জামাআত

অপ্রাপ্তবয়স্কর ইমামতি শুদ্ধ হবে কি

প্রশ্ন (৮৯৪০) : আমার ছেলের বয়স দশ বছর। সে কুরআনের হাফেজ। এলাকার লোকেরা চাচ্ছে, সে যেন এলাকার মসজিদে তারাবি পড়ায়। জানতে চাচ্ছি, আমার ছেলে এলাকার মসজিদে তারাবি পড়াতে পারবে কি?

ইশারায় সেজদাকারীর পিছনে সুস্থদের নামাজ হবে কি

প্রশ্ন (৮৪৪২) : আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব অসুস্থ। তিনি সেজদা ইশারায় করেন। জানতে চাচ্ছি, তার পিছনে সুস্থ ব্যক্তিরা ইকতেদা করলে বৈধ হবে কি?

জামাত ছুটে যাওয়ার আশঙ্কা করলে কি কাযা নামা পড়বে

প্রশ্ন (৮৩২৪) : আমার কোন নামাজ কাযা নেই আলহামদুলিল্লাহ। এমতাবস্থায় আমার যদি কোন নামাজ কাযা হয়ে যায় আর মসজিদে গিয়ে দেখি ওয়াক্তিয়া নামাজের জামাত চলছে তাহলে এ অবস্থায় আমি কী করব? জামাতে শরিক হব না কাযা নামাজ আদায় করব?

ইমামের সাথে তাশাহহুদ শেষ হওয়ার পূর্বে দাঁড়ালে কি নামাজ হবে

প্রশ্ন (৮২৬৭) : অনেক সময় এমন হয় যে, আমার তাশাহহুদ শেষ হওয়ার পূর্বেই ইমাম সাহে বৈঠক থেকে দাঁড়িয়ে যান। তাই আমিও দাঁড়িয়ে যাই। এতে কি আমার নামাজের কোন সমস্যা হবে?

টয়লেটের বেগ হলে আগে কী করবে

প্রশ্ন (৮০১৩) : কারো যদি টয়লেটের বেগ হয় এবং জামাতও শুরু হয়ে যায় তাহলে সে টয়লেটের বেগ নিয়ে জামাতে শরিক হবে, নাকি আগে টয়লেটের হাজত সারবে?

সূর্যোদয়ের আগে কি ফজরের সুন্নত পড়া যাবে

প্রশ্ন (৭৯৩২) : কখনো এমন হয় যে ফজরের নামাজে মসজিদে যেতে দেরি হয়ে যায়। ইমাম সাহেবেরও এক রাকাত শেষ হয়ে যায়। এমতাবস্থায় সুন্নত না পড়েই জামাতে শরিক হই। তো এই যে সুন্নত বাকি রয়ে গেল এটা কখন পড়ব? সূর্যোদয়ের আগে তা পড়া যাবে কি?

মুক্তাদি যদি ইমামের পূর্বে দাঁড়ায় তাহলে নামাজের হুকুম কী

প্রশ্ন (৭৮০২) : আমি একদিন ইমামের পিছনে নামাজরত অবস্থায় ইমামের আগেই রুকু থেকে দাঁড়িয়ে যাই। এরপর ইমাম সাহেব দাঁড়ান। আমার প্রশ্ন হল, উক্ত কারণে কি আমার নামাজ নষ্ট হয়েছিল?

ইমামকে বৈঠকে পেলে কী করা উচিত

প্রশ্ন (৭৬৯৭) : জামাতে নামাজ পড়তে গিয়ে যদি দেখি, ইমাম প্রথম বৈঠকে আছে তাহলে কী করব? তার সাথে বৈঠকে বসব না তার উঠার অপেক্ষা করব?