নববর্ষ ও উৎসব

মুসলমানদের জন্য হিন্দুদেরে ধর্মীয় উৎসবে যাওয়া কি ঠিক?

প্রশ্ন (১২৮৩৩) : পূজার সময় দেখা যায় অনেক মুসলমান পূজায় ঘুরতে যায়। আবার সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সেখানে আমন্ত্রণ জানালে তারা সেখানে যায়। আমি জানতে চাচ্ছি, মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় উৎসবে যাওয়া এবং মুবারকবাদ দেয়ার হুকুম কী?

জন্মদিন পালন করার বিধান কী?

প্রশ্ন (১২৮১৬) : জন্মদিন পালন করার বিধান কী? অনেককেই দেখি জন্মদিন পালন করে। কেউ কেউ এটাকে জায়েয বলে। আবার অনেকে নাজায়েয বলে। এ ব্যাপারে সঠিক মাসআলা কী? দয়া করে জানাবেন।

ভুলে পূজার ডিসকাউন্টের জামা কিনলে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৮৩৭) : আমি এক দোকান থেকে বিশাল মূল্যছাড়ে পাঞ্জাবী ক্রয় করি। পরবর্তীতে জানতে পারি তা পূজা উপলক্ষ্যে ছাড় দেওয়া হয়েছিল। জানতে চাচ্ছি, উক্ত পাঞ্জাবী ব্যবহার করা বৈধ হবে কি?

পূজায় ডিউটি করা যাবে কি

প্রশ্ন (৯৭৯৫) : আমি একজন পুলিশ। কখনো কখনো হিন্দুদের পূজা অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় ডিউটি পড়ে। ডিউটি পরিবর্তনের আবেদন কেরা হলেও তা গৃহীত হয় না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে ডিউটি করলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কি?

পূজার ভোগ বা গায়রুল্লাহর নামে মান্নতকৃত জিনিস খাওয়ার বিধান কী

প্রশ্ন (৭৩৯১) : হিন্দুদের পূজায় দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য বা কোনো উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মাজারে, নদীতে বা অন্যান্য জায়গায় যে সমস্ত খাদ্য দ্রব্যাদি উৎসর্গ করা হয়, যেগুলোকে স্থানীয় ভাষায় ভোগ বলা হয়, তা গ্রহণ করা এবং খাওয়া জায়েয আছে কী? যদি জায়েয হয়ে থাকে তাহলে কাদের জন্য খাওয়া জায়েয? মুশরিকদের ভোগ খাওয়া বৈধ কিনা? ভোগ ও মান্নতের মধ্যে পার্থক্য কী? ভোগের আলামতযুক্ত কোনো জীবিত ছাগল পাওয়া গেলে সেটা জবাই করে খাওয়ার বিধান কী?

পূজায় উদ্বোধনী বক্তব্য দিলে কি ঈমান চলে যাবে

প্রশ্ন (৫৬০৮) : আমি রাজনীতির সাথে জড়িত। আমার এলাকার পূজা মন্ডপে এ বছর আমাকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। জানতে চাচ্ছি, সেখানে বক্তব্য দিলে কি আমার ঈমানের কোনো ক্ষতি হবে?