অনুসন্ধান

সমুদ্রে সমাধিস্থ ব্যক্তির সওয়াল জবাব কিভাবে হবে

প্রশ্ন (৩৯৩৪) : যারা সমুদ্রে মারা যায় তাদেরকে সাধারণত সমুদ্রেই সমাধিস্থ করা হয়। মৃতের শরীরের সাথে ভারী কোনো কিছু বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় বা ভাসিয়ে দেওয়া হয়। জানতে চাচ্ছি, তার সওয়াল কিভাবে হবে?

শরিয়ত বিরোধী কাজের কারণে কাউকে কাফের বলা যাবে কি

প্রশ্ন (৩৯৩৩) : আমাদের এলাকার এক ব্যক্তি প্রকাশ্য শরিয়ত বিরোধী কাজে লিপ্ত। এলাকার কোনো কোনো ব্যক্তি তাকে কাফের বলে থাকে। জানতে চাচ্ছি, শরিয়ত বিরোধী কাজে লিপ্ত থাকার কারণে তাকে কাফের বলা যাবে কি?

মেমোরি লোডের ব্যবসায়ির কাছে কম্পিউটার বিক্রি করা বৈধ হবে কি

প্রশ্ন (৩৯৩২) : আমার বাসায় পুরাতন একটি কম্পিউটার পড়ে রয়েছে। আমি তা বিক্রি করে দিতে চাচ্ছি। এলাকার এক মেমোরি লোডের ব্যবসায়ি সে কম্পিউটার কিনতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সে তো বৈধ-অবৈধ সব ধরণের কনটেন্ট লোড করে থাকে। তার কাছে কম্পিউটার বিক্রি করা বৈধ হবে কি?

মেমোরি লোড করার ব্যবসা বৈধ কি

প্রশ্ন (৩৯৩১) : আমার একটি কম্পিউটারের দোকান রয়েছে। অনেকে আমার কাছে আসে তাদের মেমোরিতে বিভিন্ন কনটেন্ট লোড করতে। জানতে চাচ্ছি, এভাবে মেমোরিতে বিভিন্ন কনটেন্ট লোড করে দিয়ে টাকা নেওয়া যাবে কি?

মেমোরি কার্ডে গান, মুভি লোড করে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৯৩০) : আমার একটি কম্পিউটারের দোকান রয়েছে। অনেকেই আমার কাছ থেকে গান, মুভি লোড করে নিয়ে যায়। বিনিময়ে আমি তাদের কাছ থেকে টাকা রাখি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি বৈধ হচ্ছে?

বাঘে খেলে কি কবরের আজাব হবে

প্রশ্ন (৩৯২৭) : কিছুদিন আগে আমাদের এলাকার এক ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলে। সেই ব্যক্তির কবর দেওয়ার মত দেহের কোনো কিছুই অবশিষ্ট ছিল না। জানতে চাচ্ছি, এই ব্যক্তিরও কি কবরের সওয়াল জবাব হবে?

নামাজের শুরুতে কালিমা পড়তে হয় কি

প্রশ্ন (৩৯২৫) : কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নামাজ পড়ার সময় আমার এক দাদা বললেন, নামাজের শুরুতে কালিমা পড়তে হয়। অন্যথায় নামাজ শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, নামাজের শুরুতে কালিমা পাঠ করা কি জরুরি? এতদিন যে আমি কালিমা পাঠ করিনি এ কারণে কি আমার আগের নামাজগুলো হয়নি?

না জেনে কাউকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা যাবে কি

প্রশ্ন (৩৯২৩) : বিভিন্ন সময় দেখা যায়, কেউ যদি কারো মতের বিপক্ষে চলে যায় তাহলে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে না জেনে কাউকে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে দেওয়া কতটুকু বৈধ?

চাকরির নির্ধারিত সময়ের পর ভিন্ন কাজ করা যাবে কি

প্রশ্ন (৩৯২২) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, তাদের সাথে আমার চুক্তি হয়েছে এভাবে যে, আমি তাদের প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারব না। আমার অফিসের নির্ধারিত টাইম হল, সকাল ১০টা থেকে বিকাল ৫টা। জানতে চাচ্ছি, ৫টার পর থেকে আমি অন্য কোনো কাজ করতে পারব কি?

কবর না দিয়ে ফ্রিজিং করে রাখলে সওয়াল হবে কি

প্রশ্ন (৩৯১৮) : আমি একটি হাদিসে পড়েছি, মৃতকে কবরে রাখার পর মুনকার ও নাকীর ফেরেশতাদ্বয় এসে তাকে প্রশ্ন করবে। জানতে চাচ্ছি, কাউকে যদি কবর না দিয়ে ফ্রিজিং করে রাখা হয় তাহলে তার সওয়াল হবে কি?