পবিত্রতা

ধৈর্য ধারন করতে না পারলে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে কি

প্রশ্ন (১৫৪৭) : আমার যৌন কামনা তীব্র। যার কারণে স্ত্রী হায়েজগ্রস্ত হলে আমার জন্য ধৈর্য ধরা কষ্টকর হয়ে যায়। এমতাবস্থায় বীর্যপাত না করার কারণে আমার অণ্ডকোষসহ তলপেট ব্যথা হয়ে যায়। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি এই অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করতে পারব?

ইউরিন ব্যাগ নিয়ে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৪৯২) : এক ব্যক্তির পেশাবে রাস্তার সাথে ক্যাথেটার লাগানো। সবসময় তার পেশাব ঝরতে থাকে। পেশাব একটি ব্যাগে জমা হয়। আমার প্রশ্ন হলো, নামাজের সময় কি সেই ইউরিন ব্যাগটি খুলে রাখতে হবে?

দেড়মাসের গর্ভ নষ্ট হওয়ার পর যে রক্ত বের হয় তা কিসের রক্ত

প্রশ্ন (১৪২৩) : আমার স্ত্রী দেড়মাসের অন্তঃসত্ত্বা ছিলো। কিছু সমস্যার কারণে তার গর্ভপাত করতে হয়। এতে জমাটবদ্ধ কিছু রক্ত বের হয়ে আসে। এরপর ৫ দিন রক্ত দেখা যায়। সেই ৫ দিন সে নামাজ পড়েনি। আমি জানতে চাচ্ছি, এই রক্তটা কিসের রক্ত? তার কি সেই দিনগুলোর নামাজ পুনরায় কাযা করতে হবে?

ফরজ গোসলের সময় চোখে পানি না দিতে পারলে কি করবে

প্রশ্ন (১৩৬৩) : আমার চোখে অপারেশন হয়েছে। ডাক্তার বলেছেন এক সপ্তাহ চোখে পানি না লাগাতে। এক্ষেত্রে আমার উপর যদি গোসল ফরজ হয়, তাহলে চোখে পানি দেওয়া কি জরুরি?

নাকের শ্লেষ্মা কি নাপাক

প্রশ্ন (১৩৫৮) : কারও শরীরে বা কাপড়ে যদি দুর্ঘটনাক্রমে অন্য কোনো ব্যক্তির নাকের শ্লেষ্মা লাগে, তাহলে কি তা ধুতে হবে?

তায়াম্মুম করে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৩৫৫) : জনৈক ব্যক্তির উপর গোসল ফরজ ছিল। সে মাঠে গিয়ে দেখে জানাযার নামাজ শুরু হয়ে গেছে। এমতাবস্থায় সে জানাযার নামাজে শরিক হওয়ার জন্য তায়াম্মুম করতে পারবে কি?

কাপড়ে পেশাবের ফোঁটা লাগলে কী করবে

প্রশ্ন (১৩৪৬) : অনেক সময় পেশাব করার দীর্ঘ সময় পরও এক দুই ফোঁটা পেশাব বের হয়ে কাপড়ে লেগে যায়। এক্ষেত্রে করণীয় কী? সে কাপড় পরে কি নামাজ পড়া যাবে?

যে শিশুর শরীরে নাপাক রয়েছে সে নামাজির কোলে বসে পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (১৩৩০) : আমার দুই বছরের একটি বাচ্চা আছে। অনেক সময় এমন হয় যে, আমি নামাজ পড়ছি আর আমার ছোট বাচ্চাটি আমার কোলে এসে বসে পড়ে। এমতাবস্থায় কখনো কখনো তার শরীরে নাপাকও লেগে থাকে। এক্ষেত্রে আমার নামাজ কি হবে? নাকি নতুন করে আবার পড়ে নিতে হবে?

ফ্লোরে বাচ্চার পেশাব পড়ে শুকিয়ে যাওয়ার পর তাতে ভিজা পা পড়লে পা নাপাক হবে কি

প্রশ্ন (১৩২৭) : আমার একটি ছোট বাচ্চা আছে। মাঝে মাঝে সে ফ্লোরে পেশাব করে দিলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি। পরবর্তীতে আমি অজু করে আসলে কখনো ফ্লোরের সে অংশে ভিজা পা পড়ে যায়। এতে কি আমার পা নাপাক হয়ে যাবে?

ফরজ গোসলের পর শরীরের কোনো অংশ শুকনো থাকলে করণীয় কী

প্রশ্ন (১৩২৬) : আমি ফরজ গোসল করার পর দেখতে পেলাম আমার শরীরের একটি অংশ শুকনো। এখন আমার কি পুনরায় গোসল করে নিতে হবে, নাকি ঐ অংশটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে?

গাড়িতে হেলান দিয়ে ঘুমালে কি অজু ভেঙ্গে যায়

প্রশ্ন (১৩১০) : আমি একবার বাড়ি যাবার সময় অসতর্কতাবশত গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে যাই। ৫ মিনিটের মত ঘুমানোর পর আমার ঘুম ভেঙ্গে যায়। আমি অজু অবস্থায় ছিলাম। আমি জানতে চাচ্ছি, এই ঘুমের কারণে কি আমার অজু ভেঙ্গে গিয়েছে?