আবু বকর (রা.) কি রাসূল (সা.)-এর কবরে জীবিত থাকা অস্বীকার করেছেন

প্রশ্ন (৪৬০৪) : আমি শুনেছি, আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা হল, রাসূল (সা.) কবরে জীবিত আছেন। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.) কবরে মৃত। এটি আবু বকর (রা.)-এর মত। সে বুখারির একটি হাদিস দ্বারা দলিল পেশ করে। আমার প্রশ্ন হল, আবু বকর (রা.) কি আসলেই বিষয়টি অস্বীকার করতেন?

মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সময় কীভাবে শোয়াবে

প্রশ্ন (৪৫৭০) : অনেক জায়গায় দেখা যায়, মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সময় চিৎ করে শোয়ানো হয় এবং চেহারাকে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এটি কি সুন্নত পদ্ধতি?

ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি

প্রশ্ন (৪৪৬৫) : কিছু লোককে দেখা যায় ঈদের দিন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে। জানতে চাচ্ছি, ঈদের দিন কবর জিয়ারতের বিশেষ কোনো ফজিলত আছে কি?

মৃতের জন্য ক্রন্দন করলে কি তার কবরে আযাব হয়

প্রশ্ন (৪০৬৪) : মৃতের জন্য তার আত্মীয় স্বজন যে ক্রন্দন করে তার জন্য কি মৃতের কবরে আাব হবে? একটি হাদিসে দেখলাম, মৃতের জন্য ক্রন্দন করলে তার কবরে আযাব হবে।

মাজারে আলোকসজ্জা করা যাবে কি

প্রশ্ন (৪০৬০) : আমাদের গ্রামে একজন বুযুর্গ ব্যক্তির মাজার রয়েছে। বিভিন্ন দিবস উপলক্ষ্যে গ্রামের লোকেরা মাজারে আলোকসজ্জা করে থাকে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হচ্ছে?

হিন্দুদের সওয়াল জবাব হবে কি

প্রশ্ন (৩৯৩৯) : হিন্দুদেরকে তো কবরস্থ করা হয় না। তাদেরকে পুড়িয়ে ফেলা হয়। জানতে চাচ্ছি, তাদের জন্য মুনকার ও নাকীরের সওয়াল হবে কি?

সমুদ্রে সমাধিস্থ ব্যক্তির সওয়াল জবাব কিভাবে হবে

প্রশ্ন (৩৯৩৪) : যারা সমুদ্রে মারা যায় তাদেরকে সাধারণত সমুদ্রেই সমাধিস্থ করা হয়। মৃতের শরীরের সাথে ভারী কোনো কিছু বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় বা ভাসিয়ে দেওয়া হয়। জানতে চাচ্ছি, তার সওয়াল কিভাবে হবে?

বাঘে খেলে কি কবরের আজাব হবে

প্রশ্ন (৩৯২৭) : কিছুদিন আগে আমাদের এলাকার এক ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলে। সেই ব্যক্তির কবর দেওয়ার মত দেহের কোনো কিছুই অবশিষ্ট ছিল না। জানতে চাচ্ছি, এই ব্যক্তিরও কি কবরের সওয়াল জবাব হবে?

কবর না দিয়ে ফ্রিজিং করে রাখলে সওয়াল হবে কি

প্রশ্ন (৩৯১৮) : আমি একটি হাদিসে পড়েছি, মৃতকে কবরে রাখার পর মুনকার ও নাকীর ফেরেশতাদ্বয় এসে তাকে প্রশ্ন করবে। জানতে চাচ্ছি, কাউকে যদি কবর না দিয়ে ফ্রিজিং করে রাখা হয় তাহলে তার সওয়াল হবে কি?