স্বামী-স্ত্রী

শ্যালিকার সাথে খারাপ কাজে লিপ্ত হলে স্ত্রী তালাক হয়ে যাবে কি

প্রশ্ন (৩৭৬১) : আমার পরিবারের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

স্বামী নির্যাতন করলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৬৮) : আমার স্বামী আমার উপর অনেক নির্যাতন করে যা, সহ্য করার মত না। আমার পরিবার থেকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে সে তওবা করে এবং বলে ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি স্বামীর কাছে তালাক চাইতে পারব? স্বামী তালাক দিতে না চাইলে আমি কী করতে পারি?

স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাস করলে কাফফারা আসবে কি

প্রশ্ন (৩৬৬৬) : আমার এক বন্ধু রমজান মাসে ধৈর্য্য ধারণ করতে না পেরে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। তার স্ত্রী সহবাসে রাজি ছিল না। সে জোর করেই স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এ কারণে কি কাফফারা আবশ্যক হবে?

তালাকের নোটিশ স্ত্রীর কাছে না পৌঁছলেও কি তালাক হবে

প্রশ্ন (৩৫৫৮) : কিছুদিন আগে আমার স্বামী আমার কাছে তালাকের নোটিশ পাঠান। কিন্তু সে নোটিশ আমার কাছে পৌঁছার পূর্বেই দুই পরিবারের সমঝোতায় আমাদের বিরোধ মিটে যায় এবং আমরা ঘর সংসার শুরু করি। পরবর্তীতে জানতে পারি নোটিশে এক তালাকে বায়েনের কথা লেখা ছিল। প্রশ্ন হল, যেহেতু আমি নোটিশ আগে পাইনি, তাই আমার সে তালাক কি হয়েছিল? হয়ে থাকলে আমার করণীয় কী?

স্ত্রী থেকে কতদিন দূরে থাকা যাবে

প্রশ্ন (৩৫৩২) : আমি বিদেশে কর্মরত। বছরে একবার একমাসের জন্য আসার সুযোগ হয়। জানতে চাচ্ছি, শরিয়তের পক্ষ থেকে স্ত্রী থেকে দূরে থাকার সর্বোচ্চ কোনো সময় নির্ধারণ করা হয়েছে কি?

স্ত্রী ‍লিখিত তালাক দিলে তা পতিত হবে কি

প্রশ্ন (৩৫০৪) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে ঝগড়া হলে তার স্ত্রী বাবার বাড়ি চলে চলে যায়। কিছুদিন পর সে আমার বন্ধুকে লিখিত আকারে একটি কাগজে তালাকের কথা লিখে পাঠায়। সেখানে তার সাক্ষরও রয়েছে। প্রশ্ন হল, এই লিখিত কাগজের মাধ্যমে তালাক পতিত হবে কি? হলে কয় তালাক?

স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (৩৪৭১) : আমার খালু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তিনি একজন স্ত্রী, তিনজন ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছেন। তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? শরিয়া মোতাবেক জানতে চাচ্ছি।

স্ত্রী আলাদা থাকার আবেদন করতে পারবে কি

প্রশ্ন (৩৪৪৬) : আমি বিয়ে করেছি ২ মাস আগে। স্ত্রী নিয়ে বাবা মায়ের সাথে যৌথ পরিবারে থাকছি। কিন্তু আমার স্ত্রীর সাথে আমার মায়ের মনোমালিন্য না হওয়ার কারণে স্ত্রী চাচ্ছে আলাদা বাসায় থাকতে। প্রশ্ন হল, স্ত্রীর জন্য আলাদা থাকার আবেদন করার অধিকার আছে কি?

স্ত্রীর কুরবানির টাকা কে জোগাড় করবে

প্রশ্ন (৩৪০৫) : স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে কুরবানির টাকা স্বামীর জোগাড় করে দিতে হবে কি? উল্লেখ্য, স্ত্রীর কাছে নেসাব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ কোনো টাকা নেই।