দাওয়াত

কোনো ব্যক্তি সফরসম দূরত্বে তাবলীগে বের হলে কি তার উপর সফরের বিধান প্রযোজ্য হবে?

প্রশ্ন (১৩৭৯৭) : যারা লম্বা সময়ের জন্য তাবলীগে সফরসম দূরত্বে বের হয় তারা মুসাফির কি? আর চিল্লা চলাকালীন সময়ে কোনো কাজে কেউ যদি বাড়িতে যায় এবং বাড়িতে ১-২ দিন থাকে তাহলে ঐ ১-২ দিনের জন্য মুকীম হবে কি?

তাবলীগ জামাত কোনো একটি ইউনিয়নে ৪০ দিন অবস্থানের নিয়ত করলে কি তারা সেখান মুকীম হবে?

প্রশ্ন (১৩৭৯০) : আমাদের এলাকার মসজিদে একটি তাবলীগ জামাত গঠন করা হয়েছে। তাবলীগের মুরুব্বিরা সিদ্ধান্ত দিয়েছেন যে, উক্ত জামাত দিনাজপুরের এক ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদে ৪০ দিনের জন্য অবস্থান করবে। এক মসজিদে তিন দিন করে থাকা হবে। এভাবে ৪০ দিন পূর্ণ হওয়ার পর জামাতটি আবার এলাকায় ফিরে আসবে। আমাদের জানার বিষয় হলো, আমরা যেহেতু একই ইউনিয়নে ৪০ দিন অবস্থান করার নিয়ত করেছি তাহলে কি আমরা সকলেই মুকীম হিসেবে গণ্য হবো?

তাবলীগে যাওয়ার মান্নত করলে কি তা পূরণ করা আবশ্যক?

প্রশ্ন (১৩৭২০) : আমি কিছুদিন আগে কঠিন একটি বিপদে পড়েছিলাম। তখন বিপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মান্নত করেছিলেন, যদি আল্লাহ আমার সমস্যা দূর করে দেন তাহলে আমি ৪০ দিনের জন্য তাবলীগে যাব। আল্লাহর রহমতে আমি উক্ত বিপদ থেকে ‍মুক্তি পেয়েছি। এখন জানতে চাচ্ছি, আমার জন্য কি চল্লিশ দিনের চিল্লায় বের হওয়া আবশ্যক? বের না হলে কি গুনাহ হবে?

যারা অবৈধ ইনকাম করে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৬৭) : আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার অনেক সহকর্মী ঘুষ গ্রহণ করে এবং বিভিন্ন অসৎ উপায়ে আয় করে। তো তারা আমাকে তাদের বিভিন্ন অনুষ্ঠারে খাবারের দাওয়াত দেয়। জানার বিষয় হলো, তাদের এ দাওয়াত গ্রহণ করা কি আমার জন্য ঠিক হবে?

দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে হিন্দু ব্যক্তিকে মসজিদে নিয়ে আসা যাবে কি?

প্রশ্ন (১৩৫২৪) : আমাদের মসজিদে একবার তিন দিনের জন্য একটি তাবলীগ জামাত আসে। তাবলীগের আমীর সাহেব গাশ্ত করার সময় এক হিন্দু ব্যক্তিকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসেন। আমীর সাহেব জানতেন না যে, ঐ লোক হিন্দু। আবার ঐ লোকও বলেনি। পরে এলাকার লোকজন ঐ হিন্দু ব্যক্তিকে মসজিদে দেখে তাদেরকে অনেক বকাবকি করে। জানার বিষয় হল, হিন্দুরা মসজিদে প্রবেশ করা কি নাজায়েয?

সফর সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৫৪১) : তাবলীগ জামাতের মারকায ঢাকা কাকরাইল মসজিদ থেকে ৪০, ২০, ৭, ৩ দিনের জন্য বিভিন্ন মহল্লা, গ্রাম, শহর, পৌরসভা, থানা বা জেলাভিত্তিক জামাত পাঠানো হয়ে থাকে। এ অবস্থায় তাবলীগ জামাতের ভাইদের নামাযের হুকুম কী হবে? কিছু ভাই বলে থাকেন, তাবলীগ জামাতে বের হয়ে যেহেতু একই মসজিদে ১৫ দিনের বেশি অবস্থান করা হয় না তাই সদা-সর্বদা মুসাফির থাকবে। তাদের এ কথা কতটুকু ঠিক? এখানে আরো উল্লেখ্য যে, একই মসজিদ বা একই মহল্লা, গ্রাম, ইউনিয়ন, থানা বা জেলার ভিতর ১৫ দিনের বেশি থাকলে নামাযের হুকুম কী হবে?

আলেমদের কি এক সাল লাগানো আবশ্যক

প্রশ্ন (১১০৮৪) : আমাদের এলাকার তাবলীগের এক সাথী বললেন, আলেমদের জন্য আবশ্যক হল এ সাল লাগানো। তিনি দলিল দিয়েছেন, রাসূল (সা.) মুসআব (রা.)-কে মদীনায় পাঠিয়েছিলেন। সেখানে তিনি এক বছর ছিলেন। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু যুক্তিযুক্ত?

মুসলমানকে দাওয়াত দিলে কি তাবলীগ হয় না

প্রশ্ন (৯৫৪৪) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, অমুসলিমদেরকে দাওয়াত দিলে তা তাবলীগ হিসেবে গণ্য হবে। মুসলমানদেরকে যে দাওয়াত দেওয়া হয় তা তাবলীগ হিসেবে গণ্য হবে না। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?

ঈসালে সওয়াবের খাবারে ধনীরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৭৩১৩) : আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

তাবলীগের সফরে বের হলে কি হিজরতের সওয়াব পাওয়া যাবে কি

প্রশ্ন (৫৯৭৫) : কিছু ভাইকে দেখলাম, তারা বলে থাকে, তাবলীগের সফরে বের হলে হিজরতের সওয়াব পাওয়া যাবে। জানতে চাচ্ছি, কুরআন হাদিসে এ সম্পর্কে কোনো রেফারেন্স আছে কি?

তাবলীগ জামাত যেভাবে দাওয়াত দেয় সেভাবে দাওয়াত দেওয়া কি জরুরি

প্রশ্ন (৪১৯১) : আমি একজন দ্বীনের দাঈ হতে চাই। জানতে চাচ্ছি, বর্তমানে প্রচলিত তাবলীগ জামাত যেভাবে দ্বীনের দাওয়াত দেয় সেভাবে দাওয়াত দেওয়া কি জরুরি?

সূরা তওবার ২ নং আয়াত দ্বারা ৪ মাস প্রমাণিত করা যাবে কি

প্রশ্ন (৩৪১০) : আমি কিছুদিন আগে তাবলীগে গিয়েছিলাম। সেখানে এক ভাই বয়ানের সময় সূরা তওবার ২ নং আয়াতের দ্বারা ৪ মাস তাবলীগে সময় দেওয়ার বিষয়টি প্রমাণিত করেন। জানতে চাচ্ছি, সূরা তওবার ২ নং আয়াত দ্বারা তাবলীগে ৪ মাস লাগানোর বৈধতা প্রমাণিত করা যাবে কি?

শুধু কি নির্দিষ্ট কয়েকটি দল জান্নাতে যাবে

প্রশ্ন (৩০৮৮) : কিছুদিন আগে এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি সেই ভিডিওতে বলেছেন, জান্নাতে যাওয়ার একটি গাড়ি রয়েছে। যার তিনটি চাকা। এই তিনটি চাকাই কেবল জান্নাতে যাবে। একটি চাকা হল উলামায়ে দেওবন্দ ও তাদের অনুসারী। আরেকটি হল যারা তাবলীগের সাথে জড়িত। সর্বশেষ হল বিদআতমুক্ত খানকার সাথে যারা জড়িত। এছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার জানার বিষয় হল, এভাবে সুনিশ্চিতভাবে জান্নাতে যাওয়ার ব্যাপারে বলা কতটুকু সঠিক?

গিরগিটি মারলে কি সওয়াব হয়

প্রশ্ন (২৭৯৭) : আমাদের গ্রামে আরবদের একটি তাবলীগ জামাত এসেছে। তাদেরকে দেখলাম লাঠি নিয়ে গিরগিটিকে তাড়া করতে। জিজ্ঞাসা করলে বলল, গিরগিটি মারলে সওয়াব হয়। প্রশ্ন হল, তাদের বক্তব্য কি সঠিক?