মাসবুক ইমামের সাথে সাহু সেজদার সালাম ফিরালে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৩৯৪৩) : আমি একবার এক নামাজে মাসবুক হই। নামাজ শেষে ইমাম সাহেব সাহু সেজদা দেওয়ার উদ্দেশ্যে সালাম ফিরান। আমিও তার সাথে সালাম ফিরাই এবং সাহু সেজদা করি। নামাজ শেষে এক ব্যক্তি বললেন, মাসবুক ব্যক্তির জন্য ইমামের সাথে সাহু সেজদার সালাম ফিরাতে হয় না। জানতে চাচ্ছি, আমার ঐ দিনের নামাজ হয়েছিল কি?

ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৩৯৪২) : আমি একবার এক যোহরের নামাজে মাসবুক হই। ইমাম সাহেব নামাজ শেষে যখন সালাম ফিরান আমিও ভুলে তার সাথে সালাম ফিরিয়ে ফেলি। পরক্ষণেই স্মরণ হয় তাই সাথে সাথে দাঁড়িয়ে যাই। যথারীতি আমার বাকি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার উপর কি সাহু সেজদা আবশ্যক হয়েছিল? সেদিনের নামাজটি কি হয়েছিল?

পরে অন্ধ হওয়া ব্যক্তির ইমামতিতে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৩৮১৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব সুস্থ সবল মানুষ ছিলেন। কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে তিনি অন্ধ হয়ে যান। বর্তমানে তিনি ইমামতি করতে সক্ষম। কিন্তু একদল লোক তার পিছনে নামাজ পড়তে অসম্মতি জ্ঞাপন করছে। তারা বলে অন্ধ ব্যক্তির ইমামতি মাকরূহ। জানতে চাচ্ছি, উক্ত ক্ষেত্রে আমাদের করণীয় কী?

এক ব্যক্তি তাহাজ্জুদের দুই জামাতের ইমামতি করতে পারবে কি

প্রশ্ন (৩৮০২) : রমজান মাসে আমি কিয়ামুল লাইলের ইমামতি করে থাকি। প্রথমে এক জামাত করার পর অন্য লোকদের নিয়ে আরেকটি জামাতের ইমামতি করি। জানতে চাচ্ছি, এভাবে দু’টি জামাতের ইমামতি করা আমার জন্য বৈধ হবে কি?

কদরের নামাজ নামে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (৩৬৪৫) : এ বছর আমি এক মসজিদের ইমাম হয়েছি। রমজানেরে শেষ দশকে তারাবি শেষ করার পর বেতেরের নামাজ পড়িয়ে ফেলি। নামাজ শেষে মুসল্লীরা বলতে থাকে, কদরের নামাজ কেন পড়ালেন না? আগের ইমাম সাহেব তো রমজানের শেষ দশকে তারাবি ও বেতেরের মাঝে দুই রাকাত কদরের নামাজ পড়াতেন। জানতে চাচ্ছি, কদরের নামাজ নামে কোনো আছে কি?

ইমামের পিছনে সূরা ফাতেহা পড়া যাবে কি

প্রশ্ন (৩৬৪২) : গত বছর হজ্বে গিয়ে দেখলাম, ইমামের পিছনে মুক্তাদীরা সূরা ফাতেহা পড়ে থাকে। কিন্তু আমাদের দেশে পড়া হয় না। জানতে চাচ্ছি, ইমামের পিছনে সূরা ফাতেহা পড়া যাবে কি?

মুকীম ব্যক্তি আরাফায় কত রাকাত পড়বে

প্রশ্ন (৩৬২৩) : আমি মক্কায় বসবাসরত। হজ্বের মওসুমে আরাফার মসজিদে যোহর ও আসর দুই রাকাত পড়ানো হয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যদি আরাফার মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে কত রাকাত পড়তে হবে?

নামাজরত অবস্থায় কুরবানি করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৬১৪) : এ বছর কুরবানির ঈদে আমাদের পরিবারের সবাই ঈদের নামাজে যাই। ফিরে এসে দেখি আমার গরু কুরবানি হয়ে গিয়েছে। উপস্থিত লোকদের জিজ্ঞাসা করলে তারা বলল, ইমাম সাহেব শেষ বৈঠকে থাকা অবস্থায় গরু কুরবানি করা হয়েছে। প্রশ্ন হল, যেহেতু ইমামের নামাজরত অবস্থায় কুরবানি করা হয়েছে তাই তা কি বৈধ হবে? উল্লেখ্য, আমাদের এলাকায় ঈদের নামাজ একটিই হয়।

ফজরের ফরজের পর নফল নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৫৩৭) : আমি একবার সফরে এক মসজিদে ফজরের নামাজ পড়তে যাই। ইমাম সাহেব আসতে দেরি হওয়ায় আমি একাকি ফরজ পড়ে ফেলি। ফরজ শেষ হওয়ার পর পর ইমাম সাহেব চলে আসে তাই তার সাথে আবার নফলের নিয়তে নামাজ পড়ি। নামাজ শেষে আমার বড় ভাই বললেন, ইমামের সাথে আমার নামাজ পড়া ঠিক হয়নি। কারণ ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত নফল নামাজ পড়া নিষিদ্ধ। জানতে চাচ্ছি, আমার বড় ভাই যা বলেছেন তা কি সঠিক?

দানবাক্সের টাকা দিয়ে ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫২৯) : আমাদের মহল্লার মসজিদে প্রতি ওয়াক্তে নামাজের পর দানবাক্সের মাধ্যমে টাকা কালেকশন করা হয়। প্রশ্ন হল, দানবাক্সের সেই টাকা দ্বারা ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া যাবে কি?

মুক্তাদীর জন্য তাকবীরে তাহরীমা বলা কি আবশ্যক

প্রশ্ন (৩৪৯৪) : জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমাম সাহেব উচ্চস্বরে তাকবীরে তাহরীমা পড়ে থাকেন। আমার প্রশ্ন হল, মুক্তাদীদেরও কি তাকবীরে তাহরীমা বলতে হবে?

ইমামের অজু ভেঙ্গে গেলে করণীয় কী

প্রশ্ন (৩৪১৩) : একবার নামাজরত অবস্থায় আমাদের ইমাম সাহেবের অজু ছুটে যায়। তিনি মুয়াজ্জিন সাহেবকে তার স্থানে দাঁড় করিয়ে অজু করতে চলে যান। মুয়াজ্জিন সাহেব মুসল্লীদের নিয়ে নামাজ পূর্ণ করেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের এ কাজটি কি সঠিক হয়েছে?

গরিব ব্যক্তিকে বদলি হজ্বে পাঠানো যাবে কি

প্রশ্ন (৩৩৬৬) : আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব গরিব। এলাকার এক ব্যক্তি তাকে বদলি হজ্বে পাঠাতে চাচ্ছেন। প্রশ্ন হল, ইমাম সাহেবকে বদলি হজ্বে পাঠানো যাবে কি?

মুসাফির মুক্তাদি দুই রাকাত পড়লে হবে কি

প্রশ্ন (৩৩৪৮) : আমি একবার সফর অবস্থায় যোহরের নামাজে মুকিম ইমামের পিছনে ইকতেদা করি। ইমাম সাহেব দুই রাকাত পড়ার পর আমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলি। জানতে চাচ্ছি, এতে কি আমার সেদিনের নামাজ হয়েছে?

ইমাম অপবিত্র অবস্থায় থাকলে মুসল্লীদের নামাজ হবে কি

প্রশ্ন (৩১০২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব অপবিত্র অবস্থায় যোহরের নামাজ পড়ান। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর তার স্মরণ হয় যে, তিনি অপবিত্র অবস্থায় নামাজ পড়িয়েছেন। প্রশ্ন হল, আমাদের সেদিনের নামাজ কি কাজা করে নিতে হবে? মুসল্লীদের এক গ্রুপ বলছেন যে, কাজা না করলেও চলবে। অতিসত্ত্বর উত্তর জানিয়ে বাধিত করবেন।