মসজিদে দান করার মান্নত করার যাবে কি?
প্রশ্ন (১৩৮৮৭) : কোনো বস্তু অর্জনের উদ্দেশ্যে কি মান্নত করা জায়েয আছে? কেউ যদি চাকরি পাওয়ার আশায় মান্নত করে বলে যে, আমি পঞ্চাশ হাজার টাকা মসজিদে দান করব তাহলে তার এই কথা কি শরীয়তসম্মত হবে?
প্রশ্ন (১৩৮৮৭) : কোনো বস্তু অর্জনের উদ্দেশ্যে কি মান্নত করা জায়েয আছে? কেউ যদি চাকরি পাওয়ার আশায় মান্নত করে বলে যে, আমি পঞ্চাশ হাজার টাকা মসজিদে দান করব তাহলে তার এই কথা কি শরীয়তসম্মত হবে?
প্রশ্ন (১৩৮৭৬) : এতেকাফকারী ব্যক্তির জন্য জানাযার নামায পড়ার জন্য মসজিদের বাইরে যাওয়ার বিধান কী? এতে কি তার এতেকাফ নষ্ট হয়ে যাবে?
প্রশ্ন (১৩৮৪০) : আমি ফজরের নামাযের সময় মসজিদে গিয়ে দেখি জামাত দাঁড়িয়ে গেছে। তাই আমি মসজিদের বারান্দায় সুন্নত পড়ছিলাম। ইমাম সাহেব সূরা ফাতিহার পর সূরা আলিফ-লাম-মীম সাজদা পড়েন। সিজদার আয়াত পড়ে সিজদা আদায় করেন। আমি ইমাম সাহেবের সঙ্গে সিজদার আয়াতে শরিক হতে পারিনি। তবে ঐ রাকাতেই রুকুর আগে শরিক হয়েছি। জানার বিষয় হল, আমার কি পরবর্তীতে তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে?
প্রশ্ন (১৩৮৩৫) : ইমাম সাহেব রুকুতে থাকবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে তার করণীয় কী? এ সময় কি সে হাত বাঁধবে?
প্রশ্ন (১৩৮৩০) : আমাদের বাসার পাশে একটি বড় মাদরাসা আছে। আমি সবসময় মাদরাসার মসজিদে নামায আদায় করি। আমি প্রতিদিনই দেখি যে, মাদরাসার কিছু ছাত্র মাগরিবের আযানের ৫-১০ মিনিট আগে মসজিদে এসে দু হাত তোলে মোনাজাত করে। এর আগে কাউকে আমি এভাবে মোনাজাত করতে দেখিনি। তাই আমি জানতে চাচ্ছি, এ সময়ে মুনাজাত করার কথা কি কোনো কিতাব বা হাদিসে আছে? এ ব্যাপারে দলিল-প্রমাণসহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩৭৯৭) : যারা লম্বা সময়ের জন্য তাবলীগে সফরসম দূরত্বে বের হয় তারা মুসাফির কি? আর চিল্লা চলাকালীন সময়ে কোনো কাজে কেউ যদি বাড়িতে যায় এবং বাড়িতে ১-২ দিন থাকে তাহলে ঐ ১-২ দিনের জন্য মুকীম হবে কি?
প্রশ্ন (১৩৭৯২) : রমযানের শেষ দশকে সুন্নত ইতিকাফকারী ব্যক্তি জানাযার নামাযে শরিক হওয়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে কি?
প্রশ্ন (১৩৭৯০) : আমাদের এলাকার মসজিদে একটি তাবলীগ জামাত গঠন করা হয়েছে। তাবলীগের মুরুব্বিরা সিদ্ধান্ত দিয়েছেন যে, উক্ত জামাত দিনাজপুরের এক ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদে ৪০ দিনের জন্য অবস্থান করবে। এক মসজিদে তিন দিন করে থাকা হবে। এভাবে ৪০ দিন পূর্ণ হওয়ার পর জামাতটি আবার এলাকায় ফিরে আসবে। আমাদের জানার বিষয় হলো, আমরা যেহেতু একই ইউনিয়নে ৪০ দিন অবস্থান করার নিয়ত করেছি তাহলে কি আমরা সকলেই মুকীম হিসেবে গণ্য হবো?
প্রশ্ন (১৩৭৭৪) : আমরা দুই ভাই। বছর খানেক আগে আমাদের বাবা ইন্তিকাল করেন। বাবার ইন্তিকালের পর আমরা দুই ভাই জমি বণ্টন করে নিয়েছি। শুধু মসজিদের পাশে একটি জমি বণ্টন করা বাকি আছে। আমার ছোট ভাই ঐ জমি থেকে তার অংশ মসজিদের জন্য ওয়াকফ করে দেয়। জানার বিষয় হল, তার অংশ কি ওয়াকফ হয়ে গেছে?
প্রশ্ন (১৩৭৭২) : আমাদের মসিজটি শহরে অবস্থিত। মহল্লার কেউ মারা গেলে মসজিদই জানাযার নামায আদায় করা হয়। মসজিদের বাইরে সামনের দিকে লাশ রাখার জন্য অল্প খালি জায়গা আছে। সেখানে রাখা হয়। আর ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মসজিদের ভেতরই নামাযে জানাযা আদায় করেন। আমার জানার বিষয় হল, মসজিদে জানাযার নামায পড়ার হুকুম কী?
প্রশ্ন (১৩৭৪৭) : আমি ঢাকা থেকে সরাসরি মদীনা শরীফ গিয়ে রাসূল (সা.)-এর রওজা মুবারক যিয়ারতের উদ্দেশ্যে ২/৩ দিন অবস্থান করি। তারপর আমি মসজিদে নববী থেকে ওমরার নিয়তে ইহরাম বেঁধে মক্কা শরীফে ওমরার উদ্দেশ্যে রওয়ানা করি। তো গাড়িতে উঠার পর বাঙ্গালী ড্রাইভার আমাকে বলল, মদীনা থেকে ওমরার নিয়ত করলে হবে না। জুল হুলাইফা মসজিদ থেকে ওমরার নিয়ত করতে হবে। আমি তৎক্ষণাৎ বাংলাদেশের দুইজন বড় আলেমের সাথে ফোনে যোগাযোগ করে দুইজনের দুই রকম মতামত পাই। যেমন, একজন বললেন, যেহেতু মদীনা শরীফ ও মসজিদে নববী মীকাতের আগে তাই আপনার ওমরার নিয়ত করা ঠিক আছে। কিন্তু অন্যজন বললেন, যেহেতু রাসূল (সা.) মদীনা শরীফ থেকে ওমরার ইহরাম বাঁধেন তাই আপনাকে জুল হুলাইফা মসজিদে এসেই ওমরার নিয়ত করতে হবে। এমতাবস্থায় কোনটি সঠিক?
প্রশ্ন (১৩৭৩২) : মসজিদে আসরের নামায শুরু হয়ে যাওয়ার পর আমি মসজিদের অযুখানায় অযু করতে যাই। অযু শেষ করে মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেব রুকুতে চলে যান। তখন আমি দৌড়ে গিয়ে তাকবীরে তাহরীমা বলে রুকুতে শরিক হই। তবে তাড়াহুড়োর কারণে তাকবীর বলার আগ মুহূর্তে নামাযের নিয়ত করতে পারিনি। জানার বিষয় হলো, নিয়ত করতে না পারার কারণে আমার ঐ নামায সহিহ হয়েছে কি?
প্রশ্ন (১৩৭২৪) : এবার রমযান মাসে আমাদের এলাকার মসজিদে ইতিকাফের জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের সভাপতি সাহেব একজন দ্বীনদার দরিদ্র লোককে তার পরিবারের এই দশ দিনের খরচ বহন করার শর্তে ইতিকাফের জন্য রাজি করান। জানার বিষয় হল, এ ধরনের পরিস্থিতিতে এভাবে বিনিময় দিয়ে কাউকে ইতিকাফে বসানো জায়েয আছে কি?
প্রশ্ন (১৩৭২৩) : আমি তিন তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেছি। এখন উক্ত বিল্ডিংয়ের প্রথম ও তৃতীয় তলাকে মাদরাসার জন্য রেখে মাঝের এক তলাকে মসজিদ বানাতে চাই। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে শুধু মাঝের তলাকে মসজিদ বানানোর দ্বারা উক্ত মসজিদ ‘মসজিদে শরয়ী’ হবে কি?
প্রশ্ন (১৩৭১১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি, প্রাণীর ছবিযুক্ত গেঞ্জি গায়ে দিয়ে নামায পড়লে কি উক্ত নামায সহিহ হবে?
প্রশ্ন (১৩৭০৬) : বহুতল ভবনের নিচ তলায় ইমামের সাথে মুসল্লিরা দাঁড়ায়। এর বরাবর উপর তলায়ও মুসল্লিরা দাঁড়ায়। তবে উভয় তলার মাঝে ছাদে কোনো ফাঁকা নেই। শুধু মাইকে আওয়াজ শোনা যায়। প্রশ্ন হল, এক্ষেত্রে উপর তলার মুসল্লিদের নামায কি সহিহ হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (১৩৭০৪) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি নতুন মসজিদ হয়েছে। মসজিদ কমিটি মুআজ্জিনকে নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়। তাই মুআজ্জিন সাহেব কমিটির নির্দেশ অনুযায়ী নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখেন। কিন্তু কিছু কিছু মুসল্লির দাবি হল, মসজিদ বন্ধ রাখা যাবে না। সব সময় মসজিদ খোলা রাখতে হবে। কারণ মসজিদ বন্ধ রাখার অর্থ হল, মানুষকে ইবাদত থেকে বাধা দেওয়া। জানার বিষয় হল, নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখা কি জায়েয?
প্রশ্ন (১৩৭০৩) : আমাদের গ্রামের মসজিদের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজে অনেক অর্থ প্রয়োজন। আমার জানার বিষয় হল, কুরবানীর পশুর চামড়ার মূল্য কি মসজিদ নির্মাণ কাজে লাগানো যাবে?
প্রশ্ন (১৩৬৯২) : এই রমযানে আমাদের এলাকার মসজিদে একজন অপ্রাপ্ত বয়স্ক হাফেয তারাবীর নামায পড়িয়েছে। মসজিদের ইমাম সাহেব আমাদেরকে মাসআলা বলেছেন, নাবালেগের পিছনে তারাবীর নামায পড়া জায়েয আছে। জানার বিষয় হল, তার কথা কি সঠিক?
প্রশ্ন (১৩৬৭৭) : আমাদের গ্রামের মসজিদে আমি একটি পাখা ওয়াকফ করতে চাচ্ছি। কেউ কেউ বলছে, পাখা যেহেতু স্থানান্তরযোগ্য জিনিস তাই তা ওয়াকফ হবে না; বরং সাধারণ দান বলেই বিবেচ্য হবে। তাই জানতে চাচ্ছি, উক্ত কথা কতটুকু সঠিক?