মসজিদ

নিজের জুতা হারিয়ে গেলে অন্যের জুতা নেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৪৭) : আমি একবার আমাদের মসজিদে ইশার নামাজ পড়ার পর আমার জুতা আর খুঁজে পাইনি। কিন্তু আমার জুতার পরিবর্তে অন্য আরেকটা জুতা মসজিদে পড়ে ছিল। মসজিদে তখন আর কেউ অবশিষ্ট ছিল না। শুধু আমি একা ছিলাম। এমতাবস্থায় আমি কি জুতাটি নিয়ে নিতে পারতাম?

সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (১৬৮০) : আমাদের এলাকার এক ব্যক্তি মসজিদ করতে চাচ্ছে। আরেক ব্যক্তি সেখানে টাকা দিতে চাচ্ছে। তবে সে ব্যক্তিটির ইনকাম হল ব্যাংক জব। তিনি একটি ব্যাংকের ম্যানেজার। আমি জানতে চাচ্ছি, তার টাকা কি মসজিদ নির্মাণে গ্রহন করা যাবে?

ফোরকানিয়া মাদরাসার জায়গায় মসজিদ বানানো যাবে কি

প্রশ্ন (১৬৬১) : আমাদের এলাকার এক ব্যক্তি তার একটি জায়গা ফোরকানিয়া মাদরাসার জন্য ওয়াকফ করে। কিন্তু এলাকার লোকেরা চাচ্ছে সেখানে মসজিদ বানাতে। মুফতী সাহেবের কাছে আবেদন, সঠিক মাসআলা জানিয়ে আমাদেরকে বাধিত করবেন।

মসজিদের জায়গায় টাকার বিনিময়ে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৪৯) : আমাদের এলাকার মসজিদের অনেক জায়গা পড়ে আছে। এলাকার লোকেরা চাচ্ছে সেখানে টাকার বিনিময়ে এলাকার মৃতদের কবর দিতে। সে টাকা মসজিদের উন্নয়নমূলক কাজেই ব্যবহার করা হবে। প্রশ্ন হলো, এমনটি করা কি বৈধ হবে?

মসজিদের গাছের আম ইমাম বা মুয়াজ্জিন সাহেব খেতে পারবেন কি

প্রশ্ন (১৬৪৪) : আমাদের গ্রামের মসজিদের গাছে অনেক আম ধরে। এগুলো সাধারণত বিক্রি করা হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এগুলো থেকে কি ইমাম বা মুয়াজ্জিন সাহেব কিছু খেতে পারবেন?

মসজিদে কোনো কিছু দিলেই কি ওয়াকফ হয়ে যাবে

প্রশ্ন (১৬৪১) : আমাদের মসজিদে এক ব্যক্তি ১০ টি ফ্যান দান করেছে। কিন্তু দান করার সময় সে সরাসরি ওয়াকফের কথা বলেনি। প্রশ্ন হলো, সে ফ্যানগুলো কি মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে? নাকি অন্য কাজেও ব্যবহার করা যাবে?

ওয়াকফের জায়গায় ওয়াকফকারীকে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬২৭) : আমাদের এলাকার এক ব্যক্তি মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করেছে। কয়েক মাস পর তিনি এই শর্তারোপ করেছেন যে, তিনি মারা গেলে এই মসজিদের জায়গায় তাকে দাফন করতে হবে। প্রশ্ন হলো, তিনি মারা গেলে তাকে কি মসজিদের জায়গায়ই দাফন করতে হবে?

সুদী টাকা দিয়ে কেনা জমিতে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫৯৮) : আমাদের এলাকার এক ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। সে ঐ টাকা দিয়েই একটি জমি কিনে মসজিদের জন্য দিয়েছে। প্রশ্ন হলো, ঐ জমিতে নামাজ পড়া যাবে কি? যেহেতু তা সুদী টাকা দিয়ে ক্রয়কৃত।

মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫২৬) : মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি? এক হাদিসে এসেছে, মসজিদে জানাযার নামাজ পড়া নিষেধ। আরেক হাদিস থেকে বুঝা যায় রাসূল (সা.) নিজে মসজিদে জানাযার নামাজ পড়িয়েছেন। সঠিক বিধানটি জানতে চাচ্ছি।

বাহিরে লাশ রেখে মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫২৫) : আমি জানি, মসজিদে জানাযার নামাজ পড়া মাকরূহ। কিন্তু বর্তমানে ঢাকা শহরের অধিকাংশ মসজিদে লাশ বাহিরে রেখে মসজিদে জানাযার নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে লাশ বাহিরে রেখে উল্লিখিত পদ্ধতিতে জানাযার নামাজ পড়লে কি মাকরূহ থেকে বেঁচে থাকা যাবে?

উপর ও নিচতলা মাদরাসা করে শুধু মাঝে মসজিদ বানানো যাবে কি

প্রশ্ন (১৫১৯) : আমরা কয়েকজন মিলে একটি বিল্ডিং বানিয়ে তার দ্বিতীয় তলা মসজিদ বানিয়ে উপর ও নিচের বাকি তলাগুলো মাদরাসা বানাতে চাচ্ছি। এমতাবস্থায় উক্ত মসজিদটি কি শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে?

মসজিদে চেয়ার নিয়ে বয়ান করা যাবে কি

প্রশ্ন (১৫১৩) : আমাদের এলাকার একজন বলল, মসজিদে চেয়ার নিয়ে বয়ান করা ঠিক না। বরং মিম্বরে বসে বয়ান করতে হবে। কারণ রাসূল (সা.) সর্বদা মিম্বারে বসে বয়ান করেছেন। আমি জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথাটি কি সঠিক?

সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা বানানো যাবে কি

প্রশ্ন (১৪৬১) : এক ব্যক্তি আমাদের গ্রামের মসজিদের অজুখানা নির্মাণের জন্য টাকা দিয়েছে। সে ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। আমার প্রশ্ন হলো, এই সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা নির্মাণ করা যাবে কি?

মসজিদের জন্য ওয়াকফ করা স্থানে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৫৯) : আমাদের গ্রামের এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। সেখানে মসজিদ উঠানোর পর কিছু জায়গা ফাঁকা ছিল। এ কারণে গ্রামের লোকেরা সেখানে কবর দেওয়া শুরু করে দেয়। আমার প্রশ্ন হলো, সে জায়গায় মৃতদের কবর দেওয়া কি ঠিক হয়েছে?

ওয়াকফকৃত সম্পত্তির আয় দ্বারা মেহমানদারি বা দান করা যাবে কি

প্রশ্ন (১৪৪৯) : মাদরাসা ও মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি থেকে অর্জিত অর্থ দ্বারা মেহমানদারি অথবা গরিব-মিসকিনকে দান করা জায়েয আছে কি?