অনুসন্ধান

রাইয়্যান নামক জান্নাতের দরজা দিয়ে কারা প্রবেশ করবে

প্রশ্ন (৩৭৫৪) : একবার একটি বয়ানে শুনেছিলাম যে, জান্নাতের অনেকগুলো দরজা আছে। তন্মধ্যে রাইয়্যান নামক দরজা অন্যতম। জানতে চাচ্ছি, সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে?

মনে না থাকা কাযা রোজার ফিদয়া কিভাবে আদায় করবে

প্রশ্ন (৩৭৫৩) : আমার দাদি বর্তমানে অসুস্থ। তিনি সুস্থ অবস্থায় না বুঝে কিছু রোজা কাযা করেছিলেন। কিন্তু কয়টি রোজা তা তিনি সুনিশ্চিতভাবে বলতে পারছেন না। বর্তমানে তার রোজা রাখারও শক্তি নেই। জানতে চাচ্ছি, তার অনির্দিষ্ট কাযা রোজার ফিদয়া কিভাবে দেওয়া লাগবে?

মন থেকে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৩৭৫২) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, আমি তোকে মন থেকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

মায়ের যাকাত আদায় করা যাবে কি

প্রশ্ন (৩৭৫১) : আমার আম্মার উপর যাকাত ফরজ হয়েছে। কিন্তু তিনি বিভিন্ন কারণে যাকাত দিতে পারছেন না। জানতে চাচ্ছি, আমি যদি তার হয়ে যাকাত দিয়ে দেই তাহলে যাকাত আদায় হবে কি?

ভুলবশত গান শুনে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৭৫০) : একদিন রমজান মাসে দিনের বেলায় আমি বাজারে যাচ্ছিলাম। এক দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অনিচ্ছাকৃত গানের কিছু কলি কানে চলে আসে। জানতে চাচ্ছি, এ কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে?

ব্যবসায়িক পণ্য যাকাতযোগ্য হওয়ার দলিল কী

প্রশ্ন (৩৭৪৮) : স্বর্ণ ও রূপা যাকাতযোগ্য সম্পদ হওয়ার ব্যাপারে দলিল রয়েছে। আমি জানতে চাচ্ছি, ব্যবসায়িক পণ্য যাকাতযোগ্য হওয়ার ব্যাপারে কুরআন হাদিসে কোনো দলিল আছে কি?

পড়ালেখার সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (৩৭৪৫) : আমার এক বন্ধুর স্ত্রী পড়ালেখা করতে ইচ্ছুক। কিন্তু বন্ধুটি তাকে পড়ালেখা করাতে চায় না। সে তার স্ত্রীকে বলেছে, তুমি পড়ালেখা করলে তালাক। তার স্ত্রী এখনো পড়ালেখা চালিয়ে যাচ্ছে। জানতে চাচ্ছি, তার স্ত্রী কি তালাক হয়ে যাবে?

নেসাব নিঃশেষ হয়ে গেলে নতুন হিসাব শুরু হবে কি

প্রশ্ন (৩৭৪৪) : আমি গত শাওয়াল মাসে নেসাবের মালিক হই। কিন্তু মহররম মাসে আমার নেসাব সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। পরবর্তীতে শাবান মাসে আবার নেসাবের মালিক হই। প্রশ্ন হল, আমার যাকাতবর্ষের হিসাব কি শাওয়াল থেকেই গণ্য হবে, নাকি নতুন করে আবার শুরু হবে?

নিম্নোক্ত কারণে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৩৭৪৩) : কিছুদিন আগে আমাদের মুয়াজ্জিন সাহেব মাগরিবের নামাজ পড়িয়েছিলেন। প্রথম রাকাতে সূরা ক্বারিয়া পড়তে গিয়ে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ পাঠ করার পর فَأُمُّهُ هَاوِيَةٌ পড়ে ফেলেন। এভাবেই তিনি নামাজ শেষ করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে নামাজ নষ্ট হবে কি?

নামাজের অস্থায়ী ঘরে ইতিকাফ বৈধ হবে কি

প্রশ্ন (৩৭৪১) : আমাদের এলাকায় নামাজের জন্য একটি অস্থায়ী ঘর আছে। সেখানে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে থাকে। পরবর্তীতে এই এলাকায় একটি মসজিদ নির্মিত হবে। স্থানটি আমাদের বাড়ি থেকে কাছে হওয়ায় আমার দাদা সেখানে এ বছর ইতিকাফ করতে চাচ্ছেন। প্রশ্ন হল, সেই স্থানে ইতিকাফ করা যাবে কি?

তারাবিতে এক দুই আয়াত বাদ দিলে খতম হবে কি

প্রশ্ন (৩৭৩৮) : অনেক সময় হাফেজ সাহেবরা এক দুই আয়াত বাদ দিয়ে পরের আয়াত তেলাওয়াত করেন। মাঝে মাঝে সেই এক দুই আয়াতের কথা তাদের স্মরণ থাকে না, ফলে সেই এক দুই আয়াত আর পড়াও হয় না। জানতে চাচ্ছি, এভাবে এক দুই আয়াত বাদ পড়লে কি খতম হবে?

যাকাত কি আত্মীয়দেরকে দিতে হয়

প্রশ্ন (৩৭৩৭) : আমি সবসময় এলাকার মাদরাসায় আমার যাকাতের টাকা দিয়ে থাকি। এক ব্যক্তি বললেন, যাকাতের টাকা শুধু গরিব আত্মীয়দেরকে দিতে হয়। অন্যথায় যাকাত আদায় হবে না। প্রশ্ন হল, উক্ত ব্যকিত্র কথা কি সঠিক?

জমি কেনার টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৭৩৬) : আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার এক বন্ধুকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু প্রায় এক বছর হয়ে গিয়েছে, সে এখনো তা দ্বারা জমি কিনেনি। জানতে চাচ্ছি, উক্ত টাকার যাকাত দিতে হবে কি?