কুরবানীর পশু হারিয়ে গেলে করনীয়
প্রশ্ন (১১৫৮৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন গরিব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমি সওয়াবের নিয়তে কুরবানী করার উদ্দেশ্যে ঈদের দুই দিন আগে একটি পশু ক্রয় করি। কিন্তু সে পশুটি হারিয়ে যায়। অতঃপর আমি আরেকটি পশু ক্রয় করে কুরবানী করি। কিন্তু কুরবানীর একদিন পরে সে হারিয়ে যাওয়া পশুটিকে খুঁজে পাই। তো এখন আমি উক্ত পশুটিকে কি করতে পারি?