অনুসন্ধান

যাকাতের বছর পূর্ণ হওয়ার পর কিছু টাকা যুক্ত হলে তার কি যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (২৪৯৫) : গত মাসে আমার উপর যাকাত ফরজ হয়েছে। আমি তখন যাকাত আদায় করিনি। এ মাসে আমার কাছে আরও কিছু টাকা এসেছে। এখন যদি আমি যাকাত আদায় করতে যাই তাহলে কি আমার সবগুলো টাকার যাকাত আদায় করতে হবে?

ডিম ক্রয়ের পর নষ্ট পেলে তার মূল্য ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৯৩) : আমার বোন কয়েক দিন পূর্বে দুই ডজন ডিম কিনে আনে। বাসায় এসে দেখতে পায়, সেখানের দুটি ডিম নষ্ট। এখন কি সে এই নষ্ট ডিমের টাকা ফেরত নিতে পারবে?

তাওয়াফের দুই রাকাত সায়ীর পর পড়লে দম ওয়াজিব হবে কি

প্রশ্ন (২৪৯২) : আমি কিছু দিন পূর্বে ওমরা পালন করি। তখন আমি তাওয়াফ করার পর দুই রাকাত নামাজ না পড়ে সায়ীর পর আদায় করি। এতে কি আমার উপর দম ওয়াজিব হয়েছে?

দুষ্টামি করে হিন্দুদের মূর্তিকেজ নমস্কার করলে কি ঈমান থাকবে

প্রশ্ন (২৪৯০) : এলাকার এক মুসলিম ছেলে পূজার সময় হিন্দু বন্ধুদের সাথে মিলে মূর্তিকে নমস্কার করে। তাকে বিষয়টি জিজ্ঞাসা করা হলে সে বলে: আমি শুধু বন্ধুদের খুশি করার জন্য দুষ্টামি করে নমস্কার করেছি। মন থেকে করিনি। প্রশ্ন হল, এর কারণে কি ছেলেটির ঈমানের কোন ক্ষতি হয়েছে?

বিতিরের নামাজের প্রসিদ্ধ দোয়ায়ে কুনূতটি কি হাদিস দ্বারা প্রমাণিত নয়

প্রশ্ন (২৪৮৬) : কিছু দিন পূর্বে আমার এক বন্ধু বলল, আমরা বিতির নামাজের শেষ রাকাতে তাকবীর বলে যে দোয়াটি পড়ি সেটি নাকি হাদিসে নেই। হাদিসে নাকি ভিন্ন দোয়া পড়ার কথা বলা হয়েছে। এই বলে সে আরেকটি দোয়ার কথা বলে। আমার তা মনে নেই। আমি জানতে চাচ্ছি, তার কথাটি কি সঠিক? আসলেই কি আমরা যে দোয়াটি পড়ি সেটি হাদিসে নেই?

মক্কা-মদীনার কাফের-মুনাফিকরা কি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে

প্রশ্ন (২৪৮৩) : এক আলিমের মুখ থেকে শুনেছি, দাজ্জাল মক্কা ও মদীনায় প্রবেশ করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন হল, মক্কা-মদীনায় থাকলেই কি সকলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে? দাজ্জাল কি তাদেরকে ফিতনায় ফেলতে পারবে না?

মুযারাবা কারবারে লভ্যাংশ অনির্দিষ্ট রাখা যাবে কি

প্রশ্ন (২৪৮২) : আমার এক ভাইয়ের মুদি দোকান আছে। আমি তাকে তিন লক্ষ টাকা দিয়ে বলি, তুমি প্রতি মাসে আমাকে কিছু কিছু করে লাভ দিও। সে হিসেবে সে মাসে মাসে আমাকে পনেরশ, দুই হাজার, পঁচিশশো করে টাকা দেয়। এভাবে তার কাছ থেকে লাভ গ্রহণ করা জায়েয আছে কি?

শরিকানা ব্যবসায় শ্রমদাতা শরিককে অতিরিক্ত টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৭৯) : আমরা দুই বন্ধু মিলে তিন লক্ষ টাকা করে ছয় লক্ষ টাকা দিয়ে শরিকে কাপড়ের ব্যবসা শুরু করি। যেহেতু আমার বন্ধু শ্রম দেয় না বরং আমিই শ্রম দিই তাই আমি লভ্যাংশের বাহিরে অতিরিক্ত কোন টাকা নিতে পারব কি?

সুদী ব্যাংকের চাকরিকারীর সন্তানকে পড়িয়ে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৭৭) : আমি দেশের উল্লেখযোগ্য একটি সুদী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সন্তানকে প্রাইভেট পড়াই। আমি যতটুকু জানি, এ ছাড়া তার পৃথক কোন ইনকাম নেই। আমি কি তার সন্তানকে প্রাইভেট পড়িয়ে তার থেকে বেতন নিতে পারব?

হালাল-হারাম মাল দিয়ে ঘর বানালে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৪৭৬) : আমি যৌবন কালে একটি ছয় তলা বাড়ি বানিয়েছি। এই বাড়ি নির্মাণের সময় আমি কিছু হারাম মালও ব্যয় করেছি। এখন জানতে চাচ্ছি, এ বাড়ি ব্যবহার করা আমার জন্য জায়েয আছে কি? যদি না থাকে তাহলে এখন আমার করণীয় কী?