জাহান্নাম

টাখনুর নিচে কাপড় থাকলে কি নামাযের কোনো ক্ষতি হয়?

প্রশ্ন (১৩৩৮৬) : জুমার নামায পড়ার সময় নামাযের আগে ইমাম সাহেব মুসল্লিদেরকে বললেন, কারো টাখনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন। হুযুরের কাছে জানতে চাই, টাখনুর নিচে কাপড় থাকা অবস্থায় নামায পড়লে কি নামাযের কোনো সমস্যা হয়?

আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু না হলে আত্মহত্যা করা মহাপাপ কেন?

প্রশ্ন (১২৮৪৪) : আমরা জানি যে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই ঘটে না। আবার প্রত্যেক ব্যক্তির জান আজরাইল (আ.)-ই কবজ করেন, তাহলে আত্নহত্যা করা মহাপাপ কেন?

শিরক কাকে বলে? কেউ শিরকে আসগরে লিপ্ত হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে?

প্রশ্ন (১২৮৩৯) : শিরক কত প্রকার ও কী কী? আর কারো দ্বারা ছোট শিরক হয়ে গেলে কি সে মুরতাদ হয়ে যায়? আর বড় বা ছোট যে কোন শিরক করতে না চাওয়া সত্যেও অজান্তে হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো।

নামাযে জাহান্নামের আয়াত তিলাওয়াত করার কারণে কান্না চলে আসলে কি নামাযে কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১২৬৮৭) : ফরয নামায পড়ানোর সময় জাহান্নামের আয়াত পড়তে গিয়ে আমার কান্না চলে আসে এবং কেরাত থেমে যায়। পরে কেরাতের বাকি অংশ শেষ করে নামায পূর্ণ করি। জানার বিষয় হল, এভাবে কান্না করার কারণে আমার নামায কি নষ্ট হয়ে গেছে? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

সমাজে প্রচলিত ভিত্তিহীন কথা।

প্রশ্ন (১২৬৬৯) : আমাদের সমাজে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা তায়্যেবা পড়লে সে জাহান্নাম থেকে মুক্তি পায়। আবার কেউ কেউ নিজ জীবদ্দশায় এ উদ্দেশ্যে ৭০ হাজার বার কালিমা পড়ে। তবে কেউ মারা গেলে তার কবরের আযাব মাফ হওয়ার জন্য পড়ার রেওয়াজটা বেশি। এখন হযরতের কাছে আমি জানতে চাচ্ছি যে, এটি কি কোনো হাদিসে আছে? আর এ আমল করলে কি আসলেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে?

ফেসবুক, মেসেঞ্জারে যে ইমুজি থাকে এগুলো ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন ধরণের ইমুজি থাকে যেমন- হাহা,ওয়াও ইত্যাদি। কোনো লেখার মধ্যে এই ইমোজিগুলো ব্যাবহার করা যাবে কি?

‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’ দুআ কি হাদিসে আছে?

প্রশ্ন (১১৬৯৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, . ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ এই দু্আ ৭ বার পড়ার বিষয়টি কি হাদিসে আছে?

স্বামী কি তার স্ত্রীর সম্পদের যাকাত আদায় করতে বাধ্য?

প্রশ্ন (১১৫৭৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীর মালিকানাধীন নেসাব পরিমাণ সোনা বা যে সম্পদ থাকে সেগুলোর যাকাত আদায় করা কি স্বামীর জন্য আবশ্যক?

ট্রেন থেকে না নামা কি সুইসাইড হবে

প্রশ্ন (১১০০৮) : কিছুদিন আগে এক ব্যক্তি ট্রেনে আগুন লাগার পরও ট্রেন থেকে নামেনি। কারণ তার বউ বাচ্চা আগুনে পুড়ে গিয়েছিল। জানতে চাচ্ছি, এ ব্যক্তির ট্রেন থেকে না নামাটা কি সুইসাইড হিসেবে গণ্য হবে?

বড় ভাই যাকাত দিলে হবে কি

প্রশ্ন (১০৮১১) : একবার আমার বড় ভাই আমার বাবাকে না জানিয়ে বাবার যাকাত আদায় করে দেয়। বছর খানেক পর তিনি বাবাকে বিষয়টি জানিয়েছেন। আমার বাবা এখনো সেই বছরের যাকাত দেননি। জানতে চাচ্ছি, আমার বাবার যাকাত আদায় হবে কি?

রাসূল (সা.) কি ইহুদির মৃত্যুতে আফসোস করেছিলেন

প্রশ্ন (১০৬০৭) : একটি বইয়ে পেলাম, একবার এক ইহুদির লাশ দেখে রাসূল (সা.) আফসোস করলেন এবং কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা তাকে আগে দাওয়াত দিতে পারলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেত। জানতে চাচ্ছি, এ ঘটনা কোনো হাদিসে আছে কি?

পুলসিরাত কি ৩০ হাজার বছরের পথ

প্রশ্ন (৯৬৭২) : একটি বইয়ে পেলাম, পুলসিরাত দূরত্ব ৩০ হাজার বছরের পথ। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

রমযানের সংবাদ দিলে কি জাহান্নামের আগুন মাফ হয়ে যায়

প্রশ্ন (৯৬০৬) : শাবান মাস থেকেই অনলাইন প্লাটফর্মগুলোতে একটি হাদিস নামে একটি বক্তব্য দেখা যে, যে ব্যক্তি সর্বপ্রথম রমযানের সংবাদ দিবে তার জন্য জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

স্বামীর সামর্থ্য না থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯২১৯) : আমার কাছে আট ভরি স্বর্ণ আছে। এছাড়া আর কোনো টাকা পয়সা নেই। আমার স্বামী বর্তমানে ঋণগ্রস্ত। তিনি আমার যাকাত আদায় করে দেওয়ার সামর্থ্য রাখেন না। আমারও কোনো টাকা নেই। জানতে চাচ্ছি, আমার কি যাকাত দিতে হবে?

রূহের চোখ দিয়ে কি জান্নাতি ও জাহান্নামিদের দেখা সম্ভব

প্রশ্ন (৯১৯৪) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, পৃথিবীতে এমন ১৮ জন ব্যক্তি আছে যারা তাদের রূহের চোখ দিয়ে কারা জান্নাতি আর কারা জাহান্নামি তাদের দেখতে পারে। জানতে চাচ্ছি, এ বিষয়টি কতটুকু কুরআন হাদিস সমর্থিত?

৪০ বার আমীন বললে কি দোয়া কবুল হয়

প্রশ্ন (৯০৪০) : ফেসবুকে অনেক সময় কোনো কোনো মানুষকে পোস্ট করতে দেখি যে, হাদিসে এসেছে যে, ৪০ বার আমীন বললে দোয়া কবুল হয়। তাই কেউ আমীন না বলে যাবেন না। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?