অনুসন্ধান

মুসল্লীদের মতামতের ভিত্তিতে সূরা তারাবী পড়া যাবে কি

প্রশ্ন (৪২৪৯) : আগে কখনো আমাদের মসজিদে খতম তারাবী হয়নি। এবার মসজিদ কমিটি চাচ্ছে খতম তারাবী পড়তে। কিন্তু মুসল্লীরা এতে রাজি নয়। সকল মুসল্লী থেকে মতামত নেওয়া হলে অধিকাংশ মুসল্লী খতম তারাবী না পড়ার পক্ষে মত দেয়। জানতে চাচ্ছি, মুসল্লীদের মতামতের ভিত্তিতে সূরা তারাবী পড়া যাবে কি?

নিয়ত ছাড়া সাহরী খেলে রোজা হবে কি

প্রশ্ন (৪২৪৬) : কিছুদিন আগে আমি সাহরী করি। কিন্তু রোজার জন্য স্বতন্ত্র কোনো নিয়ত করিনি। বরং ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সারাদিন আর নিয়ত করা হয়নি। জানতে চাচ্ছি, আমার সেদিনের রোজা হয়েছে কি?

কাযা রোজা আদায় করতে না পারলে কী করবে

প্রশ্ন (৪২৪১) : আমার দাদির কিছু কাযা রোজা ছিল। বার্ধক্য জনিত কারণে বর্তমানে তিনি রোজা রাখতে অক্ষম। জানতে চাচ্ছি, উক্ত কাযা রোজগুলোর ক্ষেত্রে করণীয় কী?

অনিচ্ছাকৃত রোজা ভেঙ্গে গেলে সারাদিন কী করবে

প্রশ্ন (৪২৩৮) : আমি গত রোজায় একদিন সাহরীর সময় আছে মনে করে সাহরী করি। পরবর্তীতে জানতে পারি যে, আমি যখন সাহরী করেছি তখন সাহরীর সময় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সারাদিন আর কোনো কিছু খাইনি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?