নাপাকী

শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচতে পারি?

প্রশ্ন (১১৪৭৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর এবং কোরআন তেলাওয়াত করি। কিন্তু শয়তান আমার মনের ভিতর আল্লাহ তাঁর রাসূল (সাঃ)-কে নিয়ে বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে। এমতাবস্থায় আমি কি করতে পারি? আমাকে এমন কিছু আমল দেন যেগুলো করলে শয়তান যেন এই ধরনের কোন ওয়াসওয়াসা মনের ভিতর দিতে না পারে। দয়া করে দলিলসহ উত্তর দিবেন।

ছাগলের মল দুধে পড়লে সেই দুধ বিক্রি করা যাবে কি?

প্রশ্ন (১১৪৪৭) : আমি কয়েকটা ছাগল পালন করি। এগুলোর দুধ বিক্রি করে আমি সংসারের খরচ জোগাড় করি। কখনো কখনো দুধ দোহনের সময় সেগুলো মল ত্যাগ করে। আমি যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করি।তবুও অনেক সময় দেখা যায় হঠাৎ এক-দুইটা বিষ্ঠা দুধের বালতিতে পড়ে যায়। আমি সাথে সাথেই তা উঠিয়ে ফেলে দেই। তো এক্ষেত্রে কি আমার জন্য সেই দুধ বিক্রি করা বা পান করা বৈধ হবে?

অপবিত্র কাপড়ে তাওয়াফ করলে জরিমানা আসবে কি

প্রশ্ন (১১৪২৯) : বাচ্চাকে কোলে নিয়ে তাওয়াফ করার সময় বাচ্চার পেশাবে আমার ইহরামের কাপড় ভিজে যায়। উক্ত ব্যাপারটি আমি তাওয়াফ শেষ হওয়ার পর জানতে পারি। প্রশ্ন হল, উক্ত কারণে আমার উপর কোনো জরিমানা আসবে কি?

শুকরের মল পরিষ্কার করে ফেললে ঈদগাহ পবিত্র হবে কি

প্রশ্ন (১১৪০১) : কিছুদিন আগে আমাদের ঈদগাহে পাহাড় থেকে শুকরের পাল নেমে আসে এবং ঈদগাহ মলত্যাগ করে নষ্ট করে ফেলে। পরবর্তীতে আমরা পানির পাইপ দিয়ে পানি দিয়ে ভালোভাবে ঈদগাহ ধুয়ে ফেলি। কোনো মল আর বাকি থাকেনি। জানতে চাচ্ছি, ঈদগাহ কি পবিত্র হবে?

ইঁদুরের পেশাবের বিধান কী

প্রশ্ন (১১৩৮১) : আমাদের বাসায় ইঁদুরের খুব উৎপাত। জানতে চাচ্ছি, কোথাও যদি ইঁদুর পেশাব করে তাহলে কি তা নাপাক হয়ে যাবে?

অনিচ্ছায় জামায় লাগা কাদা নিয়ে নামায পড়া যাবে কি

প্রশ্ন (১১৩৭৮) : কিছুদিন আগে আমি বৃষ্টির পর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হাঁটার সময় অনিচ্ছায় কিছু কাদা জামায় লেগে যায়। ঐ জামা নিয়েই আমি নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায হয়েছিল কি?

নদীর পানি দ্বারা অজু করা যাবে কি

প্রশ্ন (১১২২২) : লঞ্চে চলাচলের সময় অজু করার প্রয়োজন দেখা দেয়। সেখানে নদী থেকে পানি উঠিয়ে ব্যবহার করা হয়। উক্ত পানি ঘোলাটে হয় এবং তাতে নাপাকি থাকে। জানতে চাচ্ছি, উক্ত পানি দ্বারা অজু করা যাবে কি?

বাচ্চার নাপাকি কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে কি

প্রশ্ন (১১১২৪) : অনেক সময় এমন হয় আমি নামাযে দাঁড়ালে আমার ছোট বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে। মাঝে তার শরীরে নাপাক তথা পেশাব পায়খানা লেগে থাকে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় কি আমার কাপড় নাপাক হয়ে যাবে?