ইদ্দত

তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত চলাকালে তা ভরণ পোষণ কে দিবে

প্রশ্ন (৪১৫৮) : আমি একজন তালাকপ্রাপ্তা নারী। আমার ইদ্দত চলছে। ইদ্দত চলাকালে আমার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আমার প্রাক্তন স্বামীর, নাকি আমার পিতার উপরে?

পাঁচ বছর যাবৎ সম্পর্ক না থাকলে স্ত্রীর অন্যত্র বিয়ে বৈধ হবে কি

প্রশ্ন (৪১১১) : আমার এক আত্মীয়ের তার স্ত্রীর সাথে পাঁচ বছর যাবৎ কোনো সম্পর্ক নেই। কোনো যোগাযোগও তাদের মাঝে হয় না। তার স্ত্রী বর্তমানে অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। অথচ আমার আত্মীয় তাকে তালাক প্রদান করেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর অন্যত্র বিয়ে শুদ্ধ হয়েছে কি?

ইদ্দতের মাঝে রুজু না করলে পরবর্তীতে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৪০৮৪) : আমি বিদেশে থাকি। কিছুদিন আগে ফোনে আমার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে তালাক দেই। তিন মাস তার সাথে যোগাযোগ করিনি। কিছুদিন আগে তারা সাথে আবার আমার যথারীতি কথা বলা শুরু হয়। আবার আমাদের মাঝে ঝগড়া শুরু হলে আবার আমি তাকে তালাক দেই। জানতে চাচ্ছি, পরবর্তী তালাকটি কি পতিত হয়েছে?

হায়েজ অবস্থায় নির্জনবাস শুদ্ধ হবে কি

প্রশ্ন (৪০৪৩) : আমার নাম নাদিরা আক্তার। গত কয়েকদিন আগে আমার বিয়ে হয়। বিয়ের সময় আমি হায়েজগ্রস্ত ছিলাম। এ কারণে আমি আমার স্বামীর সাথে থাকলেও আমাদের মাঝে কোনো প্রকারের শারীরিক সম্পর্ক হয়নি। হায়েজ থেকে পবিত্র হওয়ার আগেই তিনি আমাকে তালাক দেন। জানতে চাচ্ছি, আমার কি ইদ্দত পালন করতে হবে?

বিয়ের পর শুধু স্পর্শ হলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৪০৩৩) : আমার বিয়ের পর আমার স্বামী শুধু আমাকে স্পর্শ করেছেন। তার সাথে কোনো নির্জনবাস আমার হয়নি। কিছুদিন পর কিছু সমস্যার কারণে তার আর আমার মাঝে তালাক হয়ে যায়। জানতে চাচ্ছি, আমার জন্য কি এখন ইদ্দত পালন করতে হবে?

ইদ্দত অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করলে তা বৈধ হবে কি

প্রশ্ন (৩৭৭০) : আমার এক আত্মীয়ার কিছুদিন আগে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আর কয়েকদিন আছে তার ইদ্দত শেষ হতে। এই অবস্থায় তার পরিবারের লোকেরা অন্য আরেক ব্যক্তির সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। জানতে চাচ্ছি, এই দ্বিতীয় বিয়ে কি শুদ্ধ হয়েছে?

অপ্রাপ্তবয়স্ক মেয়ের ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৩২৭৭) : ছোটকালে দুই খালাত ভাই-বোনের মাঝে বিবাহ দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু মেয়ের নয় বছর হওয়ার পরই তার স্বামী মারা যায়। তাদের মাঝে স্বামী-স্ত্রীসুলভ কোন আচরণও হয়নি। এখন কি ঐ মেয়ের ইদ্দত পালন করতে হবে?

হিল্লা বিয়ে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

প্রশ্ন (৩২৪২) : অনেক সময় দেখা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে তাকে আবার ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে করে থাকে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

তালাকে রজয়ীর ইদ্দতরত অবস্থায় স্বামী সহবাস করে ফেললে কী হুকুম হবে

প্রশ্ন (৩২২৩) : এক লোক তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছে। স্ত্রী তার ঘরে ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় সে তার স্ত্রীর সাথে জোর করে সহবাস করে ফেলে। এখন তাদের করণীয় কী?

তালাকে রজয়ীতে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী

প্রশ্ন (৩২১৫) : এক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক প্রদান করেছেন। তার স্ত্রীর ইদ্দত চলছে। এখন আবার সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। এ ক্ষেত্রে তার করণীয় কী?

স্বামী নিখোঁজ থাকলে স্ত্রী নিজের উপর তালাক নিতে পারবে কি

প্রশ্ন (৩১২৪) : আমার স্বামী পাঁচ বছর যাবৎ নিখোঁজ। তিনি জীবিত না মৃত তা আমরা জানি না। আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, আমি কি নিজের উপর তালাক নিতে পারব?

স্বামী নিখোঁজ থাকলে স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে কি

প্রশ্ন (৩১২৩) : আমার নাম ফাতেমা আক্তার। আমি বিবাহিতা। কিন্তু আমার স্বামী তিন বছর যাবৎ নিরুদ্দেশ। তাকে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে একা থাকাও আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি, আমি কি অন্যত্র বিয়ে বসতে পারব?

স্বামী মারা গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (২৭১১) : আমার নাম হাজেরা বেগম। আমার স্বামী কিছুদিন আগে আমাকে এক তালাকে রজঈ প্রদান করেন। আমি ইদ্দত পালনরত ছিলাম। এর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার জানার বিষয় হল, আমি তো তালাকের ইদ্দত পালন করছিলাম। এখন আমি কি সেই ইদ্দতই পূর্ণ করব? নাকি স্বামীর ইন্তেকালের কারণে নতুন করে চার মাস দশদিন ইদ্দত পালন করব?

বায়েন তালাকের ইদ্দতে স্ত্রীকে পুনারায় বিয়ে করা যাবে কি

প্রশ্ন (২৭০২) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দেয়। স্ত্রীর ইদ্দত চলাকালীন সে পুনরায় তার স্ত্রীকে বিয়ে করে নেয়। এলাকার কিছু বয়স্ক লোক বললেন, এই বিয়ে সহিহ হয়নি। কারণ ইদ্দতের মাঝে বিয়ে করা জায়েয নেই। লোকটি জানতে চাচ্ছে, তার উক্ত বিয়ে কি সহিহ হয়েছে?

ইদ্দতের সময় শেষ হয়ে যাওয়ার পর স্বামীর মৃত্যুর সংবাদ জানতে পারলে কি নতুন করে ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (২২৭৯) : আমাদের বাড়ির পাশের এক চাচীর স্বামী বিদেশে মারা গেছেন। কিন্তু তিনি আট মাস পর জানতে পারলেন। এখন তার কি ইদ্দত শেষ হয়ে গেছে নাকি নতুন করে ইদ্দত পালন করতে হবে?

ইদ্দত পালন অবস্থায় বিধবা নারী কি তার অসুস্থ মাকে দেখতে যেতে পারবে

প্রশ্ন (২১৫১) : আমার স্বামী মারা গিয়েছেন। আমি এখন ইদ্দত পালন করছি। ওদিকে আমার মা অসুস্থ। আমার প্রশ্ন হল, ইদ্দত পালন অবস্থায় বিধবা নারী কি তার অসুস্থ মাকে দেখতে যেতে পারবে?

সাত মাস পর স্বামীর মৃত্যুর কথা জানতে পারলে ইদ্দত পালন করবে কখন থেকে

প্রশ্ন (২১৩৪) : স্বামীর মৃত্যুর সাত মাস পর স্ত্রী জানতে পারল তার স্বামী মারা গেছে। এক্ষেত্রে কি তার ইদ্দত পালন করতে হবে না তার ইদ্দত শেষ হয়ে গেছে?

হজ্বের পূর্বমুহূর্তে স্বামী মারা গেলে হজ্বে যাবে না ইদ্দত পালন করবে

প্রশ্ন (২১২৫) : আমরা স্বামী-স্ত্রী হজ্বে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার দুই দিন পূর্বে আমার স্বামী মারা যান। এখন কি আমি ইদ্দত পালন করব না হজ্বে যেতে পারব?

খুলা তালাকপ্রাপ্তা নারীর উপর কি পৃথক তালাক কার্যকর হবে

প্রশ্ন (২১২৩) : কয়েক দিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ে হানিমুনে যায়। কিন্তু তাদের মাঝে কোন সহবাস হয়নি। এর পূর্বেই কোন কারণে খুলা তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে আবার তিন তালাক দিয়ে দেয়। এখন আবার তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ করতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।