মসজিদ

মসজিদ সুন্দর করার জন্য মজবুত মসজিদ ভেঙ্গে ফেলা যাবে কি

প্রশ্ন (৪০৬৭) : আমাদের মহল্লার মসজিদটি অনেক বড় এবং এখনো অনেক মজবুত আছে। কিন্তু মসজিদ কমিটি চাচ্ছে, মসজিদটি ভেঙ্গে নতুন করে আরো কারুকার্য মন্ডিত করে, সুন্দর মসজিদটি নির্মাণ করতে। জানতে চাচ্ছি, এভাবে মসজিদটি ভেঙ্গে নতুনভাবে মসজিদ নির্মাণ করা বৈধ হবে কি?

মসজিদ সুগন্ধময় করা কি সুন্নত

প্রশ্ন (৪০৬৬) : মসজিদ সুগন্ধময় করা কি সুন্নত? এক ব্যক্তি বললেন, রাসূল (সা.) মসজিদ সুগন্ধময় করতে নির্দেশ দিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

মেহরাবে ইমাম সাহেব কোথায় দাঁড়াবে

প্রশ্ন (৪০৬১) : আমাদের মসজিদের মেহরাব খুব ছোট। সেখানে একপাশে মিম্বর সেট করার কারণে ইমাম সাহেবকে দাঁড়াতে হয় মেহরাবের একেবারে বাম পাশে। জানতে চাচ্ছি, এতে কি কোনো সমস্যা হবে?

ইমামের পিছনে কারা দাঁড়াবে

প্রশ্ন (৪০৪৬) : আমাদের মসজিদে ইমামের পিছনে সাধারণত বয়স্ক লোকেরা দাঁড়িয়ে থাকে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের কোনো নির্দেশনা আছে কিনা যে, কারা ইমামের পিছনে দাঁড়াবে?

নামাজের অস্থায়ী ঘরে ইতিকাফ বৈধ হবে কি

প্রশ্ন (৩৭৪১) : আমাদের এলাকায় নামাজের জন্য একটি অস্থায়ী ঘর আছে। সেখানে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে থাকে। পরবর্তীতে এই এলাকায় একটি মসজিদ নির্মিত হবে। স্থানটি আমাদের বাড়ি থেকে কাছে হওয়ায় আমার দাদা সেখানে এ বছর ইতিকাফ করতে চাচ্ছেন। প্রশ্ন হল, সেই স্থানে ইতিকাফ করা যাবে কি?

মসজিদের কাজে সুদখোরের হালাল টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩৭১২) : আমাদের গ্রামের এক ব্যক্তি সুদী কারবারের সাথে জড়িত। কিন্তু মাঝে মাঝে মসজিদে দান করে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে: এই টাকা হালাল টাকা থেকেই দেয়। তার কথার উপর ভিত্তি করে মসজিদের জন্য তার দান গ্রহণ করা যাবে কি?

মুকীম ব্যক্তি আরাফায় কত রাকাত পড়বে

প্রশ্ন (৩৬২৩) : আমি মক্কায় বসবাসরত। হজ্বের মওসুমে আরাফার মসজিদে যোহর ও আসর দুই রাকাত পড়ানো হয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যদি আরাফার মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে কত রাকাত পড়তে হবে?

মসজিদুল হারামে নামাজ পড়লে অতিরিক্ত কোনো সওয়াব হবে কি

প্রশ্ন (৩৫৭৫) : আমি গত বছর হজ্ব করেছি। সে সময় মক্কায় মসজিদুল হারামে অনেক নামাজ জামাতে পড়া হয়েছে। জানতে চাচ্ছি, মসজিদুল হারামে নামাজ পড়লে কোনো অতিরিক্ত সওয়াব লাভ হবে কি?

মসজিদের মান্নত গরিবদেরকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫৭৩) : আমি একবার একটি সমস্যায় পড়ে মান্নত করেছিলাম যে, সমস্যা দূর হয়ে গেলে মসজিদে কিছু টাকা দান করব। এখন আমার সেই সমস্যা দূর হয়েছে। কিন্তু বর্তমানে করোনার কারণে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে। প্রশ্ন হল, আমি কি উক্ত টাকা মসজিদে দান না করে কোনো গরিবকে দিতে পারব কি? এতে আমার মান্নত আদায় হবে কি?

মসজিদে হারামে নামাজ পড়ার ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য

প্রশ্ন (৩৫৭২) : আমি একটি হাদিসে পড়েছি, মসজিদে হারামে এক নামাজে এক লাখ নামাজের সওয়াব দেওয়া হয়। প্রশ্ন হল, এই ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য প্রযোজ্য? নাকি শুধু কাবার মসজিদের জন্য?

মসজিদে নববির এক নামাজে কত নামাজের সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৩৫৭১) : বিভিন্ন বইয়ে মসজিদে নববির অনেক ফজিলতের কথা পড়েছি। আমার প্রশ্ন হল, কেউ যদি মসজিদে নববিতে নামাজ আদায় করে তাহলে এক নামাজে কতগুণ নামাজের সওয়াব লাভ হবে?

পাশাপাশি মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৩৫৬২) : আমাদের এলাকায় একটি বড় মসজিদ রয়েছে। মসজিদ কমিটির সাথে এলাকার কিছু নেতৃস্থানীয় লোকের বিরোধ হয়। ফলে তারা সেই মসজিদের পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছে। প্রশ্ন হল, এভাবে হিংসার বশবর্তী হয়ে প্রয়োজন না থাকলেও আরেকটি মসজিদ নির্মাণ করা কি ঠিক হচ্ছে?