জিহাদ

বিল্ডিং ধসে মারা গেলে কি শহিদ

প্রশ্ন (৫৮৩৭) : কিছুদিন আগে একটি বিল্ডিং ধসে অনেক মানুষ হতাহত হয়। জানতে চাচ্ছি, যারা এতে মারা গিয়েছে তারা কি শহিদি মর্যাদা পাবে?

অজুর পর কালিমা পাঠের সময় কি আকাশের দিকে আঙ্গুল উঠাতে হবে

প্রশ্ন (৫৭০৪) : কিছু লোককে দেখা যায় অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠের সময় আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি শরিয়ত সম্মত?

রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারীর মর্যাদা কি এক হবে

প্রশ্ন (৫৪৪৯) : কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারী একই সাথে জান্নাতে থাকবে। জানতে চাচ্ছি, তাহলে রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারীর মর্যাদা ও স্তর এক হবে?

আজানে শাহাদাতের সময় কি আঙ্গুলে চুমু খেতে হয়

প্রশ্ন (৪৬০৩) : জনৈক ব্যক্তিকে দেখলাম, মুয়াজ্জিন সাহেব যখন أشهد أن محمدا رسول الله বললেন, তখন তিনি বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছলেন। আজান শেষে এর কারণ তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উক্ত কাজের দ্বারা রাসূল (সা.)-এর শাফায়াত লাভ হয়। আমার প্রশ্ন হল, উক্ত আমলের কোনো দলিল আছে কি?

ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফেরা সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৩৩৩২) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরেছি। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে? থাকলে এখানে ছোট ও বড় জিহাদ দ্বারা কী উদ্দেশ্য?

জানাযার খাট কাঁধে করে নেয়ার সময় উঁচু আওয়াজে কি যিকর করা নিষিদ্ধ

প্রশ্ন (২২০৩) : আমি আমার খালুর জানাযার খাট কাঁধে করে নেয়ার সময় উঁচু আওয়াজে কালিমায়ে শাহাদাত পড়েছি একজন আমাকে বলল, এই অবস্থায় কালিমায়ে শাহাদাত জোরে পড়া নিষিদ্ধ। জানতে চাই, তার কথা কি ঠিক?

নিম্নের ফারায়েয কীভাবে বণ্টিত হবে

প্রশ্ন (২১৫৮) : জনাব আব্দুর রহমান সাহেব মৃত্যুকালে ৪ ছেলে (বরকত, কারামত, শাহাদাত, আরাফাত) ৩ মেয়ে (হাসিনা, শাহেদা, আনোয়ারা) এবং স্ত্রী (খালেদা) কে রেখে যান। তার সম্পত্তি বণ্টনের পূর্বেই হাসিনা মারা যায়। সে মারা যাওয়ার সময় মা (খালেদা) ১ মেয়ে (লাবিবা) ১ ছেলে (রাকিব) এবং স্বামী (ইউসুফ) কে রেখে যায়। তাদের সম্পত্তি বন্টন করে দেয়ার অনুরোধ রইল।

ওশর কাদের প্রাপ্য

প্রশ্ন (১২৪৯) : ইসলামি রাষ্ট্রে জমির উৎপাদিত ফসল থেকে যে একদশমাংশ অর্থাৎ ওশর নেওয়া হয়, তা কাদের প্রাপ্য? যে কাউকে তা দেওয়া যাবে, না তা ব্যয়ের নির্দিষ্ট খাত আছে?

ইসলাম নারীর মর্যাদা দেওয়া হয়েছে না ক্ষুণ্ণ করা হয়েছে

প্রশ্ন (১২৩৭) : আমার এক বান্ধবী বলে, ইসলাম নারীকে কোনো মর্যাদা দেয়নি। বরং নারীর মর্যাদা ইসলাম ক্ষুণ্ণ করেছে। আমি ইসলাম সম্পর্কে কম জানি। যতটুকু জানি সে হিসেবে তাকে কিছু কথা বলেছি। তবে তার কথার পরিপূর্ণ জবাব দিতে পারিনি। তাই এ বিষয়ে ইসলামের কিছু টেক্সট জানতে চাচ্ছি।

ইসলামে জিহাদের ফযিলত কী

প্রশ্ন (১২০৬) : আমি শুনেছি, ইসলামে জিহাদের ফযিলত অনেক। জিহাদের গুরুত্ব অনেক বেশি। তাই আমি এ বিষয়ে কুরআনের কিছু আয়াত ও হাদিস জানতে চাচ্ছি।

জিহাদ কত হিজরিতে ফরজ করা হয়েছিলো

প্রশ্ন (১২০১) : আমি শুনেছি, মক্কায় অবস্থানকালে মুসলমানদের উপর জিহাদ ফরজ ছিলো না। আমি জানতে চাচ্ছি, কখন কোথায় মুসলমানদের উপর জিহাদ ফরজ করা হয়?