ঈদের খুতবার সময় ইমাম সাহেবের সাথে মুসল্লিরাও কি তাকবীরে তাশরীক বলবে?

প্রশ্ন (১১৫৫৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় ঈদের খুতবার মধ্যে ইমাম সাহেব কিছুক্ষণ পর পর যখন তাকবীরে তাশরীক বলেন তখন মুসল্লিরাও ইমাম সাহেবের সাথে উচু আওয়াজে তাকবীরে তাশরীক বলে থাকে। তো ঈদের খুতবা চলাকালে এভাবে ইমামের সঙ্গে তাকবীরে তাশরীক বলার বিধান আছে কি? জানালে উপকৃত হব।

কোনো কারণে ঈদের নামায ছুটে গেলে করণীয় কি?

প্রশ্ন (১১৫৫৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের বাড়ি থেকে ঈদগাহ অনেক দূরে। এবার ঈদের নামাযে যাওয়ার পথে পাশ দিয়ে দ্রুত গতিতে অতিক্রমকারী সিএনজির কারণে রাস্তার কাদা আমার জামায় ছিটকে আসে। পরে আমি বাড়িতে যাই জামা পরিবর্তন করতে। বাড়ি থেকে জামা পরিবর্তন করে আসতে আসতে ঈদের নামায শেষ হয়ে যায়। পরে শুধু খুতবা শুনতে পারি। যেহেতু আমি ঈদের নামায পড়তে পারিনি এক্ষেত্রে আমার কি করণীয়?

শুকরের মল পরিষ্কার করে ফেললে ঈদগাহ পবিত্র হবে কি

প্রশ্ন (১১৪০১) : কিছুদিন আগে আমাদের ঈদগাহে পাহাড় থেকে শুকরের পাল নেমে আসে এবং ঈদগাহ মলত্যাগ করে নষ্ট করে ফেলে। পরবর্তীতে আমরা পানির পাইপ দিয়ে পানি দিয়ে ভালোভাবে ঈদগাহ ধুয়ে ফেলি। কোনো মল আর বাকি থাকেনি। জানতে চাচ্ছি, ঈদগাহ কি পবিত্র হবে?

মাদরাসায় নামায হলে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (১১৩০৩) : আমাদের এলাকায় একটি মাদরাসা আছে। সেখানে ঈদুল আযহার নামায এলাকার মসজিদের চেয়ে দেড় ঘণ্টা আগে হয়। জানতে চাচ্ছি, সেখানের হুজুর দিয়ে মহল্লার মসজিদের নামাযের আগে পশু কুরবানী করা যাবে কি?

মাসবুক প্রথম রাকাতের তাকবীর কখন আদায় করবে

প্রশ্ন (১০৯৪২) : জনৈক ব্যক্তি ঈদের নামাযের প্রথম রাকাত পায়নি। দ্বিতীয় রাকাতের শুরু থেকে পেয়েছে। জানতে চাচ্ছি, সে ছুটে যাওয়া নামায যখন আদায় করবে তখন তাকবীর কখন আদায় করবে?

জুমআর দিন ঈদ হলে কি জুমআ মাফ

প্রশ্ন (১০৯২৫) : জুমআর দিন যদি ঈদ হয় তাহলে কি জুমআর নামায মাফ? জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, জুমআর দিন ঈদ হলে নাকি জুমআ পড়তে হয় না!

কুরবানী করার পর কুরবানী আবশ্যক হলে কী করবে

প্রশ্ন (১০৬৮৫) : জনৈক ব্যক্তির উপর কুরবানী আবশ্যক ছিল না। কিন্তু তারপরও সে একটি খাসী কিনে কুরবানীর দিন কুরবানী করে। কিন্তু ঈদের রাতে তার পিতা মারা যায়। ওয়ারিশ সূত্রে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়। প্রশ্ন হল, তার কি আবার কুরবানী করতে হবে?

ঈদগাহের সামনে কবরস্থান থাকলে নামায পড়া যাবে কি

প্রশ্ন (১০৫৪৪) : আমাদের গ্রামের যে ঈদগাহ আছে তার কেবলার দিকে একটি কবরস্থান আছে। কিছু লোকের বক্তব্য হল, উক্ত ঈদগাহে নামায পড়া যাবে না। কারণ, তার সামনে কবরস্থান আছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে শরিয়তের বিধান কী?

ঈদের নামাযে ইমাম মুয়াজ্জিনের জন্য রুমাল চালানো যাবে কি

প্রশ্ন (১০১৬০) : বিভিন্ন জায়গায় দেখা যায় যে, ঈদের নামাযের পর ইমাম মুয়াজ্জিনের জন্য রুমাল চালিয়ে কালেকশন করে। জানতে চাচ্ছি, এভাবে তাদের জন্য কালেকশন করা বৈধ?

তাকবীর না বললে কি নামায হবে

প্রশ্ন (৯৭১৪) : গত ঈদের নামাযে আমি ইদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব প্রথম রাকাতের কেরাত শেষ করে ফেলেছেন এবং রুকুতে গিয়েছেন। আমিও তার সাথে রুকুতে গিয়ে শরিক হই। বাকি নামায যথারীতি শেষ করি। কিন্তু প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো আর আদায় করিনি। জানতে চাচ্ছি, আমার সেদিনের ঈদের নামায সহিহ হয়েছিল কি?