অনুসন্ধান

ভুলে ফেলে যাওয়া বস্তু কী করবে

প্রশ্ন (৪৩৩৫) : আমাদের বাড়িতে বিভিন্ন দেশ থেকে মাস্তুরাত জামাত আসে। তাদের কেউ চলে যাওয়ার সময় ভুলে কোনো কোনো জিনিস ফেলে যান। জানতে চাচ্ছি, সেই জিনিসগুলো কী করব?

নামাজে মোবাইল বেজে উঠলে কী করবে

প্রশ্ন (৪৩৩৪) : আমি একদিন নামাজের আগে মোবাইলের রিংটোন বন্ধ করতে ভুলে যাই। ফলে নামাজে মোবাইল বেজে উঠে। ঐ মুহূর্তে না দেখে এক হাত দিয়েই মোবাইলটি বন্ধ করে দেই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নষ্ট হয়ে গিয়েছে? ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

যাকাতের টাকা দিয়ে মোবাইল কিনে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৩১) : আমার খালা যাকাত গ্রহণের উপযুক্ত। প্রতিবছর আমরা তাকে যাকাত দিয়ে থাকি। এ বছর তিনি বলেছেন, যাকাতের সেই টাকা দিয়ে তাকে একটি মোবাইল কিনে দিতে। জানতে চাচ্ছি, যাকাতের টাকা দিয়ে মোবাইল কিনে দিলে যাকাত আদায় হবে কি?

যাকাতের টাকা দিয়ে ইফতারি দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৩০) : আমরা কয়েক বন্ধু মিলে ঠিক করেছি যে, ধনীদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে গরিব দুঃখীদের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করব। জানতে চাচ্ছি, যাকাতের টাকা দিয়ে গরিবদের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা যাবে কি?

যাকাত থেকে বাঁচার জন্য হিলা করা বৈধ হবে কি

প্রশ্ন (৪৩২৯) : জনৈক ব্যক্তি যাকাত থেকে বাঁচার জন্য এভাবে কৌশল করে যে, নেসাব পরিমাণ মালের উপর বছর পূর্ণ হওয়ার আগেই অর্ধেক সম্পদের মালিক তার স্ত্রীকে বানিয়ে দেয়। নির্দিষ্ট তারিখ পার হয়ে গেলে তা আবার ফিরিয়ে নেয়। জানতে চাচ্ছি, এভাবে হিলা বা কৌশল অবলম্বন করা বৈধ হবে কি?

মৃত ব্যক্তির হাসপাতালের বিল পরিশোধে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩২৮) : আমাদের এলাকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার হাসপাতাল বিল এসেছে প্রায় ৩ লক্ষ টাকা। এত টাকা তার পরিবার পরিশোধ করতে অক্ষম। উক্ত ব্যক্তি জীবদ্দশায় যাকাত গ্রহণের উপযুক্ত ছিল। প্রশ্ন হল, তার হাসপাতালের বিল পরিশোধে যাকাতের টাকা দেওয়া যাবে কি?

বকেয়া মূল্যের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৪৩২৭) : আমি আমার একটি ফ্রিজ আমার এক বন্ধুর কাছে ৩০০০০ টাকায় বিক্রি করেছি। সে ২০০০০ টাকা পরিশোধ করেছে। ১০০০০ টাকা বাকি আছে। প্রশ্ন হল, এই বকেয়া ১০০০০ টাকার যাকাত দিতে হবে হবে কি? দিতে হলে কে দিবে?

প্রতিমাসে আদায়যোগ্য ঋণ কি যাকাতের প্রতিবন্ধক

প্রশ্ন (৪৩২৬) : আমি প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ মালের মালিক। আবার আমার উপর কিছু ঋণও আছে, যা প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণে আদায় করতে হয়। জানতে চাচ্ছি, প্রতিমাসে আদায়যোগ্য ঋণ কি যাকাত ফরজ হওয়ার জন্য প্রতিবন্ধক?

২ লক্ষ টাকার মালিক রোগীকে যাকাত দেওয়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩২২) : আমার এক আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ৪ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার কাছে আছে ২ লক্ষ। প্রশ্ন হল, তাকে তার চিকিৎসার জন্য যাকাত দেওয়া যাবে কি? উল্লেখ্য, এই ২ লক্ষ টাকা ছাড়া তার নেসাব পরিমাণ মাল নেই।

ভুয়া তালাকনামার কারণে তালাক হবে কি

প্রশ্ন (৪৩২১) : আমাদের এলাকার জনৈক ব্যক্তি বিবাহিত হওয়ার পরও দ্বিতীয় আরেকটি বিয়ে করার জন্য ভুয়া একটি তালাকনামা বানিয়েছে। তাতে লেখা রয়েছে যে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। অথচ বাস্তবে সে তার স্ত্রীকে তালাক দেয়নি। জানতে চাচ্ছি, এই ভুয়া তালাকনামার কারণে তার স্ত্রী তালাক হয়ে যাবে কি?

মোবাইলের ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৪৩১৭) : আমি একটি মোবাইলের দোকান দিতে চাচ্ছি। মোবাইল দিয়ে তো খারাপ কাজও করা যায়। জানতে চাচ্ছি, মোবাইলের ব্যবসা কি বৈধ হবে?