অনুসন্ধান

স্বর্ণ চুরি হয়ে গেলে কি সেগুলোর যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২১৯৫) : গত শুক্রবার রাতে এশার নামাযের কিছুক্ষণ আগে ঘরে তালা দিয়ে পাঁচ তলায় আমার বড় বোনের বাসায় যাই। ঘণ্টা দু-একের মত থাকার পর ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা ও তালাটি ভাঙা অবস্থায় আঙটার সাথে ঝুলে আছে। অতঃপর ভিতরে প্রবেশ করে দেখি আমার অনেক দামি সামানাসহ দশ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। হুযুরের কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি তা হল, বছর অতিক্রম হওয়ায় উক্ত স্বর্ণগুলোর উপর যাকাত ওয়াজিব ছিল। তাই চুরি হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে কি যাকাত আদায় করতে হবে?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২১৯৪) : আমি বে-সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। প্রতিষ্ঠানটি বাসা থেকে দূরে হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে একটি গাড়ি গিফ্ট করা হয়। কোনো এক কারণে গাড়িটি এক ভদ্র লোকের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করে দিই। গাড়িটির মূল্য নগদ দেওয়ার কথা থাকলেও সে বিলম্ব করে ৫ বছর পর পরিশোধ করে। আমাদের মসজিদের ইমাম সাহেব আমার এই বিষয়টি আগ থেকেই জানতেন। গত রাতে তার সাথে দেখা হলে তিনি আমাকে বললেন, আপনাকে ৫ বছরের যাকাত দিতে হবে। তাই জানতে চাচ্ছি, সত্যি কি আমাকে ৫ বছরের যাকাত দিতে হবে? জানালে উপকৃত হবো।

মহিলা মানুষ মারা গেরে সবাই কি লাশ দেখতে পারবে?

প্রশ্ন (১২১৯৩) : বাড়ির মহিলা মানুষ মারা গেলে সবাই কি ঐ লাশকে দেখতে পারবে? আমাদের এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই উক্ত লাশ দেখে। মুফতী সাহেবের কাছে আবেদন হল, বিষয়টি বিস্তারিতভাবে দলীলসহকারে জানিয়ে বাধিত করবেন।

মায়্যিতের দাফনের পর কবরের পাশে অবস্থান করা কি হাদিস দ্বারা প্রমাণিত?

প্রশ্ন (১২১৯২) : এক আলেম বলেছেন, দাফনের পর দেড় দুই ঘণ্টা কবরের পাশে থাকলে ভালো। এতে মায়্যিতের প্রশ্নোক্তর পর্ব সহজ হয়। এটা কি ঠিক? দলীলসহ জানালে খুবই ভাল হত।

জানাযার নামাযে অনিচ্ছাকৃত কেঁদে ফেললে কি নামায ভেঙে যাবে?

প্রশ্ন (১২১৯১) : আমাদের এলাকায় এক ব্যক্তি তার ছেলের জানাযা পড়াবার সময় সশব্দে কেঁদে ফেলে। নামায শেষ হওয়ার পর পাশের ভাইকে বললাম, নামায তো সহিহ হয়নি। কেননা যে সকল কারণে নামায নষ্ট হয়ে যায় সে সকল কারণে জানাযার নামাযও নষ্ট হয়ে যায়। আর বালা-মুসিবতের কারণে সশব্দে কাঁদলে নামায নষ্ট হয়ে যায়। প্রতি উত্তরে সে বলল, সে তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তাই নিজেকে নিজে নিয়ন্ত্রণের চেষ্টা করার পরও যদি সশব্দে কান্না চলে আসে তাহলে এর দ্বারা নামায ভাঙে কীভাবে?

কবরস্থানে জায়গা না থাকলে করণীয়।

প্রশ্ন (১২১৯০) : আমাদের দেশের বড় বড় শহরগুলিতে সরকারের পক্ষ থেকে গণকবরস্থান থাকে। সেখানে সাধারণত একদিক থেকে এক এক করে কবর দিতে থাকে। এক সময় গিয়ে পুরো কবরস্থান পূর্ণ হয়ে যায়। পরে পুনরায় পুরাতন কবর খনন করে তাতে নতুন কবর দেওয়া হয়। জানার বিষয় হল, এভাবে পুরাতন কবর খনন করে নতুন কবর দেওয়ার শরঈ বিধান কী?

আপন ভাতিজাকে যাকাত দেওয়া যাবে?

প্রশ্ন (১২১৮৯) : আমার বড় ভাই একজন ধনাঢ্য ব্যক্তি। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। বড় ভাইয়ের এক ছেলে এসএসসি পাশ করার পর খালেছ দ্বীনী-শিক্ষার উদ্দেশ্যে মাদরাসায় ভর্তি হয়েছে। এতে আমার বড় ভাই সম্মত হননি। একারণে তিনি ঐ ছেলের লেখা-পড়ার খরচ দেন না। আর এ ব্যাপারে তিনি খুবই কট্টর। এহেন পরিস্থিতিতে আমি কি তাকে যাকাতের টাকা দিতে পারব?

মাসবুক ব্যক্তি বৈঠক করতে ভুলে গেলে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১২১৮৮) : গতকাল মাগরিবের নামাযে মসজিদে যেতে আমার দেরি হয়ে যায়। আমি ইমামকে তৃতীয় রাকাতে পাই। ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমি ছুটে যাওয়া দুই রাকাত নামায পড়তে দাঁড়াই। অন্য মুসল্লিরাও সুন্নত পড়তে দাঁড়ায়। আমি সুন্নত পড়ার মত দুই রাকাত পড়ি। আমার প্রথম রাকাতের পর বৈঠক করার কথা ভুলে যাই। সাহু-সিজাদও করিনি। এরপর সুন্নাত পড়ার সময় বিষয়টি মনে পড়ে। আমার উক্ত নামায কি হয়েছে?

মাজুর ব্যক্তির পিছনে তারাবীহের ইক্তিদা করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২১৮৭) : গত রমযানে তাবলীগের এক সফরে আমি ইন্ডিয়া ছিলাম। রোখের এক মসজিদে আমরা দেখলাম, একজন বৃদ্ধ হাফেজ হুইল চেয়ারে বসে তারাবীহ পড়াচ্ছেন। আর মুক্তাদীগণ সকলেই তার পিছনে দাঁড়িয়ে তারাবীহ পড়ছেন। এমন অবস্থার সম্মুখীন আমরা প্রথম হলাম। তাই কী করব- এ নিয়ে আমরা বেশ সংশয়ে ছিলাম। এবং শেষ পর্যন্ত আমরাও এলাকার ভাইদের মতই তার পিছনে তারাবীহ আদায় করি। এখন আমি জানতে চাচ্ছি যে, এভাবে হুইল চেয়ারে বসে ইমামতি করা ও তার পিছনে ইক্তিদা করা কি জায়েয আছে? এবং আমাদের উক্ত দিনগুলির তারাবীহ কি সহিহ হয়েছে?

নামাযের পর তাকবীরে তাশরীক বলতে ভুলে করণীয়।

প্রশ্ন (১২১৮৬) : আমি গত ঈদুল আযহার দিন আসরের নামাযে মাসবুক হই। ইমাম সাহেব সালাম ফেরানোর পর সবাই যখন তাকবীরে তাশরীক বলে তখন আমারও তাকবীরের কথা স্মরণ হয়। কিন্তু অবশিষ্ট নামায শেষ করে সালাম ফেরানোর পর তাকবীর বলতে ভুলে যাই। বাসায় যাওয়ার পর তাকবীরের কথা স্মরণ হলে তৎক্ষণাৎ একবার তাকবীর বলে নেই। জানার বিষয় হল, আমার ঐ ওয়াক্তের তাকবীর কি আদায় হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কী?

যানবাহনে নামাযরত অবস্থায় যানবাহন ঘুরে গেলে করণীয়।

প্রশ্ন (১২১৮৫) : লঞ্চে করে লালমোহন থেকে ঢাকায় আসার পথে খালের মাঝে অতিরিক্ত বাঁক থাকায় আমরা আসরের নামায বিলম্ব করে সূর্য ডোবার আগ মুহূর্তে আরম্ভ করি। নামাযের মাঝে হঠাৎ লঞ্চটি ঘুরতে শুরু করে। তখন ইমাম সাহেবও ঘুরতে থাকেন। আর ইমাম সাহেবের দেখাদেখি মুসল্লিরাও ঘুরতে থাকে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, ইমাম সাহেব ঘুরার সাথে সাথে ডান দিকে ঘেষে এক-দু পা করে হাঁটতেও থাকেন। বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগায় পাশের ভাইকে জিজ্ঞেস করলে সে এ বলে উত্তর দেয় যে, হয়ত কিবলা ঠিক রাখার জন্য সকলে ঘুরতে থাকে। অন্যথায় পূর্বদিকে ফিরে নামায আদায় করা হত। আর ইমাম সাহেব যদি তখন না হাটতেন তাহলে মুসল্লিদের পিছনে চলে যেতেন। তাই হয়ত তিনিও হেঁটেছেন। হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমাদের উক্ত নামায আদায় হয়েছে কি?

নামাযের মধ্যে হাসলে কি নামায ভেঙে যাবে?

প্রশ্ন (১২১৮৪) : কিছুদিন আগে এশার নামায পড়ার সময় কোনো কারণে খুব হাসি আসে। হাসি চেপে রাখতে গিয়ে হাল্কা একটু আওয়ায হয়। আমি মনে করছিলাম যে, আওয়াজটি শুধু আমি নিজেই শুনেছি কিন্তু পাশের ভাই বলে উঠলেন, যান ওযু করে আসেন, আমি আপনার হাসির আওয়াজ শুনেছি। তখন আমি ওযু করে পুনরায় নামায পড়ি। জানতে চাচ্ছি, এতটুকু হাসির কারণে ওযু করা ঠিক হয়েছে কি?

গ্রামে প্রচলিত কিছু কুসংস্কার।

প্রশ্ন (১২১৮৩) : মুহতারাম, আমাদের গ্রামে প্রচলিত আছে যে, কোন মায়্যেতকে দাফন করার পর তার কবরের উপর কিছু সরিষার দানা ছিটিয়ে দেয় এবং খেজুর গাছের পাতা ১/২ হাত লম্বা করে কেটে কবরের চার কোণে চারটা এবং কবরের মাঝে একটা গেড়ে দেয় এবং এক একটা গাড়ার সময় সূরা কাফিরূন, ইখলাস, ফালাক্ব, নাস ও আয়াতুল কুরসি এগুলোর একটি করে পাঠ করে। হযরতের নিকট আমার জানার বিষয় হল, উপরোক্ত কাজ করা কি বৈধ? যদি না হয় তাহলে এর দ্বারা কি কোনো সমস্যা হবে? দলীলসহ জানালে উপকৃত হব।

অসুস্থ ব্যক্তি ক্ষৌরকার্যে অন্যের সহযোগিতা নিতে পারবে কি?

প্রশ্ন (১২১৮২) : মুহতারাম, আমাদের গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ক্ষৌরকার্যে অক্ষম অবস্থায় অসুস্থ। এখন তার কোনো স্ত্রীও বেঁচে নেই, যে তার এই খেদমতটুকু করে দেবে। আর সে নিজেও সম্পাদনা করতে অক্ষম। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল। এই খেদমতটুকু অন্য কেউ করে দিতে পারবে কি না। দলীলসহ জানালে উপকৃত হতাম।

রাতে কুরবানী দিলে কি কোনো সমস্যা আছে?

প্রশ্ন (১২১৮১) : কুরবানীর সময় কসাই খুঁজে পাওয়া যায় না। তাই আমরা কয়েকজন মিলে নাটোর থেকে ভালো একদল জাত কসাইয়ের ব্যবস্থা করে থাকি। গরু অনেক হওয়ায় প্রায় দেখা যায়, কারো কারো গরু রাতে জবাই দিতে হচ্ছে। হুযূরের কাছে জানতে চাচ্ছি, রাতে কুরবানী দিলে কি কোনো সমস্যা আছে?

হজ্ব বা উমরায় অল্প চুল কাটার দ্বারা কি হালাল হওয়া যায়?

প্রশ্ন (১২১৮০) : পাঁচ বছর আগে আব্বুর সাথে ওমরা করার তৌফিক হয়। সেটা ছিল আমাদের প্রথম ওমরা। আমরা যখন তাওয়াফ ও সায়ী শেষ করে ইহরাম থেকে বের হওয়ার জন্য চুল কাটবো। তখন একটা বিষয় নিয়ে আমাদের মাঝে সংশয় দেখা দেয়। বিষয়টি হল, আমরা দুজনই তো ইহরাম অবস্থায় আছি। আর শুনেছি যে, এক মুহরিম আরেক মুহরিমের চুল কাটলে দম দিতে হয়। এজন্য আব্বু মারওয়াতে এক ব্যক্তিকে, যে আগেই হালাল হয়ে গিয়েছিল অনুরোধ করলে সে কাঁচি দ্বারা আমাদের উভয়ের অল্প কিছু চুল কেটে দেয়। পরে আমরা হোটেলে এসে পূর্ণ মাথার চুল কাটি। প্রশ্ন হল, আমাদের এভাবে হালাল হওয়া সহিহ হয়েছে কি না? অল্প চুল কাটার দ্বারাও কি হালাল হওয়া যায়?

আযান শেষে কি একসাথে আযানের জবাব দেওয়া যাবে?

প্রশ্ন (১২১৭৯) : আমি মোবাইলে কথা বলছিলাম। এর মধ্যে আযান শুরু হয়ে যায়। কথা বলা শেষ না হওয়াতে আযানের জবাব দিতে পারিনি। প্রশ্ন হল, কোনো কাজে ব্যস্ত থাকার কারণে যদি আযান চলাকালীন আযানের জবাব দেয়ার সুযোগ না হয় তাহলে কি আযান শেষ হওয়ার পর জবাব দেওয়া যাবে?

সিজদারত অবস্থায় জমিন থেকে পা উঠে গেলে কি নামায ভেঙে যাবে?

প্রশ্ন (১২১৭৮) : আজ যোহরের নামাযের পর এক মুরব্বী আমাকে ডেকে বললেন, সিজদায় তোমার পা জমিন থেকে উঠে যায়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেননা দুই পা জমিন থেকে উঠে গেলে তো নামাযই হবে না। বিষয়টি আমার পুরোপুরি বুঝে আসেনি। কেননা এ বিষয়ে আমি ভিন্ন মন্তব্যও শুনেছি। সঠিক মাসআলা দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব?

ঈদের নামাযের আগে কুরবানী করলে কি কুরবানী আদায় হবে?

প্রশ্ন (১২১৭৭) : আমি চট্টগ্রামে থাকি। কোনো কারণে গত কুরবানীর ঈদটি ঢাকার একটি এতীমখানায় করতে হয়। মুসাফির থাকায় আমার উপর তো আর কুরবানী ওয়াজিব ছিল না। কিন্তু আমার স্ত্রী ও বড় মেয়ে ছাহেবে নেসাব হওয়ায় তাদের পক্ষ হতে কুরবানী আদায়ের উদ্দেশ্যে একটি গরু ক্রয় করি এবং তাদের অনুমতিক্রমে গোশত এতীমখানায় দিয়ে দেওয়ার ইচ্ছা করি। ঈদের আগের রাতে শুনি যে, ফজরের আগেই একটি গরু জবাই করা হবে। কারণ অনেক ছাত্র আছে, যাদের কাছে খাবার পৌঁছানো সম্ভব নয় বিধায় আগেই তাদের জন্য খাবার প্রস্তুত করতে হয় এবং তা পিকআপ ভ্যানে ছাত্রদের সাথে দিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফজর নামাযের ২৫ মিনিট পূর্বে আমার গরুটি জবাই করা হয় এবং তা রান্না করে ছাত্রদের সাথে দিয়ে দেওয়া হয়। হুযূরের কাছে জানতে চাচ্ছি যে, মুসাফির থাকা অবস্থায় ঈদের নামাযের আগে আমার গরুটি জবাই করা কি সহিহ হয়েছে এবং এর দ্বারা আমার স্ত্রী ও মেয়ের কুরবানী কি আদায় হয়েছে?

শাওয়াল মাসে মক্কায় অবস্থান করলে কি হজ্ব ফরয হয়ে যায়?

প্রশ্ন (১২১৭৬) : এক রমযানে আমি উমরার সফর করি। শাওয়ালের দশ তারিখ দেশে ফিরি। তখন অনেক পরিচিতজনই আমাকে বলেছে যে, আমার উপর নাকি হজ্ব ফরয হয়ে গেছে। কেননা হজের মাসে উমরাহ করলে নাকি হজ্ব ফরয হয়ে যায়। কারো কারো বক্তব্য হল, কাবা দেখলে বা যে কোনো সময়ই ওমরা করলে হজ্ব ফরয হয়ে যায়। তাদের এ কথাগুলো সঠিক কি না? আমি একজন আলেমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কিতাবাদীতে আছে যে, হজ্বের মৌসুমে মক্কায় অবস্থান করলে হজ্ব ফরজ হয়ে যায়। এখানে কোন বক্তব্যটি সঠিক?