মুহাম্মাদ (সা.)

কুরবানীতে ছয় শরিক মিলে এক শরিক রাসূলুল্লাহ (সা.)-এর নামে রাখা কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৮৭০) : কুরবানীর সময় আমাদের এলাকার অনেকেই ছয় শরীক মিলে একটি গরু কুরবানী করে। ঐ গরুতে নিজেদের ৬ অংশ রাখে আর ৭ম অংশ রাসূলুল্লাহ (সা.)-এর জন্য রাখে। এ ৭ম অংশের টাকা তারা সকলে মিলে দিয়ে থাকে। আমি জানতে চাই, এমনটি করা কি সহিহ?

“রাসূল (সা.)-কে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না” এই কথা কি সঠিক?

প্রশ্ন (১২৮৩৬) : আমরা অনেক সময় অনেকের মুখে শুনি যে, আল্লাহ তাআলা রাসুল (সা.)-কে সৃষ্টি না করলে আসমান জমিন কোনোকিছু সৃষ্টি করতেন না। এটা কি সত্যি?

ওয়ারাকা ইবনে নাওফিলের সাথে রাসূল (সা.)-এর সম্পর্ক কী ছিল?

প্রশ্ন (১২৬৩৬) : আম্মাজান খাদিজা (রা.) নবীর স্ত্রী ছিলেন। তবে ওহীর সূচনা অধ্যায়ের ৩নং হাদিসে খাদিজা (রা.) ওয়ারাকা ইবনে নওফিলকে ভাই বললেন, অথচ রাসূলুল্লাহ (সা.)-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন “আপনার ভাতিজা কি বলেন একটু শুনেন তো”। স্বামী স্ত্রীর সম্পর্কের বিচারে তিনি রাসূলুল্লাহ (সা.) এরও ভাই হওয়ার কথা। বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন?

রাসূলুল্লাহ (সা.)-এর কি ছায়া ছিল না?

প্রশ্ন (১২৬১৬) : আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.)-এর ছায়া ছিল না। আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে? রাসূলুল্লাহ (সা.)-এর কি আসলেই ছায়া ছিল না? দলিল সহ জানানোর অনুরোধ রইল।

রাসূল (সা.)-এর প্রস্রাব-পায়খানা কি জমিন গিলে নিত?

প্রশ্ন (১২৫৯১) : এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.) নাকি যেখানে প্রস্রাব পায়খানা করতেন সেখানে নাকি তা থাকতো না। সেটা মাটির নিচে গর্ত হয়ে চলে যেত। তিনি নাকি বলেছেন এগুলো কিয়ামতের পূর্বে তেল গ্যাস হয়ে উঠবে। এই সব কথার কি কোনো ভিত্তি আছে?

রাসূল (সা.)-এর জুতায় কি আরশ ধন্য হয়েছিল

প্রশ্ন (১০৮২৫) : মেরাজের রাতে রাসূল (সা.) যখন আরশে মুয়াল্লায় যান তখন কি আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে বলেছিলেন যে, আপনার জুতা খুলবেন না। কারণ আপনার জুতায় আরশ ধন্য হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে?

রাসূল (সা.) কি ইহুদির মৃত্যুতে আফসোস করেছিলেন

প্রশ্ন (১০৬০৭) : একটি বইয়ে পেলাম, একবার এক ইহুদির লাশ দেখে রাসূল (সা.) আফসোস করলেন এবং কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা তাকে আগে দাওয়াত দিতে পারলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেত। জানতে চাচ্ছি, এ ঘটনা কোনো হাদিসে আছে কি?

রাসূল (সা.) কি মিষ্টি খাওয়া বাদ দিয়েছিলেন

প্রশ্ন (৯৮২৫) : একটি বইয়ে পেলাম, এক ব্যক্তি রাসূল (সা.)-এর কাছে তার ছেলের ব্যাপারে অভিযোগ করে যে, সে অতিরিক্ত মিষ্টি খায়। রাসূল (সা.) তাকে কিছুদিন পরে আসতে বলেন। কিছুদিন পরে সে পুনরায় আসলে রাসূল (সা.) তার ছেলেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিতে বলেন। সে ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনি তো সেদিনই এটা বলে দিতে পারতেন! রাসূল (সা.) বললেন, আমি নিজেই বেশি মিষ্টি খাওয়াতে অভ্যস্ত ছিলাম। এখন এটা কমিয়ে তারপর তাকে উপদেশ দিয়েছি। জানতে চাচ্ছি, এ ঘটনা প্রমাণিত কি?