তালাক

নারীদের কি স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১৪০২) : আমার এক কলিগের বাবা মারা গিয়েছেন। চাচাদের সাথে তাদের সম্পর্ক ভালো না হওয়ার কারণে তার মা আশংকা করছেন যে, তার বাবার বাড়িতে ইদ্দত পালন করলে চাচারা তার ক্ষতি করতে পারে। এমতাবস্থায় তিনি অন্যত্র ইদ্দত পালন করতে পারবেন কি?

তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কোনটি

প্রশ্ন (১৩৯৬) : কিছুদিন আগে আমার এক বন্ধু বিয়ে করেছে। কিন্তু তার স্ত্রীর আচার আচরণ ভালো নয়। তার সাথে তার সম্পর্কও খারাপ। তাই সে চাচ্ছে তাকে তালাক দিয়ে দিতে। এক্ষেত্রে তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কোনটি?

কোনো নারীকে দ্বিতীয় স্বামী ইদ্দতের মাঝে বিয়ে করার পর তালাক দিলে সে নারী প্রথম স্বামীর জন্য বৈধ হবে …

প্রশ্ন (১৩৯১) : আমার এক বন্ধু তার স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর অন্য এক ব্যক্তি সে মহিলাকে ইদ্দত চলা অবস্থায় বিয়ে করে। তাদের মাঝে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কও হয়। কিছুদিন পর উক্ত ব্যক্তি সেই মহিলাকে তালাক দিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, উক্ত মহিলাকে পুনরায় বিয়ে করা কি আমার বন্ধুর জন্য বৈধ হবে?

ঝগড়ার সময় মনে তালাকের কথা থাকলে তালাক হবে কি

প্রশ্ন (১৩৫২) : আমি আমার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে বলি, মেজাজ খারাপ করো না তাহলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যাবে। উল্টা পাল্টা কথা বলতে আমি মনে মনে তালাকের দিকে ইঙ্গিত করেছি। তবে এখনই তালাক দিয়ে দিব -এই উদ্দেশ্য ছিল না। বরং ভয় দেখানোর জন্য বলেছি। এই অবস্থায় কি তালাক হয়ে যাবে?

কোনো নারী তার স্বামীকে তালাক দেওয়ার পর অন্য পুরুষকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১৩৪৯) : আমার স্ত্রী পূর্বে বিবাহিত ছিল। সে পূর্বের স্বামীকে কাজীর মাধ্যমে তালাক দিয়ে ইদ্দত পালন করার পর আমার সাথে তার বিয়ে হয়। আমার প্রশ্ন হলো, আমাদের এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?

শ্যালিকাকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (১২৯৭) : আমাদের এলাকায় এক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে ঢাকায় চলে এসেছে। এবং ঢাকায় এসে স্ত্রীর ছোট বোনকে বিবাহ করে নিয়েছে। পরবর্তীতে তার স্ত্রীকে তালাকনামা পাঠিয়ে দিয়েছে। জানতে চাই, লোকটির দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়েছে কি?

ব্যাংকে জমাকৃত টাকার সুদের ভ্যাটের ক্ষেত্রে করণীয় কী

প্রশ্ন (৯৮১) : ব্যাংক থেকে প্রাপ্ত সুদ থেকে সরকার যে ভ্যাট কেটে নেয় সেটা কি সুদ থেকে নেওয়াই যথেষ্ট হবে না আমার নিজ থেকে আবার সেটি আদায় করতে হবে? যেমন ব্যাংকে যদি আমার দুই লক্ষ টাকা থাকে তাহলে এর সাথে কিছু সুদ যুক্ত হয়ে আমার টাকা হবে দুই লক্ষ দুইশত টাকা (উদাহরণস্বরূপ)। এখন সরকার যে ভ্যাট কেটে নেয় সেটা তো দুই লক্ষ দুইশত টাকা থেকেই কর্তন করবে। অথচ দুইশত টাকা তো সুদের টাকা। তাই আমার জানার বিষয় হলো সুদের টাকা থেকে যে পরিমাণ ভ্যাট কাটা হবে তা কি আমার ভ্যাট হিসেবে গণ্য হবে না অন্য কোনো পন্থায় আমাকে তা আদায় করতে হবে?

বাবা-মায়ের কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৭৮) : আমি কয়েক বছর পূর্বে বিবাহ করি। কিন্তু আমার আম্মার সাথে আমার স্ত্রীর বনিবনা হচ্ছে না। আম্মা আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলেছেন। আমি জানি, ইসলামে বাবা-মায়ের মর্যাদা অনেক বেশি। এখন আমার প্রশ্ন হলো, মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া বৈধ হবে কি?

প্রয়োজনে লোকচক্ষুর অন্তরালে সতর খোলা যাবে কি

প্রশ্ন (৮৮৩) : আমাদের বাড়ি থেকে মসজিদে যেতে হলে একটি নালা পার হয়ে যেতে হয়। বর্ষাকাল বিধায় হাঁটুর উপরে পানি হয়। দিনের বেলায় অন্য রাস্তা দিয়ে গেলেও রাতে তথা মাগরিব, এশা এবং ফজরের ওয়াক্তে হাঁটুর ওপরে কাপড় উঠিয়ে নালা পার হয়ে মসজিদে যাই। উল্লেখ্য আমার খোলা হাঁটু অন্য কেউ দেখে না। এভাবে পারাপার করা কি জায়েজ আছে?

এক তালাকে বায়েনের পর পুনরায় ঘরসংসার করতে চাইলে কী করবে

প্রশ্ন (৮৪৯) : আমার মেয়ের জামাই মেয়ের কাছে এক তালাকে বায়েনের নোটিশ পাঠায়। এখন তারা পুনরায় ঘর সংসার করতে চায়। তাদের করণীয় কী? উল্লেখ্য, তালাক প্রদানের পর থেকে এখন পর্যন্ত ইদ্দত সমাপ্ত হয়ে গেছে।

খোলা তালাকের পর তিন তালাক দিলে কি তা কার্যকর হয়

প্রশ্ন (৮১৭) : কয়েকদিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ের মাঝে নির্জনবাসও হয়। কিন্তু সহবাসের পূর্বেই তারা উভয়ে খোলা তালাকের মাধ্যমে পৃথক হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে তিন তালাকও দেয়। এখন তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ থাকব।

নামাজের মধ্যে সতর খুলে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কি

প্রশ্ন (৭৭২) : বর্তমানে দেখা যায়, নামাজের সময় সেজদায় গেলে কিছু কিছু মানুষের প্যান্টের পিছন থেকে সতর দেখা যায়। প্রশ্ন হলো, এতে কি নামাজের কোনো সমস্যা হবে?

নির্জনবাসের পূর্বে স্ত্রীকে তালাক দিলে কোন তালাক পতিত হবে

প্রশ্ন (৭৪৩) : কোনো এক ঝামেলায় পড়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমি আমার স্ত্রীর সাথে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন পর আমি আমার স্ত্রীকে এক তালাক দেই। এসময়ের মধ্যে আমাদের মাঝে সহবাস হয়নি এবং এর ইচ্ছাও ছিল না। তবে স্ত্রী-সুলভ মাঝে মাঝে তার শরীরে হাত দিয়েছি ও চুমু খেয়েছি। কিন্তু সব ক্ষেত্রেই সে বাঁধ সেধেছে। এর দুই মাস পর ঝগড়া-ঝাটির এক পর্যায়ে আমি তাকে যথাক্রমে দুই ও তিন তালাক প্রদান করি। উল্লেখ্য, এ পর্যন্ত আমাদের কখনো সহবাস হয়নি। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রীর উপর কয় তালাক পতিত হয়েছে? আমরা পুনরায় ঘর-সংসার করতে চাইলে করতে পারব কিনা? আমাদের এখন করণীয় কী?

বড় বোন বিবাহ থাকা অবস্থায় ছোট বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৪২) : বড় বোনের স্বামী স্ত্রীর ছোট বোনকে নিয়ে পালিয়ে গেছে এবং বিবাহ করেছে। কিন্তু বড় বোনকে কোনোরূপ মৌখিক বা লিখিত তালাক দেয়নি। এখন আমার জানার বিষয় হলো, (ক) ছোট বোনের সঙ্গে তার বিবাহ সঠিক হয়েছে কিনা? (খ) বড় বোনের সঙ্গে বিবাহ বহাল আছে কিনা? (গ) বড় বোনের সঙ্গে ঘর সংসার করার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? দুই বোনকে একত্রে রাখতে পারবে কিনা?

আল্লাহকে অন্ধ বধির বললে ঈমান থাকবে কি

প্রশ্ন (৬৬০) : কোনো ব্যক্তির স্ত্রী ঠিকমত নামাজ-রোজা, পর্দা পুশিদা করে না এবং বিভিন্ন সময়ে সে আল্লাহ সম্পর্কে অশোভন ও অশালীন মন্তব্য করে। স্বামী তার স্ত্রীকে বহুবার সতর্ক করেছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এক পর্যায়ে সে নিম্নোক্ত জঘন্য মন্তব্য ও উক্তি করে বসেছে ‘আমি দীর্ঘদিন রোগে ভুগছি আল্লাহ আমাকে ভালো করেন না। আল্লাহ কি অন্ধ বধির? আল্লাহ জালিম, তিনি সুবিচার করেন না। আমি আর আল্লাহর ইবাদত করব না। আল্লাহর ইবাদত করার চেয়ে শয়তানের ইবাদত করাই উত্তম। আমি আর নামাজ পড়বো না। আল্লাহর কপালে ঝাড়ু মারি। আল্লাহর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে আমার রোগ ভালো করে দেন না কেন?’ এখন প্রশ্ন হলো, উপরোক্ত অশালীন ও শরীয়ত বিরোধী বক্তব্যের পর উক্ত মহিলার ঈমান থাকবে কি? উল্লিখিত অবস্থার প্রেক্ষিতে তাদের বৈবাহিক সম্পর্কের ব্যাপারে শরীয়তের ফায়সালা কী? উক্ত মহিলাকে তার স্বামীর জন্য তালাক প্রদান করা কি জরুরি?

ঘুমন্ত অবস্থায় তালাক দিলে কি তা কার্যকর হবে

প্রশ্ন (৩৩১) : আমার পাশের বাসার এক ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে, রাগারাগি করে সে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। এখন কি তার স্ত্রী তালাক হয়ে গেছে? তার সাথে কি সে আর ঘরসংসার করতে পারবে না?