চাকরি

শ্রমিকের বেতন লাভের পার্সেন্টিজ হিসেবে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৮৪০৮) : আমার দোকানে একজন শ্রমিক নিয়োগ দিয়েছি। তার সাথে লাভের পার্সেন্টিজ হিসেবে বেতন দেওয়ার চুক্তি করেছি। প্রশ্ন হল, শ্রমিকের বেতন লাভের পার্সেন্টিজ হিসেবে নির্ধারণ করা যাবে কি?

আমি একটা ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছি। এখন কি আমার জন্য এ চাকরি করা হালাল হবে?

প্রশ্ন (৮২৬৯) : ইসলামের দৃষ্টিতে প্রচলিত ইন্সুরেন্সের পদ্ধতিগুলো বৈধ নয়। তাই এতে চাকরি করাও বৈধ নয়। কারণ ইন্সুরেন্সের মধ্যে রিবা, ক্বিমার, গারার থাকে। আর এর সবগুলোই নিষিদ্ধ। তাই এ কোম্পানিতে চাকরি করা বৈধ হবে না।

ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করা কি নিষিদ্ধ

প্রশ্ন (৮২৬৪) : আমি একটি ইন্সুরেন্স কোম্পানীতে চাকরি করি। আমার এক বন্ধু বলল, এটা নাকি জায়েয নেই। আমি এখন সন্দেহে পড়ে গিয়েছি। আসলেই কি আমার চাকরি বৈধ নয়?

নারিকেল পেড়ে দেওয়ার পারিশ্রমিক হিসেবে নারিকেল নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৮০৭৩) : আমাদের এলাকার নিয়ম হল, যে গাছ থেকে নারিকেল পেড়ে দিবে তাকে গাছ প্রতি একটি নারিকেল দিতে হবে। এভাবে চুক্তি করা জায়েয আছে কি?

সুদী ব্যাংকে চাকরির বেতন দিয়ে বানানো বাড়ির বিধান কী

প্রশ্ন (৭৯৩৬) : আমার বাবা দীর্ঘদিন সুদী ব্যাংকে চাকরিরত ছিলেন। তখনকার বেতন দিয়ে একটি বাড়ি বানিয়েছেন। এখন তিনি ঐ চাকরি ছেড়ে দিযেছেন। এখন কি তিনি ঐ বাড়িটি ব্যবহার করতে পারবেন?

হালাল ও হারাম মালের মালিকের চাকরি করা বৈধ কি

প্রশ্ন (৭৮৪৪) : আমি জার্মানে থাকি। এখানে যে মালিকের অধীনে চাকরি করি তার হালাল ও হারাম উভয় ধরণের ব্যবসা রয়েছে। হালাল ব্যবসার অন্যতম হল, সামুদ্রিক মাছের ব্যবসা। আর হারাম ব্যবসা হল, শুকরের মাংসের ব্যবসা। প্রশ্ন হল, এমন মালিকের চাকরি করা কতটুকু শরিয়ত সম্মত?

সুদের সাথে জড়িত এজেন্সীতে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৭৮৩২) : আমি একটি হজ্ব এজেন্সীতে চাকরিরত। আমার এজেন্সী বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই এজেন্সীতে চাকরি করা আমার জন্য বৈধ হচ্ছে কি?

ঝড়ের কারণে শ্রমিকেরা কাজ করতে না পারলে কি পারিশ্রমিক দিতে হবে

প্রশ্ন (৭৭৩৯) : আমি তিনজন শ্রমিককে মাটি কাটার জন্য ঠিক করে রেখেছিলাম। তার মাটি কাটতে এসেছেও। কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারেনি। এখন কি তাদেরকে আমার পারিশ্রমিক দিতে হবে?

ভুঁড়ি পরিষ্কারের জন্য তার অংশবিশেষ দেওয়ার চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৭৬১০) : কুরবানির সময় আমরা এভাবে চুক্তি করি যে, যে ভুঁড়ি পরিষ্কার করে দিবে তাকে কিছু টাকা এবং কিছু ভুঁড়ি দেওয়া হবে। এতে কি কোন সমস্যা আছে?

বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের যাকাতের বিধান কী

প্রশ্ন (৭৬০৭) : আমার বাবা সরকারি চাকরি করে। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে তার টাকা কেটে রাখে। এখন কি তার এই টাকার যাকাত দিতে হবে?

প্রভিডেন্ট ফান্ডে টাকা থাকা অবস্থায় যাকাত নিতে পারবে কি

প্রশ্ন (৭৬০১) : আমার বন্ধু সরকারি চাকরি করে। তার বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড আছে। কিন্তু এখন সে অনেক টাকার দেনা হয়ে গিয়েছে। এমনকি যাকাত গ্রহণের উপযুক্ত হয়ে গিয়েছে। প্রশ্ন হল, তার তো প্রভিডেন্ট ফান্ডে বেশ টাকা আছে, যেটা সে চাকরি শেষে পাবে। এখন কি সে যাকাত গ্রহণ করতে পারবে?

পারিশ্রমিক হিসেবে কুরবানির চামড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫৯৯) : আমাদের এখানে কিছু কিছু গরিব মানুষ আছে, তারা কুরবানির দিন কসাইগিরি করে। তাদেরকে কিছু টাকা দিতে হয় আবার সাথে গরুর চামড়াও দিতে হয়। আমার প্রশ্ন হল, তাদেরকে গরুর চামড়া দেওয়া যাবে কি?

কুরবানির অংশ পারিশ্রমিক হিসেবে দিয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৫৭৭) : আপনাদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে, কুরবানির পশুর কোন অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েয নেই। আমরা তো পিছনে এমন করে ফেলেছি। এখন আমরা কী করব?

ব্যাংকে ইমামতি করে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫১৭) : আমি একজন মাদরাসার ছাত্র। আমি একটি সুদী ব্যাংকে দুই ওয়াক্ত নামাজের ইমামতি করি। তারা আমাকে এই জন্য বেতন দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, আমার জন্য এই বেতন নেওয়া বৈধ হবে কি?

দোকানের কর্মচারীর জন্য লভ্যাংশের শতকরা হারে বেতন নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৭৫১৪) : আমার একটি মুদি দোকান আছে। দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে যে, আমি শুধু পণ্য কিনে আনব আর ক্যাশে বসব। আর সে পণ্য বিক্রি করা, দোকান খোলা ও বন্ধ করা থেকে নিয়ে যাবতীয় কাজ করবে। এ জন্য প্রতিমাসে তাকে আমি লভ্যাংশের ১০% দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য সহিহ হয়েছে?