অনুসন্ধান

মসজিদে ইফতারির আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৪২১৪) : প্রতিবছর আমাদের মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদে ইফতারির আয়োজন করা শরিয়ত সম্মত কি?

সৌন্দর্যের জন্য কৃত্রিম পাপড়ি লাগানো যাবে কি

প্রশ্ন (৪২১০) : বর্তমানে নারীরা সৌন্দর্য বৃদ্ধির জন্য চোখে কৃত্রিম পাপড়ি লাগিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে কৃত্রিম পাপড়ি লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা যাবে কি?

মেয়ে বাচ্চার কানে কি আজান দিতে হয় না

প্রশ্ন (৪২০৫) : আমাদের গ্রামের মহিলারা বলে, মেয়ে বাচ্চার কানে আজান দিতে হয় না। শুধু ছেলে বাচ্চার কানেই আজান দিতে হয়। জানতে চাচ্ছি, তাদের এ কথা কতটুকু সঠিক?

মান্নত করা কি নিষেধ

প্রশ্ন (৪২০৩) : আমি একটি বইয়ে পেলাম, সেখানে বলা হয়েছে, মান্নত করা ঠিক না। কারণ, এর দ্বারা কোনো কিছু পরিবর্তন করা যায় না। তাকদীরে যা আছে তা হবেই। আমার প্রশ্ন হল, মান্নত কি করা যাবে না? শরিয়তের দৃষ্টিতে মান্নত করা কি নিষেধ?

মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (৪২০২) : আমাদের বন্ধু সার্কেলের অনেককেই দেখি, অন্যকে হাসানোর জন্য মিথ্যা বলে। আমি কখনো বলিনি। জানতে চাচ্ছি, এভাবে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা বৈধ হবে কি?

বাকীতে মাল দিয়ে গেলে ক্রয়-বিক্রয় শুদ্ধ হবে কি

প্রশ্ন (৪২০১) : আমার একটি সুপারশপ রয়েছে। সেখানে বিভিন্ন কোম্পানী তাদের প্রচারের জন্য আমাকে তাদের মাল বাকীতে দিয়ে যায়। তারা বলে থাকে, মাল বিক্রি করে তারপর তাদের টাকা দিতে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবে কি?

বউমাকে আদর করে লক্ষ্মী বলা যাবে কি

প্রশ্ন (৪২০০) : আমার ছেলের বউ মাদরাসায় পড়ুয়া। একদিন তার একটি কাজে আমি খুশি হয়ে তাকে লক্ষ্মী বলে সম্বোধন করি। তখন সে বলে, লক্ষ্মী বলা ঠিক নয়। আমি জানতে চাচ্ছি, লক্ষ্মী বলা কি আসলেই ঠিক নয়?

ফ্যাক্টরির বর্জ্য পরিশোধন না করলে গুনাহ হবে কি

প্রশ্ন (৪১৯৯) : বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরি তাদের বর্জ্য পরিশোধন না করেই অপসারণ করে থাকে। এটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির। তাছাড়া সরকারীভাবেও এটি নিষিদ্ধ। জানতে চাচ্ছি, ফ্যাক্টরির বর্জ্য পরিশোধন না করে অপসারণ করলে গুনাহ হবে কি?

পুরুষের জন্য স্বল্প পরিমাণে স্বর্ণ ব্যবহার করা বৈধ কি

প্রশ্ন (৪১৯৮) : ছোটকাল থেকেই শুনে আসছি যে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার বৈধ নয়। কিন্তু কিছুদিন আগে এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পড়তে দেখে এর কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, স্বর্ণ যদি ৪ আনা বা তার চেয়ে কম হয় তাহলে পুরুষরা তা ব্যবহার করতে পারবে। আমি জানতে চাচ্ছি, শরিয়তের এমন কি কোনো বিধান আছে যে, পুরুষরা স্বল্প পরিমাণে স্বর্ণ ব্যবহার করতে পারবে?

পুরুষের জন্য টাখনুর নিচে চলে যায় এমন কাপড় ক্রয় করা বৈধ হবে কি

প্রশ্ন (৪১৯৭) : কিছু পুরুষকে দেখা যায়, তারা এমন প্যান্ট ক্রয় করে যেগুলো এত লম্বা হয় যে টাখনুর নিচে চলে যায়। জানতে চাচ্ছি, এমন প্যান্ট ক্রয় করা বৈধ হবে কি?

পিতার ওয়াকফ ছেলে ফিরিয়ে নিতে পারবে কি

প্রশ্ন (৪১৯৬) : আমাদের গ্রামে এক ব্যক্তি তার তিন কাঠা জমি গ্রামের একটি মাদরাসার নামে ওয়াকফ করেছে। তার মৃত্যুর পর তার ছেলেরা চাচ্ছে সেই জমি ফিরিয়ে নিতে। তাদের বক্তব্য হল, তাদের পিতা না বুঝে ওয়াকফ করেছে। জানতে চাচ্ছি, পিতার ওয়াকফ ছেলেরা ফিরিয়ে নিতে পারবে কি?