মসজিদ

নামায পড়তে দিলে তা ওয়াকফ হবে কি

প্রশ্ন (১১৯৫২) : আমাদের এলাকায় মসজিদ ছোট হওয়ায় সকলের স্থান সংকুলান হয় না। তাই এলাকার এক গণ্যমান্য ব্যক্তি তার বিল্ডিংয়ের একটি তলা আমাদেরকে নামায পড়ার জন্য দেন। পরবর্তীতে তার সন্তানরা বলে, আমাদের এখন উক্ত তলা লাগবে। আমরা সাময়িক সময়ের জন্য দিয়েছিলাম। জানতে চাচ্ছি, তারা কি তা নিতে পারবে?

বিল্ডিংয়ের মসজিদে ইতিকাফ করা যাবে কি

প্রশ্ন (১১৯৩০) : আমাদের বিল্ডিং করার সময় নির্দিষ্ট একটি তলা মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত মসজিদ কি শরয়ি মসজিদ রূপে গণ্য হবে? তাতে ইতিকাফ করা যাবে কি?

আযান দিতে গেলে কি ইতিকাফ ভেঙ্গে যাবে

প্রশ্ন (১১৯২৭) : আমি একজন মুয়াযযিন। এবার আমার মসজিদে আমি ইতিকাফে বসেছিলাম। আযান দেওয়ার সময় মসজিদ থেকে বের হতাম। যেহেতু আযানঘর মসজিদ সংলগ্ন বাহিরের একটি কামরায়। জানতে চাচ্ছি, এতে কি আমার ইতিকাফ নষ্ট হয়ে গিয়েছে?

সহশিক্ষার প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য হবে কি

প্রশ্ন (১১৮৪৫) : আমাদের মসজিদে এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার চেষটা চলছে। উক্ত ব্যক্তি এমন এক প্রতিষ্ঠানে চাকরি করে যেখানে সহশিক্ষা চালু আছে। জানতে চাচ্ছি, এমন ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত কি?

মসজিদ কমিটি প্রিএমশনের ভিত্তিতে মামলা করতে পারবে কি

প্রশ্ন (১১৭৮৪) : মসজিদের পাশের একটি জমি এক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে। মসজিদ কমিটির প্ল্যান ছিল উক্ত জমি ক্রয় করতে পারলে মসজিদের কল্যাণে তা কাজে লাগাবে। তাই তারা চাচ্ছে, প্রিএমশনের ভিত্তিতে ক্রেতার বিরুদ্ধে মামলা করতে। যেহেতু সে স্বেচ্ছায় তা কমিটির কাছে বিক্রি করতে চাচ্ছে না। জানতে চাচ্ছি, মসজিদ কমিটি মামলা করতে পারবে কি?

ওয়াকফের ভিত্তিতে শুফআ দাবি করা যাবে কি

প্রশ্ন (১১৭৭৭) : আমাদের মসজিদের জমিটি ওয়াকফ করা। উক্ত জমিটির পাশের জমিটির মালিক অন্য আরেকজনের কাছে তার জমিটি বিক্রি করে দেয়। মসজিদ কমিটি চাচ্ছে সেই জমিটিতে শুফআর দাবি করতে। জানতে চাচ্ছি, এমনটি তারা করতে পারবে কি?

নখের ভিতর মাটি থাকলে কি ওযু হবে?

প্রশ্ন (১১৭৫৪) : আমি ক্ষেতে কাজ করছিলাম। তখন মসজিদে মাগরিবের আযান হয়ে যায়। তাই দ্রুত ওযু করে মসজিদে গিয়ে নামায আদায় করলাম। নামাযের পর খেয়াল করলাম যে, নখের ভিতর মাটি রয়ে গেছে। তাই আমার মনে খটকা লাগছে যে, আমার নামায সহিহ হয়েছে কিনা। আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে নাকি কাযা করতে হবে?

অন্ধ ব্যক্তির আযান কি সঠিক নয়?

প্রশ্ন (১১৭৪৮) : আমাদের মসজিদের মুআজ্জিন অন্ধ। সে কয়েক বছর ধরেই আমাদের মসজিদে আযান দিচ্ছে। এবং সে সুন্নত তরীকায় আযান দেয়। এখন এলাকার কয়েকজন লোক বলছে যে, অন্ধ ব্যক্তির আযান শুদ্ধ না। তাদের কথা কি ঠিক আছে?

অর্ধেক ওযু করার পর অঙ্গ শুকিয়ে গেলে কি নতুন করে ওযু করতে হবে?

প্রশ্ন (১১৭৩৭) : একবার বাসায় ওযু করার সময় ওযু শেষ হওয়ার আগেই পানি শেষ হয়ে যায়। তখন আমি মসজিদে চলে যাই। মসজিদে যেতে যেতে ধোয়া অঙ্গগুলো শুকিয়ে যায়। তখন আমি চিন্তায় পড়ে যাই যে, আগের ওযু পূর্ণ করব নাকি নতুন করে ওযু করব। পরে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমি আগের ওযুই পূর্ণ করে নামায আদায় করি। হযরতের কাছে জানার বিষয় হলো, ধোয়া অঙ্গ শুকিয়ে যাওয়ার পর বাকি অঙ্গগুলো ধুয়ে অযু শেষ করা কি ঠিক হয়েছে?

নামাযরত ব্যক্তির সামনে দিয়ে চলাফেরা করা যাবে কি?

প্রশ্ন (১১৭০৮) : মসজিদে জামাত শেষ হওয়ার পর যখন মুসল্লিরা সুন্নত নামায আদায় করে তখন সাধারণত তাদের সামনে সুতরা থাকে না। ফলে অনেকে না্মাযরত ব্যক্তির সামনে দিয়ে চলে যায়। আমার জানার বিষয় হলো, নামাযরত ব্যক্তির সামনে দিয়ে সুতরা ব্যতীত চলাফেরা করা যাবে?

মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করা যাবে কি?

প্রশ্ন (১১৭০৩) : আমাদের বাসা ও বাজারের মাঝে হলো আমাদের এলাকার মসজিদ। তো মসজিদের ভিতর দিয়ে বাজারে গেলে অল্প সময়ে চলে যেতে পারি। আর রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়। তাই আমি প্রায় সময় মসজিদের ভিতর দিয়েই বাজারে যাই। আমার জানার বিষয় হলো, মসজিদের ভিতর দিয়ে এভাবে যাতায়াত করা কি আমার জন্য ঠিক আছে?

মান্নতের ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক।

প্রশ্ন (১১৬৮৯) : আমি আমার একটি শুভ কাজের জন্যে এক দিন এক রাত ইতিকাফ করার মান্নত করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পন্ন হয়েছে। তারপর আমি মান্নত আদায় করার জন্য মসজিদে চলে যাই। যোহরের সময় এক লোক আমাকে ইতিকাফের কথা জিজ্ঞাসা করে বললেন, আপনি কি রোজা রেখেছেন? উত্তরে আমি বললাম, না। তখন তিনি বললেন, মান্নতের ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। এখন আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে? মান্নতের ইতিকাফের জন্য কি রোযা রাখা আবশ্যক?