পবিত্রতা

লজ্জাস্থানের আশেপাশে সাদা দাগ দেখলে গোসল করতে হবে কি

প্রশ্ন (৬৩৪৮) : ঘুম থেকে উঠে কেউ যদি তার লজ্জাস্থানের আশেপাশে বীর্যের মত আঠালো সাদা দাগ দেখতে পায় তাহলে গোসল ফরজ হবে কি? উল্লেখ্য, স্বপ্নের কথা মনে নেই।

পা ধৌত করার পর মাথা মাসাহ করলে অজু হবে কি

প্রশ্ন (৬৩১৩) : কিছুদিন আগে আমি অজু করছিলাম। কিন্তু ভুলে মাথা মাসাহ না করেই পা ধুয়ে ফেলি। তাৎক্ষণিক স্মরণ হওয়ায় শুধু মাথা মাসাহ করি। জানতে চাচ্ছি, আমার অজু কি শুদ্ধ হয়েছিল?

টয়লেটে অজু করতে হলে দোয়া কোথায় পড়বে

প্রশ্ন (৬২৯৩) : কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে অজু করার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে টয়লেটে অজু করি। জানতে চাচ্ছি, টয়লেটে অজু করতে হলে দোয়া কখন পড়বে?

ওযরের কারণে হাই কমোডে ইস্তেঞ্জা করা যাবে কি

প্রশ্ন (৬২৭৪) : আমার দাদা অতি বৃদ্ধ। তিনি নরমাল কমোডে ইস্তেঞ্জা করতে পারেন না। হাই কমোডে বসতে হয়। জানতে চাচ্ছি, তিনি হাই কমোডে বসে ইস্তেঞ্জা করলে তা মাকরূহ হবে কি?

ইমাম সাহেব প্লাস্টারের উপর মাসাহ করলে তার ইকতেদা শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬২৬৩) : ইমাম সাহেবের পা ভেঙ্গে যাওয়ায় তিনি প্লাস্টারের উপর মাসাহ করেছেন। জানতে চাচ্ছি, তিনি কি ইমামতি করাতে পারবেন? তার পিছনে অজুকারীদের ইকতেদা শুদ্ধ হবে কি?

অনিচ্ছায় হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে করণীয় কী

প্রশ্ন (৬২৫৭) : কিছুদিন আগে হায়েজ থেকে পবিত্র হওয়ার ব্যাপারে আমার স্ত্রীর কথার উপর ভিত্তি করে তার সাথে সহবাস করে থাকি। কিন্তু সহবাসের পর দেখতে পাই, তার রক্ত বের হচ্ছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?