চাকরি

গীর্জা নির্মাণ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩১০৬) : আমি একজন মুসলিম প্রকৌশলী। মাঝে মাঝে আমার কাছে খৃস্টানরা আসে তাদের গীর্জা তৈরি করে দেওয়ার জন্য। আমি বিভিন্ন কৌশলে তাদেরকে বিদায় করে দেই। আমি জানতে চাচ্ছি, তাদের গীর্জা বানিয়ে দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি?

চাকরি লাভের জন্য নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়া যাবে কি

প্রশ্ন (২৯৬২) : এক ব্যক্তি এক অফিসে চাকরি লাভের জন্য নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছে এবং ইন্টারভিউয়ের সময়ও স্পষ্ট করে বলেছে, সে হিন্দু। এতে কি তার ঈমানের কোন ক্ষতি হবে? উল্লেখ্য, উক্ত অফিসে শুধু হিন্দুরাই চাকরি পায়।

সার্টিফিকেটে বয়স কমিয়ে লিখলে অতিরিক্ত দিনগুলোর বেতন হালাল হবে কি

প্রশ্ন (২৭০৯) : আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে চাকরি থেকে অবসর গ্রহণের বয়স হল ৬০ বছর। আমার স্কুলের সার্টিফিকেট অনুসারে আমার চাকরির এখনো ৪ বছর বাকি আছে। কিন্তু আমার প্রকৃত বয়স অনুসারে আমার চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমি যদি এই ৪ বছর চাকরি করি তাহলে এই ৪ বছরের বেতন গ্রহণ করা আমার জন্য হালাল হবে কি?

মদ কি নাপাক

প্রশ্ন (২৬৭৯) : আমি কানাডায় একটি বারে ওয়েটার হিসেবে কর্মরত। এখানে কখনো কখনো আমাকে মদ পরিবেশন করতে হয়। মদ পরিবেশন করতে গিয়ে মাঝে মাঝে তা জামায় লেগে যায়। আমার প্রশ্ন হল, সেই জামা নিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

ব্যাংক কর্মকর্তাদের থেকে ঋণের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৭৪) : একটি সরকারি ব্যাংকের আবাসিক কলোনীতে আমার একটি মুদি দোকান রয়েছে। কলোনীর ব্যাংকাররা আমার কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে থাকে। মাস শেষে বেতন পেলে তারা সেই ঋণ পরিশোধ করে থাকে। আমি জানি ব্যাংকে সুদী কারবার হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হল, তাদের কাছ থেকে পণ্যের মূল্য গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

কুরবানি করার মানত করলে কয়টি কুরবানি করতে হবে

প্রশ্ন (২৬৫৫) : আমি আর্থিকভাবে সচ্ছল এবং প্রতি বছর কুরবানি করে আসছি। কিছুদিন আগে একটি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। সে সময় মানত করেছিলাম যে, আমার যদি এই চাকরিটি হয় তাহলে আমি আগামী বছর কুরবানির ঈদে একটি কুরবানি করব। আলহামদুলিল্লাহ, আমার চাকরিটি হয়ে গেছে। এখন প্রশ্ন হল, আগামী বছর আমার কয়টি কুরবানি করতে হবে?

অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৬) : আমি দেশের বাহিরে থাকি। আমাদের দেশে ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ২০০০ ডলারের বেশি উত্তোলন করা যায় না। কখনো আমার ২০০০ ডলারের বেশি প্রয়োজন পড়লে আমার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি। এর বিনিময়ে আমি তাকে পারিশ্রমিক হিসেবে কিছু দিয়ে থাকি। প্রশ্ন হল, এ ধরনের লেনদেন বৈধ কি?

শুকরের মাংস দ্বারা জীবজন্তুর খাবার প্রস্তুত করার কারখানায় চাকরি করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৪) : আমি জীবজন্তুর খাবার তৈরি করার কারখানায় কাজ করি। এখানে জীবজন্তুর খাবার প্রস্তুত করা হয় শুকরের মাংস থেকে। এগুলো আবার বাজারে বিক্রি করা হয়। প্রশ্ন হল, এ জাতীয় কারখানায় চাকরি করা বৈধ হবে কি?

চুক্তির মেয়াদ পূর্ণ করতে না পারলে পারিশ্রমিক কম দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬১৩) : আমি দুই মাসে ড্রাইভিং শেখার জন্য একটি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা দেওয়ার চুক্তি করি। কিন্তু ছয় দিন যাওয়ার পর কোন কারণে আমি আর ড্রাইভিং শিখিনি। আমি সেই প্রতিষ্ঠানকে বলেছি, আমি আপনাদেরকে ছয় দিনের ফি দিব। এতে প্রতিষ্ঠানটির প্রধান রাজি হয়েছেন। আমি জানতে চাচ্ছি, আমার জন্য পুরা পনের হাজার টাকা দেওয়া জরুরি না ছয় দিনের ফি দিলেই চলবে?

সুদী ব্যাংকের চাকরিকারীর সন্তানকে পড়িয়ে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৭৭) : আমি দেশের উল্লেখযোগ্য একটি সুদী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সন্তানকে প্রাইভেট পড়াই। আমি যতটুকু জানি, এ ছাড়া তার পৃথক কোন ইনকাম নেই। আমি কি তার সন্তানকে প্রাইভেট পড়িয়ে তার থেকে বেতন নিতে পারব?

কুরবানির গোশত দিয়ে কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (২৩৪৭) : আমরা কুরবানির জন্য যে কসাইদের ঠিক করেছি তারা আমাদেরকে বলেছেন, তাদের পারিশ্রমিকের একটা অংশ যেন কুরবা্নির গোশত থেকে দেওয়া হয়। তাই জানতে চাই, আমরা কি তাদেরকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দিতে পারব?

বিবাহ পড়িয়ে টাকা নেওয়া কি বৈধ

প্রশ্ন (২১৫০) : আমি এক মসজিদের ইমাম। এলাকায় বিভিন্ন সময় বিবাহ পড়াতে হয়। বিবাহ পড়ানোর পর আমি ৫০০ টাকা করে নিই। জানতে চাই, বিবাহ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে?

সার্টিফিকেটের মিথ্যা বয়স দিয়ে সরকারি সুবিধা লাভ করা যাবে কি

প্রশ্ন (২১০৩) : অনেক অভিভাবক সার্টিফিকেটে সন্তানের বয়স কমিয়ে দেয়। পরবর্তীতে চাকরির সময় এর কারণে কয়েক বছর বেশি চাকরি করতে পারে এবং বেশি সুযোগ লাভ করতে পারে। আমার প্রশ্ন হল, প্রকৃত বয়সের চেয়ে যত বছর বাড়িয়ে দিয়েছে তত বছর চাকরির কারণে যে বেতন পাবে তা কি বৈধ হবে?

ইদ্দতরত মহিলা চাকরির জন্য বাহিরে যেতে পারবে

প্রশ্ন (২০৯৯) : আমার বাবা রিকশা চালাতেন। মা মানুষের বাড়িতে কাজ করতেন। কিছু দিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেন। আমার মায়ের অন্যের বাড়িতে কাজ করা ছাড়া আমাদের উপার্জনের আর কোন পন্থা নেই। এমতাবস্থায় কি তিনি কাজের জন্য অন্যের বাড়িতে যেতে পারবেন?

ইতিকাফ অবস্থায় কাউকে ফোনে চিকিৎসা দেওয়া যাবে কি

প্রশ্ন (২০৩৬) : আমি একজন ডাক্তার। আমি জানতে চাচ্ছি, ইতেকাফ অবস্থায় কেউ যদি আমার কাছে ফোন করে কোন চিকিৎসা চায় তাহলে কি আমি তাকে চিকিৎসা দিতে পারব?

পিতার চাকরির স্থানে গেলে কি কসর পড়বে

প্রশ্ন (১৯৮১) : আমার বাবা চাকরির ‍সুবাধে চট্টগ্রাম থাকেন। যেখানে আমার আম্মাও থাকেন। যে কোন সময় চাকরির স্থান পরিবর্তন হলে তারাও এখান থেকে সরে যাবেন। আমি যদি ভার্সিটির ছুটির সময় ঢাকা থেকে তাদের কাছে যাই তাহলে কি সেখানে নামাজ সংক্ষিপ্ত করব? আমাদের গ্রামের বাড়ি হল নেত্রকোনা।

ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানীতে চাকরি করা যাবে কি

প্রশ্ন (১৮৯২) : আমি একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানীতে চাকরি করি। এক ব্যক্তিকে বলতে শুনলাম, এই চাকরি নাকি বৈধ নয়। কারণ মানুষ ইন্টারনেট খারাপ কাজে ব্যবহার করে। সুতরাং এক্ষেত্রে হারাম কাজে সহযোগিতা করা হয়। আমার প্রশ্ন ,ঐ ব্যক্তি কি সঠিক বলেছে? আমার প্রাপ্ত বেতন কি বৈধ হবে না?