খাদ্য ও পানীয়

উবার ইটস এ খাবার ডেলিভারি করা যাবে কি

প্রশ্ন (১১০৪৬) : উবার ইটস-এ কি খাবার অর্ডার করেছে তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। খাবারটি হালালও হতে পারে আবার হারামও হতে পারে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় উক্ত খাবার ডেলিভারি করা যাবে কি?

পারিশ্রমিক হিসেবে খাবার দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮৩) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, লোকেরা কামলা রাখে এই শর্তে যে, উদাহরণ স্বরূপ কোনো কামলা যদি গৃহস্থের ঘরে দুই বেলা খাবার খায় তাহলে ৫০০ টাকা দিন প্রতি মজুরি। আর যদি খাবার না খায় তাহলে তাহলে ৬০০ টাকা। খাবার গৃহস্থের সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ?

ফুড পয়জনে মারা গেলে খাবারদাতা দোষী হবে কি

প্রশ্ন (১০৬০২) : আমি আমার জনৈক আত্মীয়কে খাবার দিয়েছিলাম। সেই খাবার আমরাও খেয়েছিলাম। কিন্তু তার ক্ষেত্রে ফুড পয়জন হয়। উক্ত কারণেই তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমাদের কিছু হয়নি। জানতে চাচ্ছি, তার মৃত্যুর কারণে কি আমি দায়ী হব? আমার কি গুনাহ হবে?

দূরে থাকলে বউকে অনুরূপ খাবার কিভাবে খাওয়াবো

প্রশ্ন (১০৫৭২) : আমি শুনেছি, শরিয়তের চাহিদা হল, স্বামী যা খাবে স্ত্রীকেও তা খাওয়াতে হবে। কিন্তু আমি তো প্রবাসে থাকি। জানতে চাচ্ছি, আমি কিভাবে এর উপর আমল করতে পারি?

অমুসলিম হলের মুরগী মাংস খাওয়া যাবে কি

প্রশ্ন (১০৩৫৫) : আমাদের হলে অমুসলিমদের জন্য একটি হল আছে। সেখানে তাদের খাবারের জন্য মুরগীর মাংস রান্না হয়। জানতে চাচ্ছি, আমাদের মুসলমানদের জন্য সেখান থেকে মুরগীর মাংস কিনে খাওয়া বৈধ হবে কি?

শুকরের মাংসের বার্গার ফ্যাক্টরিতে কাজ করা যাবে কি

প্রশ্ন (১০০৫০) : আমি জার্মানিতে একটি বার্গার ফ্যাক্টরিতে কাজ করি। এখানের বার্গারগুলো শুধু শুকরের মাংস দ্বারাই তৈরি করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, এখানে চাকরি করা কি হালাল হবে?

হিন্দুকে মসজিদে খাবারের দাওয়াত দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৭৩১) : আমাদের মসজিদে তাবলীগ জামাত এসেছে। তারা এলাকার লোকদের খাবারের দাওয়াত দিয়েছে। আমাকে আমার পরিচিতজনসহ দাওয়াত দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, আমি কি সাথে করে আমার পরিচিত কোনো হিন্দুকে মসজিদে নিয়ে যেতে পারব?