জামাআত

একই মসজিদে এক সাথে দুই জামাত করা যাবে কি

প্রশ্ন (১১৩২০) : কিছুদিন আগে আমাদের মসজিদে ইফতার মাহফিল হয়। মাগরিবের নামায বড় জামাতের পাশাপাশি কিছু লোক মসজিদের তৃতীয় তলায় স্বতন্ত্র জামাত করে। জানতে চাচ্ছি, তাদের কাজটি কেমন হয়েছে?

জুমআর দিন যোহর জামাতে পড়া যাবে কি

প্রশ্ন (১১০৯৬) : সফর থেকে ফিরে এসে ধরতে পারিনি। তাই আমি ও আমার বন্ধু জুমআর দিন যোহরের নামায জামাতের সাথে আদায় করি। জানতে চাচ্ছি, জুমআর দিন যোহরের নামায আদায় করতে কোনো সমস্যা আছে কি?

কোম্পানী নিরাপত্তার খাতিরে জন সাধারণকে বাধা দিতে পারবে কি

প্রশ্ন (১১০৯২) : আমি একটি কোম্পানীর মসজিদে ইমামতি করি। এখানে জুমার নামাযও হয়। তবে নিরাপত্তার খাতিরে তারা বহিরাগত কাউকে ভিতরে ঢুকতে দেয় না। জানতে চাচ্ছি, সেখানে কি জুমআর নামায আদায় হবে?

ভুলে ইমামের আগে সালাম ফিরালে নামায নষ্ট হবে কি

প্রশ্ন (১০৯৩৮) : কিছুদিন আগে মসজিদের দুই তলায় জামাতে শরিক ছিলাম। শেষ রাকাতে ইমাম সাহেব সেজদা থেকে উঠার সময় কারেন্ট চলে যায়। আমরা যারা দুই তলায় ছিলাম, তারা তাশাহুদ, দরূদ ও দোয়ায়ে মাছুরা পাঠ করে সালাম ফিরিয়ে ফেলি। তখন কারেন্ট চলে আসায় দেখি ইমাম মাত্র সালাম ফিরাচ্ছে। জানতে চাচ্ছি, আমাদের নামায কি হয়েছিল?

একা একা রুকু করে তারপর কি সেজদায় শরিক হতে হয়

প্রশ্ন (১০৯২১) : কিছু লোককে দেখা যায়, ইমাম সাহেব যদি সেজদা অবস্থায় থাকনে তাহলে সে কাতারে দাঁড়িয়ে আগে রুকু করে তারপর ইমামের সাথে সেজদায় শরিক হয়। জানতে চাচ্ছি, এটা কি সঠিক পদ্ধতি?

ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদী তাশাহুদ পাঠ করবে কি

প্রশ্ন (১০৭০৭) : দ্বিতীয় রাকাতের বৈঠকে মুসল্লী তাশাহুদ পাঠ করা অবস্থায় যদি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে মুসল্লী তাশাহুদ পূর্ণ করবে নাকি দাঁড়িয়ে যাবে?

মুসাফির আলেম জুমআ পড়াতে পারবে কি

প্রশ্ন (১০৫২২) : আমি শুনেছি, মুসাফিরের উপর জুমআর নামায আবশ্যক নয়। কিন্তু এক জায়গায় দেখলাম, একজন মুসাফির আলেম জুমআর নামাযের ইমামতি করেন। জানতে চাচ্ছি, সেদিনের জুমআ কি শুদ্ধ হয়েছিল?

দোকানের সামনে থেকে হারামের ইকতেদা করা যাবে কি

প্রশ্ন (১০৫০৬) : আমার দোকান মসজিদের হারামের সীমানার বাহিরে অবস্থিত। দোকান থেকে মাইকের আওয়াজ পাওয়া যায়। অনেকেই দোকানের সামনে দাঁড়িয়ে মসজিদের নামাযে ইকতেদা করে। জানতে চাচ্ছি, দোকানের সামনে থেকে মসজিদে হারামের নামাযের ইকতেদা করা যাবে কি?

মাদরাসায় জামাত করলে সওয়াব লাভ হবে কি

প্রশ্ন (১০৪৩৫) : আমার বাসা থেকে মসজিদের কিছুটা দূরে। বাসার কাছেই মাদরাসা আছে। সেখানে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামায হয়। জানতে চাচ্ছি, আমি যদি সেখানে জামাতের সাথে নামায আদায় করি তাহলে জামাতের সওয়াব লাভ হবে কি?