৪৬) : মসজিদের মধ্যে যে সকল কোরআন শরীফ মালিকানা ছাড়া পড়ে থাকে এবং ছেঁড়া থাকে তার হুকুম কী? এবং তা পড়ার হুকুম কী?

সৌদি সরকার কর্তৃক ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮০৮) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?