তাওবা ও ইস্তিগফার

কাযা নামায আদায়ের পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৮২৫) : আমি স্কুলে পড়ার সময় যোহর ও আসরের নামায আদায় করতে পারিনি। কারণ নামাযের সময় স্কুলে ক্লাস হত। এখন আমি সে সময়ের নামাযগুলো কাযা করছি। কিন্তু তখন কত ওয়াক্ত নামায পড়া হয়নি তা জানা নেই। তবে আমার মনে হচ্ছে, অনাদায়ী সব নামায আদায় হয়ে গেছে। আর আমার নামাযগুলো আদায়ের পদ্ধতি এই ছিল যে, যোহরের সময় মসজিদে গিয়ে যোহরের সুন্নত না পড়ে কাযা নামায পড়েছি। এখন আমার কোনো কাযা নামায বাকি আছে কিনা তা আমি সঠিক বলতে পারছি না। তাই এখন আমার জানার বিষয় হল, আমি কি যোহরের সুন্নত বাদ দিয়ে অনাদায়ী নামায কাযা করব, নাকি আমার নামায অনাদায়ী নেই ধরে নিয়ে যোহরের সুন্নত আদায় করব? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

কুরবানীর পশু ক্রয় করার পর তা ১২ যিলহজ্বের মধ্যে কুরবানী করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩৮০৪) : আমার বাবা কুরবানীর পশু ক্রয় করেছেন। কিন্তু কোনো কারণে ১২ যিলহজ্বের মধ্যে তা কুরবানী করতে পারেননি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কুরবানীর সময় শেষ হয়ে যায় তখন তার কী করণীয়?

দুলাভাইয়ের সাথে হজ্বে যাওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৭৯৯) : আমার বয়স ১৮ বছর। আমি, আম্মা ও বড় বোন এবার আমাদের বড় দুলাভাইয়ের সঙ্গে হজ্ব আদায় করেছি। হজ্ব থেকে ফেরার পর জানতে পারলাম যে, দুলাভাইয়ের সঙ্গে হজ্বে যাওয়া আমার জন্য বৈধ হয়নি। তাহলে কি আমার হজ্ব সহিহ হয়নি?

একটি ভিত্তিহীন বর্ণনা।

প্রশ্ন (১৩৬৬৩) : আমাদের মহল্লার মসজিদে কয়েকজন মুসল্লি নিম্নোক্ত হাদিসটি মানুষের নিকট বর্ণনা করছে। তারা এটি ছাপিয়ে মসজিদে লাগিয়ে দিয়েছে। এবং তারা উক্ত হাদিসটি এলাকা জুড়েও ব্যাপক প্রচার করছে। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি, নিম্নোক্ত হাদিসটি সহিহ ও আমলযোগ্য কি না? হাদিসটি হল, রাসূলুল্লাহ (সা.) আলী (রা.)-কে বলেছেন, হে আলী! প্রত্যেক রাতে পাঁচ কাজ করে ঘুমাও। যথা : ১. চার হাজার দিনার সদকা করে ঘুমাও। ২. এক খতম কুরআন পড়ে ঘুমাও। ৩. জান্নাতের মূল্য আদায় করে ঘুমাও। ৪. দুজনের মাঝে বিবাদ মিটিয়ে ঘুমাও। ৫. একটি হজ্ব আদায় করে ঘুমাও। আলী (রা.) বললেন, এটা তো অসম্ভব। কীভাবে আমি তা আদায় করব? রাসূলুল্লাহ (সা.) বললেন, চার বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তাহলে চার হাজার দিনার সদকার সওয়াব পাবে। তিন মর্তবা সূরা ইখলাস পড়ে ঘুমাও তাহলে একবার কুরআন খতম করার সওয়াব পাবে। তিন বার দুরূদ পড়ে ঘুমাও তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। দশবার ইস্তেগফার পড়ে ঘুমাও তাহলে দুজনের বিবাদ মিটানোর সওয়াব পাবে। চারবার কালিমায়ে তামজীদ পড়ে ঘুমাও তাহলে একটি হজ্বের সওয়াব পাবে। হযরত আলী (রা.) বলেন, আমি প্রত্যহ রাতে এ আমল করে ঘুমাব।

আলওয়ালা ওয়াল বারা এর অর্থ কী?

প্রশ্ন (১৩৬৫৬) : একবার মাহফিলে একজন আলেমের বয়ানে শুনেছিলাম, ইসলামের গুরুত্বপূর্ণ একটি আকিদা হল, আলওয়ালা ওয়াল বারা। তিনি এর ব্যাখ্যায় বলেছেন, বন্ধুত্ব ও হৃদ্যতা হবে শুধু মুসলমানদের সাথে। কাফেরদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা জায়েয নেই। আমার প্রশ্ন হল, কাফেরদের সাথে কি সব ধরনের সম্পর্ক রাখা নিষেধ? স্কুল-কলেজে আমাদের অনেক বিধর্মী বন্ধু-বান্ধব থাকে। তাদের সাথে বন্ধুত্ব রাখা, খেলাধূলা করা কি শরীয়তের দৃষ্টিতে হারাম? নাকি সম্পর্কের বিশেষ কোনো প্রকারকে হারাম বলা হবে? উত্তর জানিয়ে বাধিত করবেন।

বিয়ে সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৬১৬) : আমার প্রতিবেশীর ছেলে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে যায়। মেয়েটি অন্তস্বত্তা হলে তার পরিবার এই বিষয়টি জানতে পারে। পরে পরিবারের চাপাচাপিতে সে সব খুলে বলে। তারপর তার পরিবার ছেলের নামে মামলা করে। এখন মেয়ের পরিবার ঐ ছেলের সাথেই বিয়ে দিতে চায়। জানার বিষয় হল, তাদের বিবাহ সহিহ হবে কি? এবং তাদের দাম্পত্য জীবন সহিহ হবে কি?

মায়ের সৎ মামার সাথে বিবাহ জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬০৩) : আমার এক চাচাতো বোনের বিবাহ হয়েছে তার মায়ের সৎ মামার সাথে। সৎ মামা অর্থাৎ এক নানার ঔরসে ভিন্ন নানির ঔরসজাত ছেলের সাথে বিবাহ বৈধ কি না? কুরআন-হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন।

কারো জিনিস চুরি করে ভোগ করলে সেগুলোর ক্ষতিপূরণ আদায় করবে কিভাবে?

প্রশ্ন (১৩৩৮২) : অতীতে আমি অন্যের গাছের ডাব, পুকুরের মাছ ইত্যাদি চুরি করে খেয়েছি। আল্লাহর মেহেরবানীতে আমার ভেতর দ্বীনী বুঝ এসেছে। তাই জানতে চাচ্ছি, আমি চুরির এই গুনাহ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি এবং ঐ পাওনাগুলোর ব্যাপারে কী করতে পারি?

কসরের হুকুম জানা সত্ত্বেও কসর না করলে কি নামায আদায় হবে?

প্রশ্ন (১৩২৯৩) : আমি মাঝে মাঝেই কাজের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে টেকনাফ যাতায়াত করি। সফরে কসর করতে হয় এ মাসআলা আমি জানতাম। কিন্ত কখনো কখনো সফরের সময় তা আমার স্মরণ থাকত না। তাই পথিমধ্যে আসর ও মাগরিব পূর্ণ নামাযই আদায় করতাম। হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার জানা থাকা সত্ত্বেও এতদিন যাবৎ আমি যে সফর অবস্থায় পূর্ণ নামায পড়েছি এর কী হুকুম? উক্ত নামাযগুলো আমাকে কি পুনরায় আদায় করে নিতে হবে? আমার তো সব স্মরণও নেই। বিস্তারিত জানালে খুশি হব।

ক্যান্টিনে খাবার খেয়ে টাকা কম দেওয়া কি ঠিক হবে?

প্রশ্ন (১৩২৪১) : আমার বন্ধু ইউনিভাসির্টির হলে থাকত। হলের ক্যান্টিনে খাবার যেদিন ভাল লাগত না সেদিন ইচ্ছাকৃতভাবে কিছু টাকা কম দিত। ইউনিভার্সিটি থেকে পাস করার পর ভার্সিটির হল থেকে চলে আসার সময় সে ক্যান্টিনের মালিকদের থেকে বিদায় নিয়ে এসেছে। আর বলেছে, কোনো পাওনা থাকলে মাফ করে দিতে। ইচ্ছাকৃতভাবে সে কিছু টাকা কম দিয়েছিল এ কথা তার তখন মনে ছিল না। সে ঠিক কত টাকা কম দিয়েছিল তা বলতে পারে না। তবে সে অনুমান করে যে, হয়ত হাজার খানেক টাকা হবে। এখন সে কী করবে?

ব্যভিচারী নারীকে বিবাহ করা কি ঠিক হবে?

প্রশ্ন (১৩১৯৪) : আমি শুনেছি যে, ব্যভিচারী নারীদের পবিত্র পুরুষদের জন্য হারাম করা হয়েছে। এমন একজন পুরুষ যে কখনও কোনো নারীর সাথে অপবিত্র সম্পর্ক করেনি, সজ্ঞানে কখনও ব্যভিচারে লিপ্ত হয়নি। এমন পুরুষের কাছে এমন এক নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসল, যে নারী অতীতে ব্যভিচারী ছিল। কিন্তু লোকমুখে শোনা যায়, বর্তমানে সেই নারী সম্পূর্ণভাবে পর্দা করে, দ্বীনের উপর চলে। এমতাবস্থায় সেই পুরুষের জন্য বিবাহের প্রস্তাবে রাজি হওয়া কি ঠিক হবে?

কিস্তির মেয়াদ অনুযায়ী পণ্যের দাম কম-বেশি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩১৫৬) : আমাদের ওয়ালটনের শো-রুম আছে। আমরা বিভিন্ন মেয়াদে কিস্তিতে পণ্য বিক্রি করি। কিস্তির মেয়াদের হিসাবে পণ্যের দাম বিভিন্ন রকম হয়। যেমন: কেউ ৩ মাসের কিস্তিতে ফ্রিজ কিনলে মূল্য ৩০০০০ টাকা। আবার ঐ পণ্যটিই ১২ মাসের কিস্তিতে কিনলে এর দাম ৩২,৫০০ টাকা। আরেকটি নিয়ম হল, কেউ পণ্য কেনার সময় ৬ মাসের কিস্তির চুক্তি করার পর মাঝে যদি কোনো কিস্তি ফেল করে, তাহলে আমরা তাকে ডেকে বাধ্য করি, যাতে সে এরচে’ বেশি সময়ের কিস্তি গ্রহণ করে। তখন সে বাধ্য হয়েই ১২ মাসের কিস্তি গ্রহণ করে, ফলে সে ৩০,০০০ টাকার স্থলে ৩২৫০০ টাকা পরিশোধ করে। অতীতে ২-৩ জনের সাথে এমনটি হয়েছে। কিন্তু কিছুদিন আগে এক হুযুর বললেন, উক্ত পদ্ধতি নাজায়েয। এখন মাননীয় মুফতী সাহেবের নিকট আমার প্রশ্ন হল: ১. এভাবে কিস্তির মেয়াদের কম-বেশির ভিত্তিতে একটি পণ্য ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা বৈধ কি না? ২. উল্লেখিত কিস্তি ফেইলের ক্ষেত্রে আমাদের বাস্তবায়িত পদ্ধতিটি শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না? ৩. যদি বৈধ না হয়, তাহলে উক্ত পদ্ধতিতে আমরা যেই দুই-তিনজন থেকে অতিরিক্ত টাকা নিয়েছি, তার কী হুকুম? বিস্তারিত জানালে উপকৃত হব।

কুরআন শরিফে চুমু দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১২৯৮৯) : কখনো কুরআন শরিফের সাথে অসম্মানজনক আচরণ হয়ে গেলে বা কুরআন তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কুরআনে চুমু দেই, চোখে লাগাই। জানার বিষয় হলো, এ ব্যাপারে শরীয়তের বক্তব্য কী? কেউ কেউ এটি করতে দেখলে নিষেধ করেন। মেহেরবানী করে জানালে উপকৃত হব।

যিনার গুনাহ কি মাফ হবে?

প্রশ্ন (১২৯৫৬) : আমি যিনা করে ফেলেছি। এখন কি আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে? আর আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম নেক আমল করতাম সব সময়। এখন আমি যিনা করার পর মানসিকভাবে ভেঙে পড়েছি এবং অনেক হতাশ হয়ে পড়েছি। আমার পিছনের সব নেক আমল কি যিনা করার কারণে নষ্ট হয়ে যাবে?

মক্কা মদিনার নামে কসম করলে কি উক্ত কসম সংঘটিত হবে?

প্রশ্ন (১২৯৫০) : আমি একবার আমার স্ত্রীর সাথে এভাবে কসম করেছিলাম যে, ‘যাও! মক্কা মদীনার কসম করে বলছি, আমি আর কখনো ইচ্ছা করে নামায ছাড়ব না। সর্বদা নামায পড়ব।’ কিন্তু আমি এরপরও অনেকবার নামায ছেড়ে দিয়েছি। এখন আমার করণীয় কী? আমাকে কি এর কাফফরা আদায় করতে হবে? কাফ্ফারা আদায় করতে হলে কীভাবে আদায় করব? বিষয়গুলো জানানোর অনুরোধ রইলো।

সরকারী অনুমোদন ছাড়া সরকারী গ্যাস ব্যবহার করা যাবে কি?

প্রশ্ন (১২৮৫৯) : কয়েক বছর আগে সরকারি অনুমোদন ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়া হয়। তখন আমাদের পরিবারেও গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হয় এবং এর জন্য সরকারকে কোনো বিল দেওয়া হয়নি। কোনো কোনো লোকের কাছে শুনেছি, এভাবে গ্যাস ব্যবহার বৈধ হয়নি। আমার প্রশ্ন হল, যদি বৈধ না হয় তাহলে গ্যাস ব্যবহার করার কারণে কি এর ন্যায্য বিল সরকারের কাছে পৌঁছে দিতে হবে? যদি পৌঁছে দিতে হয় তাহলে কীভাবে এবং কোথায় পৌঁছে দিব?

সরকারি কোনো সম্পত্তি এলাকার নেতার অনুমতি নিয়ে ভোগ করা যাবে কি?

প্রশ্ন (১২৮৫০) : আমাদের এলাকায় কয়েকজনকে দেখেছি, তারা এলাকার নেতাদেরকে কিছু টাকা দিয়ে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। তাদেরকে নিষেধ করলে তারা বলে এসব সরকারি মাল। জনগণ নিলে কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি। জানার বিষয় হল, তাদের জন্য উক্ত গাছ কেটে নেওয়া বৈধ হয়েছে কি না? যদি না হয়ে থাকে তাহলে কীভাবে তারা এর মূল্য আদায় করবে?

শিরক কাকে বলে? কেউ শিরকে আসগরে লিপ্ত হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে?

প্রশ্ন (১২৮৩৯) : শিরক কত প্রকার ও কী কী? আর কারো দ্বারা ছোট শিরক হয়ে গেলে কি সে মুরতাদ হয়ে যায়? আর বড় বা ছোট যে কোন শিরক করতে না চাওয়া সত্যেও অজান্তে হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো।

ব্যাংকে চাকরির আয় দিয়ে ক্রয় করা বাড়ি-গাড়ি ভোগ করার বিধান কী?

প্রশ্ন (১২৭৮১) : আমার এক বন্ধু একটি সুদী ব্যাংকে প্রায় ১০ বছর যাবৎ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কাজ করেছে এবং ব্যাংক থেকে প্রাপ্ত বেতন-বোনাস দিয়ে গাড়ি-বাড়ি করেছে। পরবর্তীতে একসময় ‘সুদী ব্যাংকে চাকরি করা বৈধ নয়’ এ মাসআলা জানার পর সুদী কারবারের সাথে জড়িত থাকার কারণে তার মাঝে অনুশোচনা জাগে। ফলে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখন অন্য একটি চাকরিতে যোগদান করেছে। এখন সে জানতে চাচ্ছে, আগের চাকরির বেতন-বোনাস দিয়ে যে গাড়ি-বাড়ি করেছে তার জন্য বৈধ কি না? যদি বৈধ না হয়ে থাকে তাহলে তার এখন করণীয় কী? দয়া করে বিস্তারিত জানিয়ে কৃতজ্ঞ করবেন।

ঈদের দিন মান্নতের রোযা রাখলে কি উক্ত রোযা আদায় হবে?

প্রশ্ন (১২৬১৪) : আমি গত রমযানে খুব অসুস্থ ছিলাম। কোনোভাবেই আমার জ্বর কমছিল না। আমার আম্মু মান্নত করলেন যে, যদি আমার ছেলে ঈদের আগে সুস্থ হয় তাহলে আমি ঈদের দিন রোযা রাখব। আল্লাহর রহমতে আমি ঈদের আগে সুস্থ হয়ে যাই। আমার আম্মু পূর্ব মান্নত অনুযায়ী ঈদের দিন রোযা রাখলেন। পরবর্তীতে তিনি গ্রামের এক মহিলার কাছে জানতে পারলেন, ঈদের দিন রোযা রাখা নিষেধ। মুহতারামের নিকট প্রশ্ন হল, ঐ মহিলার কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমার আম্মু ঈদের দিন যে রোযা রেখেছেন তা কি পুনরায় আদায় করতে হবে?