অনুসন্ধান

মামা অভিভাবক হতে পারবে কি

প্রশ্ন (৩৪৯৫) : পরিবারের পক্ষ থেকে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমার বাবা নেই। আমার মামা আমার অভিভাবক হতে পারবেন কি?

মুক্তাদীর জন্য তাকবীরে তাহরীমা বলা কি আবশ্যক

প্রশ্ন (৩৪৯৪) : জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমাম সাহেব উচ্চস্বরে তাকবীরে তাহরীমা পড়ে থাকেন। আমার প্রশ্ন হল, মুক্তাদীদেরও কি তাকবীরে তাহরীমা বলতে হবে?

ভুলে সালাম ফিরালে কী করবে

প্রশ্ন (৩৪৯৩) : আমি একবার এশার নামাজ পড়ার সময় ভুলে দুই রাকাতের মাথায় সালাম ফিরিয়ে ফেলি। পরবর্তীতে মনে পড়লে পুনরায় নতুন করে এশার নামাজ পড়ি। প্রশ্ন হল, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

পৃথিবী কি ঘুরছে

প্রশ্ন (৩৪৯০) : পৃথিবী ঘুরছে, নাকি স্থির হয়ে আছে? এ ব্যাপারে কুরআনে কিছু বলা হয়েছে কি?

পাতিলে আল্লাহ তাআলার নাম লেখা বৈধ কি

প্রশ্ন (৩৪৮৮) : বিভিন্ন দোকানে কিছু মাটির হাঁড়ি-পাতিলের শো পিস দেখা যায়, যেগুলোতে আল্লাহ তাআলার নাম লেখা থাকে। মাটির হাঁড়ি পাতিল সাধারণত আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। প্রশ্ন হল, আল্লাহর নাম এভাবে আগুনে পুড়ানো বৈধ হবে কি?

নারীরা ব্যবসা করতে পারবে কি

প্রশ্ন (৩৪৮৭) : আমার স্বামী মারা গিয়েছেন অনেকদিন আগে। আমার দুই সন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমার কিছু জমানো টাকা আছে। আমি চাচ্ছি সেগুলো দিয়ে ব্যবসা করতে। প্রশ্ন হল, নারীরা ব্যবসা করতে পারবে কি?

নামাজে সেজদা থেকে উঠার সময় সামান্য বসা কি সুন্নত

প্রশ্ন (৩৪৮৫) : আমাদের মসজিদে এক ব্যক্তিকে দেখলাম, তিনি সেজদা থেকে পরবর্তী রাকাতের জন্য উঠার সময় সমান্য বসেন। তারপর পরবর্তী রাকাতের জন্য দাঁড়ান। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি সুন্নত। প্রশ্ন হল, এ কাজটি কি আসলেই সুন্নত?

দুই সেজদার মাঝে দোয়া পড়া কি আবশ্যক

প্রশ্ন (৩৪৮৩) : একটি বইয়ে পেলাম, ইমাম আহমদ (রহ.) নাকি বলেছেন যে, দুই সেজদার মাঝে দোয়া পড়া আবশ্যক। দোয়া না পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। প্রশ্ন হল, তার থেকে এমন কোনো বক্তব্য কি প্রমাণিত?

যোহরের ফরজের আগে সুন্নত কয় রাকাত

প্রশ্ন (৩৪৮২) : ছোট থেকে দেখে আসছি, যোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত পড়তে হয়। গত কিছুদিন আগে আমাদের এলাকার এক ব্যক্তিকে দেখলাম, দুই রাকাত পড়তে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যোহরের ফরজের আগে দুই রাকাতই পড়ার নিয়ম। প্রশ্ন হল, তাহলে কি জানাটা ভুল ছিল?

চেষ্টা করার পর প্রথম কাতারে নামাজ না পেলে সওয়াব পাবে কি

প্রশ্ন (৩৪৮০) : আমি শুনেছি, প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত অনেক। আমি সর্বদা চেষ্টা করি মসজিদে আগে যেতে, যেন প্রথম কাতারে নামাজ পড়তে পারি। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে, চেষ্টা করার পরও প্রথম কাতারে জায়গা পাই না। প্রশ্ন হল, এমতাবস্থায় প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব লাভ হবে কি?

খেলনা পুতুল বিক্রয় করা বৈধ কি

প্রশ্ন (৩৪৭৮) : আমার একটি খেলনার দোকান রয়েছে। সেখানে বিভিন্ন আকৃতির পুতুলও বিক্রি করে থাকি। কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, বাচ্চাদেরকে পুতুল কিনে দেওয়া ঠিক নয়। প্রশ্ন হল, আমার জন্য কি পুতুল বিক্রি করা বৈধ হবে না?

কোনো নারী বাধ্য হয়ে আত্মহত্যা করলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৪৭৭) : আমাদের এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়। কিছুদিন আগে লজ্জায় সে আত্মহত্যা করে। জানতে চাচ্ছি, আত্মহত্যার কারণে সে কি গুনাহগার হবে?