স্বামী-স্ত্রী

স্ত্রীকে মা বলে পরিচয় করিয়ে দিলে যিহার হবে কি

প্রশ্ন (৯৭৭০) : আমি একবার একটি অনুষ্ঠানে দাওয়াতে যাই। সেখানে আমার স্ত্রী আমার সাথে ছিল। এক বন্ধু আমার স্ত্রীর পরিচয় জানতে চাইলে দুষ্টামি করে তাকে আমার মা বলে পরিচয় দেই। জানতে চাচ্ছি, এ কারণে কি আমার যিহার হয়েছে?

হজ্বের সফরে স্বামী মারা গেলে ইদ্দত কখন থেকে শুরু হবে

প্রশ্ন (৯৭৩৭) : হজ্বের সফরে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর ইদ্দত শুরু হবে কখন থেকে? দেশে আসার পর থেকে নাকি স্বামী মারা যাওয়ার সাথে সাথেই?

এয়ারপোর্টে স্বামী মারা গেলে স্ত্রী হজ্বে যেতে পারবে কি

প্রশ্ন (৯৬৩৫) : স্বামী স্ত্রী হজ্বে যাওয়ার সময় দেশের এয়ারপোর্টে স্বামীর ইন্তেকাল হয়ে গেলে স্ত্রী হজ্বে যাবে নাকি দেশে ইদ্দত পালন করবে?

যিনায় লিপ্ত নারীর স্বামীকে তার বিষয় জানানো যাবে কি

প্রশ্ন (৯৫৭৬) : জনৈকা নারী যিনায় লিপ্ত। প্রতিনিয়ত সে যিনা করছে। কিন্তু তার স্বামী তা জানে না। প্রশ্ন হল, এ ব্যাপারে তার স্বামীকে অবহিত করা যাবে কি? তাকে এতে অন্যের দোষ প্রকাশ করার গুনাহ হবে?

আরবী মাসের মাঝামাঝি স্বামী মারা গেলে ইদ্দত কি হিসেবে গণনা করবে

প্রশ্ন (৯৫৪৮) : আমি শুনেছি, কোনো নারীর স্বামী মারা গেলে চন্দ্রমাস হিসেবে তার চার মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে। আমার প্রশ্ন হল, কোনো নারীর স্বামী যদি আরবী মাসের মাঝামাঝি মারা যায় তাহলে সে কিভাবে ইদ্দত গণনা করবে?

স্ত্রীর মোহরের টাকা থেকে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪১৭) : আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। পড়াশোনার খরচ চালানোর সামর্থ্যও নেই। জানতে চাচ্ছি, আমি কি পড়াশোনা খরচ চালানোর জন্য স্ত্রীর কাছ থেকে তার মোহরের টাকা ঋণ হিসেবে নিতে পারব কি? ঋণ দেওয়ার জন্য তাকে চাপাচাপি করা যাবে কি?

দ্বিতীয় স্বামীর মেয়ে প্রথম স্বামীর মাহরাম হবে কি

প্রশ্ন (৯৪০৫) : জনৈকা নারীর প্রথমে এক জায়গায় বিয়ে হয়। সেখানো কোনো সন্তান হয়নি। পরবর্তীতে সেখনে তালাক হয়। ইদ্দত শেষ হওয়ার পর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর এখানে এক মেয়ে হয়। জানতে চাচ্ছি, এই মেয়ে উক্ত নারীর প্রথম স্বামীর মাহরাম হবে কি?

স্বামীর সামর্থ্য না থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯২১৯) : আমার কাছে আট ভরি স্বর্ণ আছে। এছাড়া আর কোনো টাকা পয়সা নেই। আমার স্বামী বর্তমানে ঋণগ্রস্ত। তিনি আমার যাকাত আদায় করে দেওয়ার সামর্থ্য রাখেন না। আমারও কোনো টাকা নেই। জানতে চাচ্ছি, আমার কি যাকাত দিতে হবে?