ছবি ও ভিডিও

গ্রাফিক্স ডিজাইন করাকে পেশা হিসেবে গ্রহণ করার বিধান।

প্রশ্ন (১১৭২১) : গ্রফিক্সের মাধ্যমে বিভিন্ন ধরণের প্রাণী, গাছ-পালা, নদী-নালা ইত্যাদির ছবি বা ভিডিও বানিয়ে বিক্রি করে টাকা উপার্জন করে অনেক মানুষ। তো আমার জানার ‍বিষয় হলো, গ্রাফিক্স ডিজাইনকে পেশা হিসেবে গ্রহণ করা জায়েয আছে কি?

ফেসবুক, মেসেঞ্জারে যে ইমুজি থাকে এগুলো ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন ধরণের ইমুজি থাকে যেমন- হাহা,ওয়াও ইত্যাদি। কোনো লেখার মধ্যে এই ইমোজিগুলো ব্যাবহার করা যাবে কি?

ঘরে প্রাণীর ছবি থাকলে সেই ঘরে নামায আদায় করা মাকরুহ।

প্রশ্ন (১১৬৭৮) : আমি একটি সরকারি অফিসে চাকরি করি। আমি সবসময় জামাতের সাথে নামায পড়ার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে অফিসের কাজের ব্যস্ততার কারণে যোহরের নামায একা পড়তে হয়।তখন অফিসেই নামায আদায় করি। আর অফিসে যেখানে দাঁড়িয়ে নামায পড়ি তার বরাবর ডান দিকে বড় দুটি (মানুষের) ছবি ঝুলানো আছে। পাশে ছবি নিয়ে নামায পড়ার কারণে কি আমার নামাযের কোনো সমস্যা হবে?

প্রাণীর ছবিযুক্ত জামা গায়ে দিয়ে নামায পড়া মাকরুহে তাহরিমী।

প্রশ্ন (১১৬৫৩) : আমি একটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক কর্মচারিকে বিড়ালের ছবিযু্ক্ত গেঞ্জি দেওয়া হয় । অফিস টাইমে আমরা সেই গেঞ্জি পড়ে থাকি। এখন আমার জানার বিষয় হলো, বিড়ালের ছবিযুক্ত গেঞ্জি পরিধান করে নামায পড়লে কি নামাযের কোনো ক্ষতি হবে?

ফেসবুক, ইউটিউব এবং ইনস্ট্রাগ্রামে ইসলামিক ভিডিও বা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আপলোড করে অর্থ উপার্জন কর…

প্রশ্ন (১১৫৩৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইউটিউব, ফেসবুক, বা ইনস্ট্রাগ্রামে ইসলামিক ভিডিও বা ভালো ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা কি হালাল হবে? বিভিন্ন ইসলামিক চ্যালেন তাদের এডভারটাইসমেন্ট অপশন চালু রেখেছে। এবং সেখান থেকে অর্থ উপার্জন হচ্ছে। এটি কি হালাল? আমি ইসলামিক ইতিহাস বা এই জাতীয় টপিক বা ভিডিও নিয়ে কাজ শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু এটা হালার হবে কিনা এব্যাপারে আমি দ্বিধায় আছি। আমার এই কাজের উদ্দেশ্য হলো নিজে জানা ও অন্যকে জানানো, পাশাপাশি কিছু অর্থ উপার্জন করা। আর এমন অনেক ইসলামিক ওয়েব সাইট আছে যেখানে ইনরোল বা সাবস্ক্রাইব করতে হাদিয়া দেওয়া লাগে। আমি সম্পূর্ণ বিষয়টাই এই দৃষ্টিতে দেখে অর্থ উপার্জন করতে চাচ্ছিলাম। এতে আমার কর্ম স্পৃহা হয়তো বাড়বে।

প্রাণীর ছবি আঁকার বিধান ।

প্রশ্ন (১১৫২৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন চিত্রশিল্পী। আমি বিভিন্ন দৃশ্য,গাছ-পালা, নদী-নালা ইত্যাদির ছবি আঁকি। কখনো মানুষ বা অন্যান্য প্রাণী্র ছবিও আঁকি।তো আমার জানার বিষয় হলো এই সমস্ত জিনিসের ছবি আঁকা কি জায়েয আছে?

পোশাকের উপর নারীর ছবি সম্বলিত লেভেল লাগানোর বিধান।

প্রশ্ন (১১৫১৮) : আমাদের একটি পোশাকের গার্মেন্ট আছে। এতে মেয়েদের থ্রী-পিছ, ফ্রকসহ বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয়। তো যারা এধরণের ব্যবসা করে, প্রায় সকলে তাদের পোশাকের গায়ে গার্মেন্টের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন মেয়ের ছবি সম্বলিত একটি লেভেল লাগায়। আমার জানার বিষয় হল, নারীর ছবি সম্বলিত এধরনের লেভেল লাগানো কি জায়েয আছে? দয়া করে দলিলসহ জানাবেন।

ডান পাশে ছবি থাকলে মাকরূহ হবে কি

প্রশ্ন (১১৩৩৭) : আমি একবার আমার দাদার বাসায় একটি রুমে নামায পড়ি। সেখানে হাতের ডান দিকের দেয়ালে আমার দাদা ও দাদির বড় একটি ছবি ঝোলানো ছিল। জানতে চাচ্ছি, নামাযরত অবস্থায় ডান পাশে ছবি থাকলেও কি মাকরূহ হবে?

মেয়েদের ছবিসহ লেভেল লাগানো যাবে কি

প্রশ্ন (১১২৪১) : আমার গার্মেন্টেসের ব্যবসা। এখানে মেয়েদের জামা কাপড় তৈরি হয়। কাপড় প্যাকেট করার সময় প্যাকেটের গায়ে উক্ত কাপড় পরিহিতা নারীর ছবি সম্বলিত লেভেল লাগানো হয়। জানতে চাচ্ছি, এভাবে নারীদের ছবি যুক্ত করা বৈধ হবে কি?

প্রজাপতির ছবিযুক্ত কভার ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১১২৩৭) : আমার একটি মোবাইল কভার আছে। এটার ব্যাক সাইডে প্রজাপ্রতির ছবিযুক্ত করা আছে। ছবিটা স্পষ্ট। জানতে চাচ্ছি, এমন মোবাইলের কভার ব্যবহারা করা যাবে কি?

দেয়ালে ছবি থাকলে কি নামায হবে না

প্রশ্ন (১১০৯৯) : আমি এক স্কুলের শিক্ষিকা। যোহরের সময় স্কুলেই নামায আদায় করতে হয়। স্কুলে নামাযের জন্য নির্দিষ্ট কামরা না থাকায় ক্লাশরুমে নামায পড়ি। সেখানে বিভিন্ন ধরণের প্রাণি ও মানুষের ছবি আছে। জানতে চাচ্ছি, উক্ত ক্লাশরুমে নামায আদায় হবে কি?

হস্তগত নেই এমন পণ্যের ছবি দিয়ে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১০৬৬) : আমাদের একটি অনলাইন শপ আছে? সেখানে আমরা কিছু এমন পণ্যের অ্যাড দেই যেগুলো আমাদের কাছে নেই। কেউ অর্ডার করলে তা আমরা অন্যের কাছ থেকে এনে দেই। জানতে চাচ্ছি, এভাবে পণ্য বিক্রি করা বৈধ হবে কি?

ছবি বানাতে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৪৭৪) : আমরা ভার্সিটিতে আমারদের এক স্যারকে তার ছবির পোট্রেট এঁকে দিতে চাচ্ছি। এ জন্য সবার কাছ থেকে টাকা উঠানো হচ্ছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে টাকা দিলে গুনাহ হবে কি?