জিপি ফান্ড থেকে প্রদত্ব সুদ নেওয়া কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৩২২) : একজন সরকারী কর্মচারী চাইলে মূল বেতনের কমপক্ষে ৫% বাধ্যতামূলক এবং সর্বোচ্চ ২৫% টাকা ঐচ্ছিক কর্তন করাতে পারেন। জানার বিষয় হলো, জিপি ফান্ডের সরকার প্রদত্ব অংশ বা সুদ নেওয়া জায়েয আছে কি? জিপি ফাণ্ডের সরকার প্রদত্ত অংশ বা সুদ না নিয়ে এই টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দেওয়া ঠিক হবে কি? অথবা এই টাকা দিয়ে নিতান্ত অপারগতার কারণে অন্য কোনো সরকারী কর্মকর্তাকে ঘুষ দিতে পারব কি?

ঘুষ গ্রহণ করার পর ভুল বুঝতে পেরে তা থেকে ফিরে আসতে চাইলে করণীয় কী?

প্রশ্ন (১২৭৬৯) : আমি একটি কোম্পানিতে ১৫ বছর যাবৎ চাকরি করি। কয়েক মাস পূর্বে কোম্পানির একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমি একটি প্রতিষ্ঠান থেকে বড় অংকের ঘুষ নিয়ে প্রজেক্টটি তাদেরকে দেই। এখন আমি ভুল বুঝতে পেরে অনুতপ্ত। আমি এ গুনাহ থেকে মুক্ত হতে চাচ্ছি। আমার সম্পদকে হারাম থেকে পবিত্র করতে চাচ্ছি। কিন্তু কোম্পানিকে এ টাকা দেওয়া সম্ভব নয়। এতে আইনি জটিলতাসহ চাকরি নিয়ে সমস্যার আশংকা আছে। ঠিকাদার প্রতিষ্ঠানকেও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে আমি খুব পেরেশানিতে আছি। আমার সম্পদকে কীভাবে হারাম থেকে পবিত্র করতে পারি? দ্রুত সমাধান জানানোর অনুরোধ রইল।

যে প্রতিষ্ঠান ব্যাংক থেকে লোন নেয় সেই প্রতিষ্ঠানে চাকরি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৫৮২) : অনেকে বলে থাকেন, এখন তো সকল চাকরিতেই ঘুষ দিতে হয় এবং কোনো প্রতিষ্ঠান বা কারবারই সুদমুক্ত নয়। তাহলে কি তার জন্য সবধরনের প্রতিষ্ঠান এমনকি ব্যাংক-বীমারও চাকরি করা বৈধ হবে?

ঘুষ আদান-প্রদানের হুকুম কী?

প্রশ্ন (১২২০৬) : সরকার বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় বিভিন্ন সময় চারাগাছ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে থাকে। নির্ধারিত সময়ের মধ্যে সবচে’ কম রেটে যারা চারাগাছ দিতে পারবে জানিয়ে দরপত্র দাখিল করে- সরকার তাদেরকেই প্রাধান্য দেয়। এক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে, বিভিন্ন নার্সারি থেকে কাক্সিক্ষত পরিমাণ বৃক্ষচারা যদি দশ টাকা করে সংগ্রহ করার সুযোগ থাকে তাহলে লাভ হিসেবে তার সঙ্গে -ধরা যাক- আরো দুই টাকা যোগ করে প্রতিটি চারাগাছের মূল্য ১২ টাকা নির্ধারণপূর্বক আবেদনপত্র পেশ করা হয়। কিন্তু সরকারের তরফে আবেদন মঞ্জুর হওয়ার জন্য এ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাথে আরো দুই টাকা সংযুক্ত করে দরপত্রে বৃক্ষমূল্য ১৪ টাকা উল্লেখের কথা বলে। ফলে সরকার বৃক্ষ প্রতি ঠিকই ১৪ টাকা দাম পরিশোধে চুক্তিবদ্ধ থাকে। কিন্তু আমার হাতে আসে ১২ টাকা। বাকি দুই টাকা কর্মকর্তারা আনুষঙ্গিক কাজের জন্য কমিশন ফি হিসেবে কেটে রাখে। ক্ষেত্রবিশেষ দেখা যায়, অন্য যারা দরপত্র দাখিল করেছে তাদের মধ্যে আমার দেয়া ১৪ টাকাই সর্বনিম্ন রেট। বাকিদেরটা হয়ত ১৫ টাকা বা তারও ওপরে। এমতাবস্থায় প্রকৃত দামের বাইরে বৃক্ষপ্রতি ঐ দুই টাকা দিতে রাজী হলে কর্মকার্তারা আমার আবেদনকে অগ্রাধিকার দেয়ার আগ্রহ দেখায়। তো আমার জন্য কি এই শর্ত মেনে টেন্ডার গ্রহণের অবকাশ আছে? বিশেষ করে অন্যদের চেয়ে আমার রেট যখন তুলনামূলক কম। তাছাড়া আমি এই টেন্ডার না নিলেও অন্যদেরকে অনুরূপ কমিশন প্রদানের শর্তেই তো দেবে?

খুশি মনে টাকা দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৯০৪৪) : আমি ভূমি অফিসে কর্মরত। গ্রাহকের কাজ করে দিলে তারা কখনো কখনো খুশি হয়ে আমাকে টাকা দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত টাকা গ্রহণে কোনো সমস্যা আছে কি?

ইন্সপেকশনে লাঞ্চ করা যাবে কি

প্রশ্ন (৮৮২৮) : বিভিন্ন কোম্পানীতে ইন্সপেকশনের কাজে গেলে তারা দুপুরে লাঞ্চ করায়। জানতে চাচ্ছি, তাদের লাঞ্চ গ্রহণ করতে কোনো সমস্যা আছে কি?

ইন্সপেকশনে গিয়ে নাস্তা করা যাবে কি

প্রশ্ন (৮৮২৭) : আমি এক সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সরকারিভাবে বিভিন্ন কোম্পানী আমাকে ইন্সপেকশনের জন্য পাঠানো হয়। সেই কোম্পানীগুলো অনেক সময় নাস্তার ব্যবস্থা করে। জানতে চাচ্ছি, উক্ত নাস্তা গ্রহণ করা যাবে কি?

ইন্সপেকশনে সংশ্লিষ্ট কোম্পানীর ডায়েরি ইত্যাদি নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৮১৪) : আমি বিভিন্ন কোম্পানীতে ইন্সপেকশনের জন্য যাই। তারা আমাকে তাদের কোম্পানীর ডায়েরি, কলম, ক্যালেন্ডার ইত্যাদি গিফট করে। জানতে চাচ্ছি, তা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

অডিট ঠিক মতো করলে খাম নেওয়া যাবে কি

প্রশ্ন (৮২২১) : আমি একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করি। কোন কোন প্রতিষ্ঠানে অডিটের জন্য গেলে তারা আমাকে মোটা অংকের খাম দেয়। উদ্দেশ্য হল, যেন অডিটের মাধ্যমে তাদেরকে বিপদে না ফেলি। আমি সে খাম নিলেও অডিট ঠিক মতো করি। আমার জন্য কি সে খাম নেওয়া জায়েয আছে?

প্রতিনিধির জন্য কমিশন গ্রহণ করা কি ঘুষের অন্তর্ভুক্ত

প্রশ্ন (৮০৭০) : কাউকে যদি কোন কিছু কেনার জন্য কেউ দায়িত্ব দেয় আর সে তা পরিচিত দোকান থেকে তা ক্রয় করে কমিশন গ্রহণ করে তাহলে কি তা ঘুষের অন্তর্ভুক্ত হবে?

বাধ্য হয়ে পাসপোর্ট করানোর জন্য ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৮৫) : আমার জরুরি ভিত্তিতে পাসপোর্ট করানো দরকার। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদেরকে কিছু টাকা না দিলে তারা দ্রুত করে দিতে চায় না। জানতে চাচ্ছি, যেহেতু আমি নিরুপায়, তাই তাদেরকে কিছু টাকা দিয়ে তাড়াতাড়ি পাসপোর্ট করানো যাবে কি?

ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৩৩) : পাসপোর্টের আবেদন বাতিল হওয়ার ভয়ে পুলিশকে ঘুষ দেওয়া যাবে কি?

বাধ্য হলে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৩১) : আমি একজন সিএনজি চালক। রাস্তায় মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়। লাইসেন্স-কাগজপত্র ঠিক থাকার পরও তারা মামলা দেয়ার ভয় দেখায়। তাই তাদেরকে কিছু টাকা দিয়ে ছুটে যাই। টাকা না দিলে তারা এমন ধারায় মামলা দেয় যার কারণে পরবর্তীতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, এ অবস্থায় আমি কি ঘুষ দিয়ে তাদের থেকে ছুটতে পারব?

বাধ্য হলে ঘুষ প্রদান করা যাবে কি

প্রশ্ন (৭৩৮৬) : বর্তমান সমাজে ঘুষের প্রচলন ও আদান-প্রদান একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এটা অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু ঘুষ না দিলেও আমাদের অনেক কাজ হয় না। এমতাবস্থায় ঘুষ আদান-প্রদান সংক্রান্ত শরীয়তের বিধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

ঘুষের টাকা কী করবে

প্রশ্ন (৭১০৯) : আমি সরকারি চাকরি করি। আমি শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি থেকে ৩ লক্ষ টাকা ঘুষ নিয়েছি। কিন্তু এখন আমার বুঝে আসছে, বিষয়টি অন্যায় হয়েছে। তাই আমি জানতে চাচ্ছি, এখন আমি কী করব?