পবিত্রতা

রাস্তার কাদা কি নাপাক

প্রশ্ন (৫৯১৯) : আমাদের এলাকায় বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় উঠে আসে। বৃষ্টি কমলে ড্রেনের পানি নেমে গেলেও রাস্তায় কাদা থেকে যায়। জানতে চাচ্ছি, সে কাদা কি নাপাক? জামায় লাগলে কি জামা নাপাক হয়ে যাবে?

অজুর পানি কি নাপাক

প্রশ্ন (৫৮৬৪) : অজুতে ব্যবহৃত পানি কি নাপাক? কাপড়ে সেই পানি লাগলে কি নাপাক হয়ে যাবে?

নির্দিষ্ট সময়ের পূর্বে রক্ত বন্ধ হলে নামাজ পড়তে হবে কি

প্রশ্ন (৫৮২৩) : আমার স্ত্রীর হায়েজের সময় নির্ধারিত। মাঝে মাঝে নির্ধারিত সময়ের পূর্বে রক্ত বন্ধ হয়ে যায়। পুনরায় শেষদিন তা দেখা যায়। জানতে চাচ্ছি, রক্ত বন্ধ থাকার দিনগুলোতে কি নামাজ পড়তে হবে?

বীর্য কি পাক না নাপাক

প্রশ্ন (৫৭৬৪) : বীর্য কি নাপাক? শুনেছি, কেউ কেউ বলেন, বীর্য পাক। কারণ এটা থেকেই তো সম্মানিত মানুষ এমনকি নবি-রাসূলদেরও সৃষ্টি করা হয়েছে।

টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা কি বিদআত

প্রশ্ন (৫৭৩৩) : ইস্তিঞ্জার সময় টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা কি বিদআত? আমাদের এলাকার এক ব্যক্তি সবার কাছে বলে বেড়াচ্ছে যে, এভাবে দুইটা এক সাথে ব্যবহার করা বিদআত। সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।

অজুর পর কালিমা পাঠের সময় কি আকাশের দিকে আঙ্গুল উঠাতে হবে

প্রশ্ন (৫৭০৪) : কিছু লোককে দেখা যায় অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠের সময় আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি শরিয়ত সম্মত?

কবরে নামলে কি গোসল করতে হবে

প্রশ্ন (৫৫৮৩) : কিছুদিন আগে আমি এক ব্যক্তিকে দাফনের জন্য তার কবরে নামি। নামাজের সময় হয়ে যাওয়ায় দাফনকার্য শেষ হওয়ার পর অজু করে নামাজ পড়ি। নামাজ শেষে এক ব্যক্তি বলল, তুমি যেহেতু দাফনকার্যে অংশগ্রহণ করেছ তাই তোমার উপর গোসল ফরজ ছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? আমার কি সেদিনের নামাজ হয়নি?

মাঠের নাপাক শুকিয়ে গেলে সেখানে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৫৪৪) : আমাদের মাদরাসার মাঠে এ বছর কুরবানি হয়েছে। ঈদের পর প্রচুর বৃষ্টি হয়। যার ফলে মাঠের রক্ত সব ধুয়ে মুছে যায়। জানতে চাচ্ছি, উক্ত মাঠে খালি পায়ে জানাযার নামাজ পড়া যাবে কি?