মীরাস

যে নারী পুরুষের মিরাস নীতি মানে না সে কি কাফের

প্রশ্ন (৯৫৮১) : যে ব্যক্তি বলে, নারী পুরুষের অর্ধেক পাবে এ বিধান মানি না। বরং তাদেরকে সমান সমান দিতে হবে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তার ঈমান চলে যাবে?

গর্ভস্থ সন্তান মীরাস পাবে কি

প্রশ্ন (৯৫৭৯) : জনৈক ব্যক্তির স্ত্রী গর্ভবতী থাকাবস্থায় সে মারা যায়। জানতে চাচ্ছি, সেই গর্ভস্থ সন্তান উক্ত ব্যক্তির মীরাস পাবে কি?

মৃত ব্যক্তি কি ওয়ারিশ হতে পারে

প্রশ্ন (৮৩৮৭) : শহিদ মিয়ার দুই ছেলে। এক ছেলে মারা গিয়েছে আরও তিন বছর আগে। তার ঘরে দুই সন্তান আছে। আর ছেলের ঘরে তিন সন্তান আছে। তিনি এখনো জীবিত। শহিদ মিয়া দুই মাস আগে মারা গিয়েছে। তার সম্পত্তির কোন অংশ কি তার মৃত ছেলের নামে বরাদ্দ হবে?

ব্যভিচারী থেকে কি তার সন্তান মিরাস দাবি করতে পারবে

প্রশ্ন (৮৩৭৫) : আমার একজন বন্ধু আছে। সে মূলত জিনার সন্তান। তার ব্যভিচারী বাবার অনেক সম্পদ আছে। কিন্তু পিতৃপরিচয় না থাকার কারণে সে তার থেকে কোন সম্পদ পাচ্ছে না। সে কি তার বাবার কাছে সম্পদ দাবি করতে পারবে?

মিরাসের টাকারও কি যাকাত দিতে হবে

প্রশ্ন (৮০৪৭) : আমার উপর যাকাত ফরজ। আগামি মাসে আমার বছর পূর্ণ হবে। এখন আমি মিরাস হিসেবেও কিছু টাকা পেয়েছি। আমার কি এই টাকাগুলোরও যাকাত আদায় করতে হবে?

জারজ সন্তান মায়ের মিরাছ পাবে কি

প্রশ্ন (৮০০৯) : আমাদের এলাকায় এক নারী বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখানে তার এক ছেলে হয়। কিছুদিন আগে সেই নারী মারা যায়। জানতে চাচ্ছি, সেই ছেলে এই নারীর মিরাছ লাভ করবে কি?

সন্তান মাস্তান-গুণ্ডা হলে তাকে সম্পত্তি থেকে বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৮২৫) : কারও সন্তান যদি একেবারে বখাটে হয়ে যায়, মাস্তান-গুণ্ডা হয়ে যায় এবং সম্পত্তি পেয়ে আরও বেশি লাগামছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে কি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে?

শরিয়তের হুকুম না মানলে কি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে

প্রশ্ন (৭৮২১) : এক ব্যক্তির দুই ছেলে। বড় ছেলে শরিয়তের বিধি-বিধান মানে না। তাই ঐ ব্যক্তি চাচ্ছে, তার মৃত্যুর পূর্বে সমস্ত সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে দিতে। বড় ছেলেকে কোন সম্পত্তি না দিতে। তার জন্য কি এটা বৈধ হবে?

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের কারণে সম্পত্তি দেওয়া থেকে বিরত থাকা যাবে কি

প্রশ্ন (৭৭৯১) : আমার ছোট ভাইকে পড়ালেখার খরচ সহ সব ধরনের খরচ আমি দিয়েছি। পরবর্তীতে এ সব বিষয়ে নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়। যেহেতু আমি তার খরচ চালিয়েছি, তাই আমি চাচ্ছি, আমার পিতার সম্পত্তি থেকে আমি বেশি নিব। তাকে কম দিব। এটা কি জায়েয হবে?

মিরাস বণ্টন না হলে কি যাকাত নিতে পারবে

প্রশ্ন (৭৬১১) : আমার বাবা মারা যান আরও চার বছর আগে। বাবার আমার আলাদা কোন ইনকাম নেই। কিন্তু বাবার সম্পত্তি ভাগ হলে সেখান থেকে নেসাব পরিমাণের চেয়ে বেশি টাকা পাওয়ার কথা। এখন কি আমি যাকাত গ্রহণ করতে পারব? আমার বাবা মারা যান আরও চার বছর আগে। বাবার আমার আলাদা কোন ইনকাম নেই। কিন্তু বাবার সম্পত্তি ভাগ হলে সেখান থেকে নেসাব পরিমাণের চেয়ে বেশি টাকা পাওয়ার কথা। এখন কি আমি যাকাত গ্রহণ করতে পারব?

নানার সম্পত্তিতে নাতীগণ মিরাস পাবে কি

প্রশ্ন (৭৪৯৫) : আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমার ছোট এক ভাই এবং মা আছেন। বাবার রেখে যাওয়া কিছু জমি আছে। আমার চার ছেলে। আমি জানতে চাই, আমার ছেলেরা কি আমার বাবার জমি থেকে মিরাস পাবে? আমি কি আমার অংশ ছেড়ে দিলে বা না নিলে গুনাহগার হব? পূর্বে দুইবার আমাদের জমি বিক্রয় হয়েছে। তখন আমি কোনো টাকা নেইনি। এখন এ বিষয়ে জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার স্বামী বলেছেন, আমাদের ছেলেরা নাকি আমার বাবার জমির হকদার। এটা কি সঠিক?

বিবাহের পর নির্জনবাসের পূর্বেই স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৭৩৮৯) : এক মাস পূর্বে রাশেদ আহমাদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ মারা যায়। জানতে চাই, আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহর ও মিরাসের হকদার হবে?

ওয়াকফকৃত জমি কি ওয়ারিশী সম্পত্তিতে ফিরে আসতে পারে

প্রশ্ন (৭৩৭৪) : এক লোক তার এক খণ্ড জমি একটি মাদরাসার জন্য ওয়াকফ করেন। কিন্তু পরবর্তীতে কোনো কারণে মাদরাসাটি বিলুপ্ত হয়ে যায়। ওয়াকফকারীর মৃত্যুর পর তার বড় ছেলে সেই জায়গার মুতাওয়াল্লী নিযুক্ত হন। তিনি সদাকায়ে জারিয়ার উদ্দেশ্যে উক্ত জমিটি তার অন্যান্য ভাইদের না জানিয়ে পার্শ্ববর্তী একটি মাদরাসার জন্য ওয়াকফ করে দেন। কিন্তু বর্তমানে তার ভাইগণ সেই সম্পত্তিতে তাদের ওয়ারিশ দাবি করছে এবং এলাকার কতিপয় ব্যক্তি উক্ত জমিটি ফিরিয়ে নিতে চাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো-