অনুসন্ধান

কেয়ামতের দিন জিজ্ঞাসিত পাঁচটি প্রশ্ন কী

প্রশ্ন (৩১৭১) : আমি একটি বইয়ে পড়েছি, কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনী আদম তার স্বস্থান থেকে নড়তে পারবে না। জানতে চাচ্ছি, সেই পাঁচটি প্রশ্ন কী?

অন্যের নামে সিম রেজিষ্ট্রেশন করা যাবে কি

প্রশ্ন (৩১৬৯) : আমি আমার ভোটার আইডি কার্ড এখনো পাইনি। এ কারণে বর্তমানে আমি যে সিমটি ব্যবহার করছি তা আমার আব্বুর নামে রেজিষ্ট্রেশন করা। জানতে চাচ্ছি, অন্যের নামে সিম রেজিষ্ট্রেশন করে ব্যবহার করা যাবে কি?

অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণের কসমকারীর শাস্তি কী

প্রশ্ন (৩১৬৮) : আমার এক বন্ধুর কাছে আমি দশ হাজার টাকা পেতাম। কিন্তু সে কসম করে আমার পাওনা টাকার কথা অস্বীকার করছে। আমি জানতে চাচ্ছি, এমন ব্যক্তিদের শাস্তির ব্যাপারে কোনো হাদিস আছে কি?

হিন্দুদের পূজা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩১৬৭) : আমার চাচা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। এবারের পূজায় এলাকার হিন্দুরা তাকে পূজা উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে। প্রশ্ন হল, তিনি কি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন?

স্বামী তালাক অস্বীকার করলে স্ত্রী কী করবে

প্রশ্ন (৩১৬৬) : আমার নাম আমেনা খাতুন। আমার স্বামী কিছুদিন আগে আমাকে তিন তালাক দেয়। কিন্তু সেখানে আমি ছাড়া আর কেউ ছিলাম না। আমি স্পষ্ট তালাকের কথা শুনেছি। এখন আমার স্বামী তালাকের কথা অস্বীকার করছেন। প্রশ্ন হল, এখন আমার করণীয় কী?

সাইন করার কথা বললে কি তালাক হবে

প্রশ্ন (৩১৬৫) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমার বন্ধু তাকে বলে সাইন করে যাও। কিন্তু সে সাইন না করেই চলে যায়। আমার বন্ধু এ কথা বলার সময় তালাকের নিয়ত করেনি। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক হবে?

মসজিদের জায়গায় গাড়ি পার্কিং করা যাবে কি

প্রশ্ন (৩১৬৪) : আমাদের মসজিদে মুসল্লীদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নামাজে আগত মুসল্লীরা সেখানে তাদের গাড়ি পার্ক করে থাকে। প্রশ্ন হল, মুসল্লী নয় এমন ব্যক্তির কাছে সেই পার্কিংয়ের জায়গা ভাড়া দেওয়া যাবে কি?

মসজিদে ধর্মীয় কোনো সংস্থার ব্যানার টানানো যাবে কি

প্রশ্ন (৩১৬৩) : কিছুদিন আগে আমাদের মসজিদে একটি ধর্মীয় সংস্থা ব্যানার টানিয়ে তাদের একটি সভা করে। এ নিয়ে আমাদের এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে, মসজিদে এভাবে ব্যানার টানিয়ে সভা করা বৈধ কিনা। আমার প্রশ্ন হল, তাদের এ কাজটি কি বৈধ হয়েছে?

মেরাজে আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে জুতা খুলতে নিষেধ করেছিলেন কি

প্রশ্ন (৩১৬১) : আমাদের এলাকায় গত সপ্তাহে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে একজন বক্তা বলেন যে, মেরাজের রাতে আরশে আজীমে রাসূল (সা.) জুতা খুলতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে জুতা খুলতে নিষেধ করে দেন। আমি জানতে চাচ্ছি, এই ঘটনা কি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে কি?

মিম্বর ছাড়া খুতবা দেওয়া যাবে কি

প্রশ্ন (৩১৬০) : মিম্বর ছাড়া জুমআর নামাজের খুতবা দিলে তা গ্রহণযোগ্য হবে কি? আমাদের মসজিদে এখনও মিম্বর বানানো হয়নি। যার কারণে খতিব সাহেব মিম্বর ছাড়াই খুতবা দেন। উত্তর জানিয়ে বাধিত করবেন।

মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৩১৫৯) : আমার স্বামী আমাকে মাসিক চলা অবস্থায় এক তালাক দিয়েছে। এলাকার এক ব্যক্তি বললেন, মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হয় না। জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় তালাক দেওয়ার কারণে কি তালাক হয়নি?

বছরের মাঝখানে চলে যাওয়া ছাত্রের টাকা কী করবে

প্রশ্ন (৩১৫৮) : আমি একটি মাদরাসা পরিচালনা করি। মাঝে মাঝে এমন হয় যে, কোনো ছাত্র মাসের শুরুতে খানার টাকা দিয়ে মাসের মাঝখানে একেবারে চলে যায়। প্রশ্ন হল, তার বাকী টাকাগুলোর হুকুম কী হবে?

বাধ্য হলে গাইরে মাহরাম নারীদের সামনে যাওয়া যাবে কি

প্রশ্ন (৩১৫৭) : আমার নাম সজিব। আমার প্রশ্ন হল, বাসায় অনেক সময় গাইরে মাহরাম নারী মেহমান আসে। বাধ্য হয়ে তখন তাদের মেহমানদারি করতে হয়। কারণ আমাদের বাসায় আমার আম্মা ছাড়া আর কেউ নেই। তিনি রান্না বান্নায় ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারেন না। এমতাবস্থায় আমার করণীয় কী?

পরপুরুষের সাথে রসিকতাকারীনীর স্বামী কি দাইয়ুস হবে

প্রশ্ন (৩১৫৬) : আমার এক বন্ধুর স্ত্রী মহিলা মাদরাসার শিক্ষিকা। সে তার পুরুষ সহকর্মীদের সাথে পর্দার আড়াল থেকে মাঝে মাঝে রসিকতা করে থাকে। প্রশ্ন হল, একারণে কি আমার বন্ধু দাইয়ুস হিসেবে গণ্য হবে?