জন্মনিয়ন্ত্রণ

অঙ্গ-প্রত্যঙ্গহীন গর্ভ নষ্ট করার দ্বারা কি ইদ্দত শেষ হয়ে যাবে?

প্রশ্ন (১২৯০৯) : মাস খানেক আগে আমার এক বান্ধবীর বিয়ে হয় এবং এর মাত্র দুই মাস পরই তার স্বামী দুর্ঘটনায় মারা যান। স্বামী মারা যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এতে তার গর্ভ নষ্ট হয়ে যায় এবং এক ক্লিনিকে তার গর্ভপাত করানো হয়। গর্ভটি অল্পদিনের ছিল, কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি। ছোট একটি গোশতের টুকরার মত হয়েছিল। এখন জানার বিষয় হল, গর্ভপাত করানোর দ্বারা তার ইদ্দত কি শেষ হয়ে গেছে? যদি না হয় তাহলে এখন তার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

বিশেষ কোনো কারণে এব্রোশন করে বাচ্চা নষ্ট করা যাবে কি?

প্রশ্ন (১২৪১৩) : আমার স্ত্রীর বয়স ২৮ বছর। এর মধ্যে দুই সন্তান হয়েছে। বড় জনের বয়স ৩ বছর। ছোট জনের বয়স ১ বছর ৬ মাস। দুবারেই সিজার করতে হয়েছে। কিছু দিন হল সে আবার কনসিভ করেছে। যেহেতু তার দুবার সিজার হয়েছে এবং স্বাস্থ্যগত দিক থেকেও সে একটু মোটা তাই এবার তার জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে আমরা কি এব্রোশন করতে পারব? পরপর দুই সন্তান হওয়ার কারণে তার সিজারের জায়গা এখনো ভালোমতো শুকায়নি। বাচ্চার হার্ডবিটও আসেনি।

এক মাসের ভ্রুন নষ্ট করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৭২৬) : আমার বাচ্চার বয়স পাঁচ মাস। এমতাবস্থায় জানতে পারি আমার স্ত্রী এক মাসের গর্ভবতী। আর সে শারীরিক ভাবে খুব দূর্বল। এই মুহুর্তে আরেকটা বাচ্চা ধারণ করা তার পক্ষে সম্ভব না। এই পরিস্থিতিতে কি ভ্রুন নষ্ট করা যাবে?

গর্ভপাত দ্বারা কি ইদ্দত পূর্ণ হয়ে যায়

প্রশ্ন (১১১১১) : জনৈকা নারী গর্ভবতী থাকা অবস্থায় তার স্বামী তাকে তালাক দেয়। পরবর্তীতে তার পরিবারের লোকেরা ওষুধের মাধ্যমে তার গর্ভপাত ঘটিয়ে দেয়। জানতে চাচ্ছি, তার ইদ্দত কি শেষ হয়ে যাবে?

পড়াশোনার কারণে গর্ভপাত করানো যাবে কি

প্রশ্ন (৮৪৭৮) : আমার স্ত্রী পড়াশোনা করছে। সামনে তার ফাইনাল এক্সাম। ইতিমধ্যে সে গর্ভধারণ করেছে। জানতে চাচ্ছি, তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্তে গর্ভপাত করানো যাবে কি?

পিলের মাধ্যমে গর্ভপাত করলে ইদ্দত শেষ হয়ে যাবে কি

প্রশ্ন (৮২০২) : আমার এক আত্মীয়া গর্ভবতী ছিল। কোনো এক কারণে তার স্বামী তাকে তালাক দেয়। এ সংবাদ শুনে সে পিল খেয়ে গর্ভপাত করে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তার ইদ্দত পূর্ণ হবে কি?

লজ্জা থেকে বাঁচার জন্য ধর্ষিতা নারী গর্ভপাত করাতে পারবে কি

প্রশ্ন (৬৭৫২) : জনৈকা নারী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েছে। তবে তার বিষয়টি বাহিরের কেউ জানে না। এখন কি সে লজ্জা থেকে বাঁচার জন্য গর্ভপাত করতে পারবে?

অবিবাহিতা ধর্ষিতা নারী গর্ভপাত করলে কি হারাম হবে

প্রশ্ন (৬৭৩৭) : আমার পরিচিত এক অবিবাহিত মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বয়সও বেশি নয়। সে প্র্যাগনেন্ট হয়ে গিয়েছে। এখন যদি তার গর্ভপাত করানো হয় তাহলে কি হারাম হবে?

জোরপূর্বক গর্ভপাত করালে ইদ্দত শেষ হবে কি

প্রশ্ন (৫১৩৫) : আমাদের এলাকার এক মেয়ে পালিয়ে এক ছেলেকে বিয়ে করে। পরবর্তীতে তার পরিবার সেই ছেলে থেকে তালাক নিয়ে আসে। কিন্তু ততদিনে মেয়ে পাঁচ মাসের গর্ভবতী হয়ে যায়। তার পরিবার জোরপূর্বক গর্ভপাত করিয়ে অন্যত্র বিয়ে দেয়। জানতে চাচ্ছি, তার ইদ্দত কি শেষ হয়েছিল?

এমআর করালে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪২২১) : আমার স্ত্রী গর্ভবতী। বিশেষ এক প্রয়োজনে তার এমআর করাতে হবে। জানতে চাচ্ছি, এমআর করালে রোজা ভাঙ্গবে কি?

জোরপূর্বক গর্ভপাত করালে গুনাহ হবে কি

প্রশ্ন (৪০১৬) : কিছুদিন আগে আমি গর্ভধারণ করি। কিন্তু আমার স্বামী এতে রাজি ছিলেন না। তিনি আরো পরে সন্তান নিতে চাচ্ছেন। তিনি আমাকে গর্ভপাত করাতে বলেন। আমি রাজি না হওয়ায় তিনি আমাকে বিভিন্নভাবে ভয় দেখান এবং আমাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?

গর্ভবতী নারী তালাকের পর গর্ভপাত হয়ে গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭১৬) : আমাদের এলাকার এক গর্ভবতী নারীকে তার স্বামী তালাক দেয়। তালাক হওয়ার কিছুদিন পর ঐ মহিলার গর্ভপাত হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ঐ নারী কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি বাচ্চা প্রসবের?

দেড়মাসের গর্ভ নষ্ট হওয়ার পর যে রক্ত বের হয় তা কিসের রক্ত

প্রশ্ন (১৪২৩) : আমার স্ত্রী দেড়মাসের অন্তঃসত্ত্বা ছিলো। কিছু সমস্যার কারণে তার গর্ভপাত করতে হয়। এতে জমাটবদ্ধ কিছু রক্ত বের হয়ে আসে। এরপর ৫ দিন রক্ত দেখা যায়। সেই ৫ দিন সে নামাজ পড়েনি। আমি জানতে চাচ্ছি, এই রক্তটা কিসের রক্ত? তার কি সেই দিনগুলোর নামাজ পুনরায় কাযা করতে হবে?

বিশ-বাইশ দিনের গর্ভ নষ্ট করা যাবে কি

প্রশ্ন (১০৪২) : আমার একটি তিন মাসের সন্তান রয়েছে। এমতাবস্থায় আমার স্ত্রী পুনরায় গর্ভবতী হয়ে পড়েছেন। ফলে তিনি নিজের ও বাচ্চার স্বাস্থ্যের অবনতির প্রবল আশঙ্কা করে ভয় পাচ্ছেন। অতএব বিশ-বাইশ দিনের গর্ভকে নষ্ট করে ফেলা যাবে কি?