অনুসন্ধান

কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে কি

প্রশ্ন (২৭৯৫) : আমার এক বন্ধু কিছুদিন আগে পালিয়ে বিয়ে করে। তাকে জিজ্ঞাসা করলাম বিয়েতে সাক্ষী কে ছিল? সে বলল, কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমি জানতে চাচ্ছি, কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হয় কি?

গালির বিপরীতে কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে কি

প্রশ্ন (২৭৯৪) : কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে আমাকে গালি দেয়। আমি তাকে পাল্টা গালি দিতে গেলে আমার বড় ভাই বলেন, গালি দেওয়া বৈধ নয়। প্রশ্ন হল, আমার ভাইয়ের বক্তব্য কি সঠিক?

কাজী সাহেবকে সাক্ষী বানানো যাবে কি

প্রশ্ন (২৭৯৩) : কিছুদিন আগে আমার এক বন্ধু পরিবারের অসম্মতিতে বিয়ে করে। সাক্ষী হিসেবে আমি একাই ছিলাম। আর কাউকে পাওয়া যায়নি তাই কাজী সাহেবকেই দ্বিতীয় সাক্ষী বানিয়ে বিয়ে পড়ানো হয়। কাজী সাহেব নিজেই বিয়ে পড়ান। জানার বিষয় হল, এই বিয়ে কি শুদ্ধ হয়েছে?

একজন সাক্ষীর মাধ্যমে বিয়ে হবে কি

প্রশ্ন (২৭৯১) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিছুদিন আগে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের সময় শুধু একজন সাক্ষী উপস্থিত ছিল। আরেকজন সাক্ষীর ব্যবস্থা আমরা করতে পারিনি। আমি জানতে চাচ্ছি, একজন সাক্ষীর মাধ্যমে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?

ইমাম সাহেব নিজেই ইকামত দিতে পারবে কি

প্রশ্ন (২৭৯০) : আমাদের এলাকার মসজিদে মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে ইমাম সাহেবই আজান দেন। পাশাপাশি তিনি নিজেই ইকামত দিয়ে নামাজ পড়ান। যদিও মুসল্লীদের মাঝে ইকামত দেওয়ার মত যোগ্য লোক আছে। আমি জানতে চাচ্ছি, এভাবে ইমাম সাহেব যে নিজেই ইকামত দিয়ে নামাজ পড়াচ্ছেন এতে কি শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে?

ইফতারীর দোয়ার কোনো ভিত্তি আছে কি

প্রশ্ন (২৭৮৯) : আমাদের দেশের রোজার ক্যালেন্ডারগুলোতে ইফতারীর দোয়া নামে একটি দোয়া দেখা যায়। আমি জানতে চাচ্ছি, ঐ দোয়াটি কি কোনো হাদিস থেকে নেওয়া হয়েছে, নাকি মনগড়া? আমাদের এলাকার এক ব্যক্তি বলল এমন দোয়া নাকি কোনো হাদিসে বর্ণিত হয়নি।

ইদুরের বিষ্ঠা কি নাপাক

প্রশ্ন (২৭৮৮) : আমাদের ঘরে প্রচুর ইদুর। অনেক সময় ভাতের মাঝে ইদুরের বিষ্ঠা পাওয়া যায়। আমি জানতে চাচ্ছি, ভাতে ইদুরের বিষ্ঠা পাওয়া যাওয়ার কারণে ভাত কি নাপাক হয়ে যাবে?

অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সমকামিতায় লিপ্ত হলে গুনাহ হবে কি

প্রশ্ন (২৭৮৬) : আমি নাবালেগ অবস্থায় আরেকজন নাবালেগের সাথে একটি সমকামিতায় লিপ্ত হয়েছিলাম। বড় হয়ে জানতে পারি, সমকামিতা কবীরা গুনাহ। আমি পরবর্তীতে উক্ত কাজের জন্য অনুতপ্ত হয়েছি এবং তওবা করেছি। প্রশ্ন হল, আমি নাবালেগ অবস্থায় যে খারাপ কাজটি করেছিলাম সে জন্য কি আমার গুনাহ হবে?

রমজানে দাড়ি রেখে ঈদের দিন কেটে ফেলা কেমন

প্রশ্ন (২৭৮১) : কিছু কিছু যুবককে দেখায় যায় রমজান আসলে শেভ করা বন্ধ রাখে। অতঃপর যখন রমজান শেষ হয়ে যায় তখন আবার শেভ করে ফেলে। ইসলামের দৃষ্টিতে এ কাজটি কেমন?

স্থাবর সম্পত্তির যাকাত দিতে হবে কি

প্রশ্ন (২৭৮০) : আমি কয়েক মাস আগে বিশ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে ভাড়া দিয়েছি। এখন আমার প্রশ্ন হল, আমি ফ্ল্যাটের ভাড়া থেকে যাকাত দিব, নাকি ফ্ল্যাট কেনার বিশ লাখ টাকা থেকে? না ভাড়া ও বিশ লাখ টাকা উভয়টি থেকে?