কবরস্থানে জায়গা না থাকলে করণীয়।

প্রশ্ন (১২১৯০) : আমাদের দেশের বড় বড় শহরগুলিতে সরকারের পক্ষ থেকে গণকবরস্থান থাকে। সেখানে সাধারণত একদিক থেকে এক এক করে কবর দিতে থাকে। এক সময় গিয়ে পুরো কবরস্থান পূর্ণ হয়ে যায়। পরে পুনরায় পুরাতন কবর খনন করে তাতে নতুন কবর দেওয়া হয়। জানার বিষয় হল, এভাবে পুরাতন কবর খনন করে নতুন কবর দেওয়ার শরঈ বিধান কী?

গ্রামে প্রচলিত কিছু কুসংস্কার।

প্রশ্ন (১২১৮৩) : মুহতারাম, আমাদের গ্রামে প্রচলিত আছে যে, কোন মায়্যেতকে দাফন করার পর তার কবরের উপর কিছু সরিষার দানা ছিটিয়ে দেয় এবং খেজুর গাছের পাতা ১/২ হাত লম্বা করে কেটে কবরের চার কোণে চারটা এবং কবরের মাঝে একটা গেড়ে দেয় এবং এক একটা গাড়ার সময় সূরা কাফিরূন, ইখলাস, ফালাক্ব, নাস ও আয়াতুল কুরসি এগুলোর একটি করে পাঠ করে। হযরতের নিকট আমার জানার বিষয় হল, উপরোক্ত কাজ করা কি বৈধ? যদি না হয় তাহলে এর দ্বারা কি কোনো সমস্যা হবে? দলীলসহ জানালে উপকৃত হব।

কবর যিয়ারতের সময় কোন দিকে ফিরে দুআ করবে?

প্রশ্ন (১২১৩৬) : কবর যিয়ারতের ক্ষেত্রে অনেককে দেখা যায় কবরের দিকে ফিরেই দুআ করেন। আবার অনেক লোককে দেখা যায় কেবলামুখী হয়ে দুআ করেন। আসলে এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?

মৃত ব্যক্তির অসিয়তকৃত জায়গায় তাকে দাফন না করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৯০১) : আমার বাবা কিছু দিন আগে ইন্তিকাল করেন। ইন্তিকালের আগে তিনি আমার বড় ভাইকে অসিয়ত করেছিলেন যেন তাকে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় দাফন করা হয়। কিন্তু সবার পরামর্শে তাকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়। আমার জানার বিষয় হলো, বাবাকে বাবার অসিয়তকৃত জায়গায় দাফন না করে অন্য জায়গায় করার কারণে কি আমাদের গুনাহ হবে?

কবরে নাম-ঠিকানা লেখা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭৫৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকদিন আগে আমার বাবা মারা যান। তিনি মারা যাওয়ার পর তাকে আমরা আমাদের গ্রামের কবরস্থানে দাফন করি। তো বাবার কবর চিনতে যেন অসুবিধা না হয় এবং ভবিষ্যতে কবরের সংখ্যা বেড়ে গেলে যেন তার কবর শনাক্ত করতে সংশয়ে পড়তে না হয়, এজন্য আমরা তার কবরে নাম-ঠিকানা লিখে রাখতে চাচ্ছি। এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েয আছে?

মায়্যিতকে দাফনের পর কিবলামুখী হয়ে দুআ করা ।

প্রশ্ন (১১৬৮৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব মায়্যিতের দাফন শেষে উপস্থিত লোকদেরকে নিয়ে দুআ করে থাকেন। আমি আমাদের ইমাম সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এতে অসুবিধার কিছু নেই। বরং মায়্যিতের দাফন শেষে দুআ করার কথা হাদিসে আছে। আমি জানতে চাচ্ছি, ইমাম সাহেবের উত্তরটি কি সঠিক?

মৃত ব্যক্তিকে দাফনের সময় প্রচলিত প্রথা, যা জায়েয নেই।

প্রশ্ন (১১৬৭৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের গ্রামে মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে চারজন ব্যক্তি কবরের চার কোণায় দাঁড়িয়ে চার মুষ্টি মাটিতে চার কুল পড়ে কবরের চার কোণায় দিয়ে দেয়। এ ব্যাপারে শরীয়তের বিধান কি

কবরের উপর দিয়ে হাঁটা যাবে কি?

প্রশ্ন (১১৬৩২) : আমাদের দাদীর কবর কবরস্থানের খুব ভিতরে। যিয়ারত করার জন্য দাদীর কবরের কাছে যেতে হলে কয়েকটি কবরের উপর দিয়ে হেঁটে যেতে হয়। এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা কি অন্য কবরের উপর দিয়ে হেঁটে দাদীর কবরের কাছে যেতে পারব?

মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরে তিনবার মাটি দেওয়া।

প্রশ্ন (১১৬০৯) : বিভিন্ন যায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে দাফনের সময় উপস্থিত সকলে তিনবার উভয় হাত ভরে মাটি নিয়ে কবরে ঢালে। এভাবে কবরে তিনবার মাটি দেওয়ার কাজটি কি শরীয়তসম্মত?

গীবত

প্রশ্ন (১১৫৯০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?

শরীরে নাপাকি ছিঁটে আসলে কি শরীর নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১১৫৭৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রস্রাব বা পায়খানা করার পর বা নাপাকি ধোয়ার সময় যদি নাপাকির ছিঁটা গায়ে লাগে তাহলে কি শরীর নাপাক হয়ে যাবে ? শরীরের কোন অংশে যদি নাপাকি লাগে তাহলে গোসল করার সময় সাধারণত গায়ে পানি ঢেলে গোসল করলেই হবে নাকি ঐ জায়গাটা আলাদা করে ৩ বার পরিষ্কার করে গোসল করতে হবে?

মৃত ব্যক্তিকে দাফনের পর তান জানাযার নামায পড়ার বিধান

প্রশ্ন (১১৪৯৪) : আমাদের এলাকায় কয়েকদিনে আগে একজন ব্যবসায়ী ইন্তেকাল করেন। তার দাফন সম্পন্ন হলে মুসুল্লীগণ সকলে নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর ইমাম সাহেব মাইয়েতের ভাইকে জানান যে, জানাযার ইমামতির সময় তার কাপড় নাপাক ছিল। তারপর ইমাম সাহেব মাইয়েতের কবরের সামনে পুনরায় জানাযা আদায় করেন। ঘটনা প্রচার হলে একজন মাওলানা সাহেব বলেন, তিন দিনের বেশি অতিবাহিত হয়ে থাকলে দ্বিতীয়বার জানাযা পড়া যাবে না। অন্যথায় লাশ উত্তোলন করে জানাযার নামায পড়ে নিতে হবে। আমাদের প্রশ্ন হল, আমাদের ইমাম সঠিক কাজ করেছেন কি? উক্ত মাওলানা সাহেবের বক্তব্য কি ঠিক?

ফলক স্থাপন করা কি নিষেধ

প্রশ্ন (১১৪২২) : আমার চাচা মারা গিয়েছে। তার কবরকে চিহ্নিত করার জন্য পরিবারের লোকেরা চাচ্ছে নাম ঠিকানা সম্বলিত ফলক লাগাতে। জানতে চাচ্ছি, এমনটি করা যাবে কি?

মসজিদ সম্প্রসারণে পুরাতন কবর ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (১১৩৪৮) : আমাদের মসজিদটি ছোট। স্থান সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণ করা জরুরি। মসজিদের সামনে মসজিদের জায়গায় একটি পুরাতন কবর রয়েছে। তা না ভেঙ্গে মসজিদ সম্প্রসারণ করা সম্ভব না। জানতে চাচ্ছি, উক্ত কবর ভেঙ্গে ফেলা যাবে কি?