অনুসন্ধান

রাসূল (সা.)-এর কয়জন বাদী ছিলেন

প্রশ্ন (২৮৭৫) : আমি রাসূল (সা.)-এর একটি জীবনীতে পড়েছি যে, রাসূল (সা.)-এর স্ত্রীদের পাশাপাশি তাঁর কয়েকজন বাদীও ছিল। জানতে চাচ্ছি, রাসূল (সা.)-এর কয়জন বাদী ছিলেন?

সহবাসের আগে তিন তালাক দিলে কি স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যায়

প্রশ্ন (২৮৭৪) : আমার এক বন্ধু কিছুদিন আগে বিয়ে করে। বিয়ের পর তার স্ত্রীর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে। এখন সে পুনরায় তার সাথে সংসার করতে চাচ্ছে। প্রশ্ন হল, তিন তালাক দেওয়ার কারণে তার স্ত্রী কি চিরদিনের জন্য তার উপর হারাম হয়ে গিয়েছে?

টেঁটা দিয়ে মাছ শিকার করা যাবে কি

প্রশ্ন (২৮৭৩) : আমাদের গ্রামে অনেককে দেখি টেঁটা দিয়ে মাছ ধরতে। একজন লোককে বলতে শুনলাম, এই টেঁটা দিয়ে মাছ ধরা বৈধ হবে না। জানতে চাচ্ছি, এভাবে টেঁটা দিয়ে মাছ ধরা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?

আজানের জবাবে দরূদ শরিফ পড়া লাগবে কি

প্রশ্ন (২৮৬৯) : আজানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তখন কি শ্রোতার রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করতে হবে? আমার এক বন্ধু বলল ঐ মুহূর্তে দরূদ পাঠ করতে হবে। মুফতি সাহেবের কাছে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।

হারাম কাজের কসম করে ভঙ্গ করলে কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৮৬৮) : আমি একটি হারাম কাজ করার কসম করেছিলাম। আমাদের এলাকার মসজিদের খতীব সাহেব একদিন বয়ানে বললেন, হারাম কাজের কসম করলে তা ভেঙ্গে ফেলা আবশ্যক। আমি জানতে চাচ্ছি, এখনও আমি সে কাজটি করিনি। আমি যদি সেই কসমটি ভেঙ্গে ফেলি তাহলে তার কাফফারা দেওয়া লাগবে কি?

হারাম কাজের কসম করলে কি কসম হবে

প্রশ্ন (২৮৬৭) : আমার এক বন্ধু কিছুদিন আগে একটি হারাম কাজ করার কসম করেছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে। এখন আমার প্রশ্ন হল, সে যে হারাম কাজ করার কসম করেছিল সেই কসম কি সংঘটিত হয়েছে?

স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যায় না

প্রশ্ন (২৮৬৫) : আমি একজন সামর্থ্যবান পুরুষ। আমার একজন স্ত্রী রয়েছে। আমি চাচ্ছি আরেকটি বিয়ে করতে। কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না। আমার জানার বিষয় হল, স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যায় না?

স্ত্রীকে শুনিয়ে তালাক দেওয়া কি জরুরি

প্রশ্ন (২৮৬৪) : আমার এক বন্ধুর স্ত্রী তার সাথে ঝগড়া করে তার বাবার বাড়ি চলে যায়। আমার বন্ধু তার স্ত্রীকে ফোনে তালাক দেয়। স্ত্রী বুঝতে পেরে সে তালাক শব্দ উচ্চারণের পূর্বেই ফোন কেটে দেয়। যদিও আমার বন্ধু তালাক শব্দ উচ্চারণ করেছে। কিন্তু তার স্ত্রী তালাক শব্দ শুনেনি। প্রশ্ন হল, স্ত্রী যেহেতু তালাক শব্দ শুনেনি, সে হিসেবে কি তালাক পতিত হবে?

সরকারী গাছের ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (২৮৬৩) : আমাদের গ্রামে সরকার কর্তৃক একটি বাগান করা হয়েছে। সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। সে বাগানে অনেক ফলের গাছও রয়েছে। আমার প্রশ্ন হল, দেশের একজন নাগরিক হিসেবে সে সকল ফল গাছের ফল সরকারী অনুমতি ছাড়া খাওয়া যাবে কি?

শরিয়তের দৃষ্টিতে ক্রিকেট খেলতে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (২৮৬২) : আমি একটি মাদরাসার ছাত্র। মাদরাসা বন্ধ হলে আমি বাড়িতে গিয়ে ক্রিকেট খেলি। এতে বাড়ির মুরুব্বীরা রাগ করেন। তারা বলেন, ক্রিকেট খেলা ঠিক না। আমি জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে ক্রিকেট খেলাতে কোনো বিধি নিষেধ আছে কি?

লবণ দিয়ে খাবার শুরু করা কি সুন্নত

প্রশ্ন (২৮৬১) : কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে একটি দাওয়াতে গিয়েছিলাম। তাকে দেখলাম, সে খাবারের আগে লবণ খুঁজছে। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, লবণ দিয়ে খাবার শুরু করা সুন্নত। উপস্থিত সবাইকে লবণ দিয়ে খাবার শুরু করতে সে উৎসাহও দেয়। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি?

মানসিক ভারসাম্যহীন স্ত্রীর কথার প্রেক্ষিতে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (২৮৫৯) : আমার এক বন্ধুর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। সে মাঝে মাঝেই পাগলামী করে। একদিন ভারসাম্যহীন অবস্থায় সে আমার বন্ধুকে বলে, তুমি আমাকে তালাক না দিলে আমি আত্মহত্যা করব। ঐ কথার প্রেক্ষিতে আমার বন্ধু তাকে ৩ তালাক দিয়ে দেয়। পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর এখন তারা এক সাথে থাকছে। আমি জানতে চাচ্ছি, ঐ তালাক কি পতিত হয়েছিল?

মাদরাসার ফান্ডে টাকা পাঠানোর জন্য মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (২৮৫৮) : আমি কাতারে থাকি। আমার গ্রামের বাড়িতে একটি মাদরাসা রয়েছে। আমি প্রতি মাসে কাতার থেকে সেই মাদরাসার ফান্ডে টাকা পাঠিয়ে থাকি। কিন্তু মাদরাসার নামে টাকা পাঠাতে গেলে কর্তৃপক্ষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা মনে করে আমি জঙ্গী কর্মকাণ্ডে সহায়তার জন্য টাকা পাঠাচ্ছি। আমার প্রশ্ন হল, আমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে মাদরাসার ফান্ডে টাকা পাঠাই, উদাহরণস্বরূপ, আমি বললাম, আমার পরিবারের কাছে টাকা পাঠাচ্ছি- তাহলে তা বৈধ হবে কি?

ব্যক্তিগত প্রয়োজনে ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করলে কী করবে

প্রশ্ন (২৮৫৭) : আমি কিছুদিন আগে ওয়ার্কার ভিসায় জেদ্দায় এসেছি। সেখান থেকে আমার চাকরির স্থান নির্ধারিত হয় মক্কায়। মক্কায় আমি কাজের উদ্দেশ্যে ইহরাম ছাড়াই প্রবেশ করি। পরবর্তীতে জানতে পারি ইহরাম ছাড়া প্রবেশের কারণে নাকি আমার উপর একটি দম আবশ্যক হয়েছে। আমার প্রশ্ন হল, আমি তো আমার কাজের জন্য মক্কায় প্রবেশ করেছি। সুতরাং ইহরাম না করার কারণে কি আমার উপর আসলেই দম ওয়াজিব হয়েছে?

বেশি দামের আশায় পেঁয়াজ জমা করে রাখা যাবে কি

প্রশ্ন (২৮৫৬) : বর্তমানে পেঁয়াজের দাম উঠা-নামা করছে। আমি ও আমার এক বন্ধু মিলে পেঁয়াজের দাম যখন কম থাকে তখন পেঁয়াজ বেশি করে কিনে গুদামজাত করে রাখি। যখন দাম বেড়ে যায় তখন তা বিক্রি করি। আমার প্রশ্ন হল, এভাবে ক্রয়-বিক্রয় করতে কি কোনো বিধি-নিষেধ রয়েছে?