অনুসন্ধান

মাছকে মুরগির বিষ্ঠা খাওয়ালে সেই মাছ খাওয়া যাবে কি

প্রশ্ন (৩২৭৪) : বর্তমানে অনেকে মাছ চাষ করে। আবার তার উপর মুরগির ফার্ম করে। আর মুরগির বিষ্ঠাগুলো নিচে পানিতে পড়ে। মাছেরা সেগুলো খায়। এ ধরনের মাছ খাওয়া যাবে কি?

মহর নির্ধারণ না করে স্বামী মারা গেলে স্ত্রী কি মীরাস পাবে

প্রশ্ন (৩২৭২) : আমার এক বন্ধু মহর নির্ধারণ না করেই বিবাহ করেছে। কিন্তু বিয়ের দিন বিবাহ সম্পন্ন হওয়ার পর বিদ্যুতের তারের সাথে লেগে ওখানেই মৃত্যুবরণ করে। এখন তার স্ত্রী কি তার কাছ থেকে মীরাস লাভ করবে? তাদের সাথে কিন্তু সহবাসও হয়নি।

হাজরে আসওয়াদ কালো হয়েছে কেন

প্রশ্ন (৩২৬৮) : হাজরে আসওয়াদ পাথরটি নাকি এক সময় সাদা ছিল। তাহলে আমার প্রশ্ন হল, এটা কালো হয়েছে কেন? কীভাবে কালো হয়েছে?

মহর নির্ধারণ না করেই যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী কি মহর পাবে

প্রশ্ন (৩২৬৫) : জনৈক ব্যক্তি বিবাহের সময় মহর নির্ধারণ করেনি। অতঃপর স্ত্রী সহবাসের পূর্বেই মৃত্যুবরণ করেছে। এখন তার স্ত্রী কি মহর পাবে? পেলে কী পরিমাণ পাবে?

নামাজে দাঁড়িতে হাত বুলানো কেমন

প্রশ্ন (৩২৬৩) : কোন কোন ব্যক্তির অভ্যাস হয়ে যায় দাঁড়িতে হাত বুলানো। এমনকি নামাজের মধ্যেও দাঁড়িতে হাত বুলাতে থাকে। এতে নামাজের কোন সমস্যা হবে কি

ঘরের মাচা কোন পাশে রাখবে

প্রশ্ন (৩২৫৯) : আসসালামু আলাইকুম। অনেকে ধান,গম,চাউল ইত‍্যাতি রাখার জন‍্য ঘরে উঁচু করে মাচা দিয়ে থাকে। সেই মাচাটি ঘরে প্রবেশের সময় বাম পাশে পড়ে। আর ঘর থেকে বের হওয়ার সময় ডান পাশে পড়ে। আমার প্রশ্ন হলো ধান,চাউল ইত্যাদি রাখার জন‍্য ঘরের কোন পাশে মাচা দিতে হবে বা ধান,চাউল রাখতে হবে? ঘরে প্রবেশের সময় ডান পাশে নাকি বাম পাশে।

বকেয়া বেতনের কারণে কি কুরবানি ওয়াজিব হয়

প্রশ্ন (৩২৫৮) : আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। সেখানে আমার মাসিক বেতন বার হাজার টাকা। কিন্তু গত কয়েক মাস ধরে বেতন না দেওয়ায় আমার ষাট হাজার টাকা বেতন বাকি আছে। আমার কাছে আর কোন টাকা নেই। আমি এখন কষ্ট করে ধার করে চলি। এখন উক্ত টাকার কারণ আমার উপর কুরবানি ওয়াজিব হবে?

জুমার নামাজ না পেয়ে জামাতের সাথে জোহর পড়লে হবে কি

প্রশ্ন (৩২৫৭) : আমরা দুই বন্ধু গত শুক্রবার জুমআর নামাজ না পড়তে পেরে আলাদা করে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে নিয়েছি। আমাদের নামাজ কি হয়েছে?

গণকের কাছে গেলে নামাজ কবুল হবে না -হাদিসটির রেফারেন্স কী

প্রশ্ন (৩২৫৬) : আসসালামু আলাইকুম। একটা হাদীসের রেফারেন্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম। "কোন লোক গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে ৪০ দিন পর্যন্ত তার ইবাদাত কবুল হবে না।” এরকম একটা হাদিস কোথাও পড়েছিলাম। হাদিসটির রেফারেন্স দয়া করে জানাবেন।