তালাক

এ মহিলার সাথে সংসার করব না বললে তালাক হবে কি

প্রশ্ন (৫১৭৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে রাগ করে আস্তে আস্তে বলেছে যে, আমি এই মহিলার সাথে সংসার করব না। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা তালাক পতিত হবে কি?

খোলা তালাকে নির্ধারিত মোহর থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৫১৭৬) : আমার চাচাত ভাইয়ের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। স্ত্রী খুব কঠোর স্বভাবের। আমার চাচাত ভাইকেসহ তার বাবা মাকে সর্বদা গালিগালাজ করে। বর্তমানে তার স্ত্রী তার কাছে তালাক চাচ্ছে। কারণ সে অন্য আরেক ছেলেকে পছন্দ করে। আমার চাচত ভাই খোলা তালাক করতে চাচ্ছে। খোলা তালাকের বিনিময় হিসেবে ২ লক্ষ টাকা চেয়েছে। উল্লেখ্য, বিয়ের মোহর ছিল পঞ্চাশ হাজার টাকা যা পরিশোধ করা হয়েছে। প্রশ্ন হল, নির্ধারিত মোহর থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে কি?

বিধবা নারী তার ছেলের বাসায় ইদ্দত পালন করতে পারবে কি

প্রশ্ন (৫১৫৫) : আমার চাচা কিছুদিন আগে মারা গিয়েছেন। চাচার সকল সন্তানরা ঢাকায় প্রতিষ্ঠিত এবং বসবাসরত। চাচি গ্রামে একাই। তাকে দেখার জন্য কোনো আত্মীয় স্বজন নেই। বর্তমানে তিনি একা বাড়িতে থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছেন। জানতে চাচ্ছি, তিনি কি ঢাকায় এসে তার ছেলের বাড়িতে ইদ্দত পালন করতে পারবেন কি?

তালাকের সন্দেহ হলে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৫১৪২) : আমি মাদরায় পড়ুয়া। ছাত্র থাকাবস্থায় একদিন ক্লাসে তালাকের আলোচনা চলছিল। আমাদের এক সাথী বলে বসে, আমি বিয়ে করলেই তালাক। আরো কয়েকজন উক্ত কথাটি বলে। তবে আমি বলেছি কিনা তা স্পষ্ট মনে নেই। কিছুদিন আগে আমি বিয়ে করেছি। উক্ত বিষয়টি নিয়ে খুব পেরেশানিতে আছি। জানতে চাচ্ছি, আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে?

জোরপূর্বক গর্ভপাত করালে ইদ্দত শেষ হবে কি

প্রশ্ন (৫১৩৫) : আমাদের এলাকার এক মেয়ে পালিয়ে এক ছেলেকে বিয়ে করে। পরবর্তীতে তার পরিবার সেই ছেলে থেকে তালাক নিয়ে আসে। কিন্তু ততদিনে মেয়ে পাঁচ মাসের গর্ভবতী হয়ে যায়। তার পরিবার জোরপূর্বক গর্ভপাত করিয়ে অন্যত্র বিয়ে দেয়। জানতে চাচ্ছি, তার ইদ্দত কি শেষ হয়েছিল?

অভিভাবক ছাড়া বিয়ের পর তালাক দিলে পতিত হবে কি

প্রশ্ন (৫১২০) : জনৈক যুবক কাজি অফিসে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করেছে। সেখানে সেই যুবকের দু’জন বন্ধু সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। পরবর্তীতে দুইজনের মাঝে মনোমালিন্য হওয়ার কারণে উক্ত যুবক সেই মেয়েকে তিন তালাক দেয়। জানতে চাচ্ছি, অভিভাবক ছাড়া বিয়ে হওয়ার কারণে তালাক পতিত হবে কি?

বাড়ি নির্মাণের জন্য ব্যাংকে টাকা রাখা বৈধ হবে কি

প্রশ্ন (৫০৬২) : আমার একটি জায়গা রয়েছে। সেখানে বাড়ি নির্মাণ করতে চাচ্ছি। কিন্তু বাড়ি নির্মাণের পর্যাপ্ত টাকা না থাকায় আমি চাচ্ছি ব্যাংকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমাতে। প্রশ্ন হল, বাড়ি নির্মাণের জন্য ব্যাংকে টাকা জমানো যাবে কি?

তুমি স্বাধীন বলার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (৫০৫৫) : আমাদের এলাকার এক ব্যক্তির সাথে কিছুদিন আগে তার স্ত্রীর ঝগড়া হয়। তার স্ত্রী বলে, আমি বাপের বাড়ি চলে যাব। সে কথার প্রেক্ষিতে তার স্বামী বলে, তুমি তো স্বাধীন। যা মনে চায় করতে পার। জানতে চাচ্ছি, স্বামীর উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামীর তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না।

তোর সাথে সংসার করব না বললে তালাক হবে কি

প্রশ্ন (৫০৫১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তোর সাথে আমি আর সংসার করব না। তবে এ কথা বলার সময় তার কোনো নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?

মাসআলা বুঝানোর সময় তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৫০৪৩) : কিছুদিন আমি আমার স্ত্রীকে তালাকের মাসআলা বুঝানোর সময় এভাবে বলি, ধর, আমি তোমাকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, আমার তালাকের কোনো নিয়ত ছিল না।

মুক্ত করে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৫০৪০) : স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি একবার বলে, আমি তোমাকে মুক্ত করে দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, উক্ত ব্যক্তির তালাকের কোনো নিয়ত ছিল না।

স্ত্রী তালাক দিলে স্বামীর তালাক কার্যকর হবে কি

প্রশ্ন (৫০৩২) : জনৈকা নারী কাজীর মাধ্যমে তার স্বামীকে তালাক দিয়েছে। স্বামী তা জানতে পেরে তাকে পুনরায় তিন তালাক দেয়। জানতে চাচ্ছি, স্বামীর তালাক কার্যকর হবে কি?

ইদ্দতের পর তালাক দিলে কার্যকর হবে কি

প্রশ্ন (৫০০২) : আমার স্বামীর সাথে কিছুদিন আগে তুমুল ঝগড়া হয়। বাবার বাড়ি যাওয়ার পর রাগের বশবর্তী হয়ে কাজীর কাছে গিয়ে আমি নিজের উপর তালাক গ্রহণ করি। উল্লেখ্য, আমার স্বামী আমাকে তালাক গ্রহণের অনুমতি দিয়েছেন। কিন্তু তালাকের কথা আমার স্বামীকে জানাইনি। ইদ্দত শেষ হওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন এবং রাগে আমাকে তিন তালাক দেন। জানতে চাচ্ছি, সেই তিন তালাক কি পতিত হয়েছে?